কিছু ফটোগ্রাফি আমার করা।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

১৪ই শ্রাবন ১৪৩২

--------

৩১ জুন ২০২৫


IMG_20250706_170007.jpg

যা বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকদিন যাবত বেশ কেমন জানি বিরক্তই লাগে।যদিও সৃষ্টিকর্তা সবকিছু আমাদের মঙ্গল করার জন্য।চারপাশ শুধু কাঁদা আর ময়লা পানি তার সাথে আমি থাকি নিচতলা বাসায়।কি পরিমান প্যারার মাঝে থাকতে হয়।বিভিন্ন রকমের পোকার উপদ্রব তো বেড়েছে, তাছাড়া পুরো দেওয়াল কেমন জানি ভিজা ভিজা থাকে। আর ভালো লাগে।তবে আগে যখন স্কুলে পড়তাম তখন খালি দোয়া করতাম সকাল সকাল যেন বৃষ্টি হয় তাহলে আর স্কুলে যেতে হবে না।আর যদি কোন পরীক্ষা খারাপ হয় তাহলে তো বলতাম ইশ বন্যা হয়ে যদি সব পরীক্ষার খাতা ভিজে যেত তাহলে তো আবার পরীক্ষা দিতে পারতাম।আমার ছেলে ও এখন এই দোয়া করে যদি স্কুল মাদ্রাসায় না যেত হতো তাহলে অনেক ভালো হতো হা হা।

IMG_20250706_170133.jpg

প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমার করা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।প্রতিবার বৃক্ষমেলায় গেলে সব সময়ই বৃষ্টি থাকে যার জন্য ঘুরে তেমন মজা পাই না তবে গরম কম লাগে। তাছাড়া বাবুদের কে নিয়ে গেলে বেশ কষ্ট পেতে হয়,একে তো কোলে কোলে নিয়ে ঘুরাঘুরি করা লাগে। এবার বুদ্ধি করেছিলাম মা অথবা আমার বড় বোনের কাছে রেখে যাবো যেই ভাবা সেই কাজ। দুপুরের দিকে লুকিয়ে আমরা দুইজন চলে গেলাম সুদূর বৃক্ষমেলাতে।

IMG_20250706_170106.jpg

এই হচ্ছে ক্যাটটাস।আমার কাছে বেশ ভালো লাগে।এগুলো কিছু কিছু ইনডোর ও হয়।তবে বেশ যত্ন নিতে হয় কিছু কিছু।একবার আমি কিনেছিলাম ফুলসহ ক্যাটাস।বাসায় এনে দেখি ফুলটা পিন দিয়ে লাগানো।আমাকে কি টকানো টা টকালো।বৃক্ষমেলাতেই এমন করে।

IMG_20250706_170140.jpg

এই ফুলের কথা নতুন করে কি বলবো।বাগান বিলাস সকলেই জানেন।বাসার সামনে কিংবা ছাদে অথবা বাগানে লাগালে বেশ ভালোই লাগে।

IMG_20250706_170113.jpg

এই হচ্ছে ক্যাটাস এর ফুল।তবে অনেক রকম কালার ও হয়।দেখতে বেশ ভালোই লাগে।আমি যখন এনেছিলাম তখন পিংক কালারের ছিলো।হলুূদ কালারেরটা বেশ ভালো লাগে।

IMG_20250706_165817.jpg

যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
linklocation

Sort:  
 last year 

আমিও ছোটবেলায় বৃষ্টি শুরু হলেই ভগবানের কাছে প্রার্থনা করতাম যেন অনেক জোরে বৃষ্টি হয় যেন স্কুলে যেতে না হয় আর বিকালে যেন টিউশনের টিচার আমাকে পড়াতে না আসতে পারে। ছোটবেলার স্মৃতিগুলো খুব সুন্দর হয়ে থাকে। আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো ছোটবেলার বৃষ্টির সময়ের স্মৃতি মনে পড়ে গেল। আর সাথে আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ ভালো ভাবে ধারণ করেছেন আপনি। ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে বৃক্ষরোপণ মেলা সম্পর্কে আমাদের মাঝে কিছু লেখার জন্য। আর সকল ছবিগুলো খুব সুন্দর হয়েছে

 last year 

আমাদের এখানেও একটানা প্রতিদিন প্রচুর বৃষ্টি হচ্ছে আর সত্যি এই বৃষ্টিটা এখন একটু বিরক্তিকর হয়ে যাচ্ছে। প্রতিদিন বৃষ্টি মাথায় বাড়ি থেকে বের হয়ে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়। সুন্দর লাগলো আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপু ছোটকালে আমরাও দোয়া করতাম বৃষ্টি আসলে স্কুলে যাওয়া লাগবে না। আর যারা বাসায় নিচের তালা থাকে বৃষ্টি হলে তাদের একটু সমস্যা হয়। যাহোক আজকে আপনি বৃক্ষমেলা থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আর সত্যি আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। এবং সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 11 months ago 

খুবই সুন্দর হয়েছে আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো৷ যেভাবে আপনি এখানে এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে একেবারে সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ এর মধ্যে ক্যাকটাসের ফুল আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38