বাচ্চাদের নিয়ে সন্ধ্যায় বেড়াতে যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত
"আসসালামু আলাইকুম"
আজ ১৯অগ্রহায়ন ১৪২৮ বঙ্গাব্দ ও ২৮শে রবিউস সানি ১৪৪৩ হিজরী এবং ৪ঠা ডিসেম্বর ২০২১ খিস্টাব্দ,রোজ শনিবার । আজ ষড়ঋতুর (হেমন্তকাল)।
আজ ১৯অগ্রহায়ন ১৪২৮ বঙ্গাব্দ ও ২৮শে রবিউস সানি ১৪৪৩ হিজরী এবং ৪ঠা ডিসেম্বর ২০২১ খিস্টাব্দ,রোজ শনিবার । আজ ষড়ঋতুর (হেমন্তকাল)।
হাই ,আমি রাহিমা খাতুন নেভি। আমার স্টিম আইডি নাম @rahimakhatun ।কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্লগ।
আমি আজকে সূম্পর্ণ ভিন্নরকমের একটি ব্লগ নিয়ে এসেছি। আমি আগেই বলে রেখেছিলাম। আমি রাজশাহীতে আমার ভাইয়ের বাসায় বেড়াতে আসছি। এই জন্য ট্রেনের ভ্রমনের একটি ব্লগ দিয়েছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে। রাজশাহী এসেছি মানি রাজশাহীর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা। কাল গিয়েছিলাম বাচ্চাদের একটি টয় হাউস এ।
🎪🏀বাচ্চাদের প্লে জোন🎪🏀 |
|---|
আমার ভাইয়ার ২ টা বাচ্চা আছে। করোনা কারণে বাচ্চারা ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। আমার ভাইয়া ডাক্তার হওয়ার কারণে,ওরসবসমই ব্যস্ত সময় থাকে। আমি যাওয়াতে ওদের ঈদ দিন মনে হচ্ছে। তাই ঠিক করলাম ওদের নিয়ে বের হওয়া যাক। তাই সবাইকে নিয়ে সন্ধ্যায় বের হলাম। যেখানে গেলাম ঐখানে রেস্তোরাঁ এবং বাচ্চাদের খেলার জায়গা আছে। ওরা তো খুব মজা পেয়েছে। ভাইয়া যেখানে থাকে ওই খান থেকে খুব বেশি দূরে না,খুব কাছেই। রাজশাহী শহর খুব সুন্দর এবং রাস্তাঘাট খুব ভালো ,শহরে কোনো বাস চলে না। ঐখানে অটো ,রিক্সা এগুলা দিয়ে মানুষ বেশি যাতায়াত করে। আমরা একটি অটো ভাড়া করে ওই খানে গেলাম। আমি আপনাদেরকে পুরটা রেস্টুরেন্ট এবং টয় হোম টা ঘুরে দেখাবো। রেস্টুরেন্ট নাম হচ্ছে rainy park .
🍽🍽রেস্টুরেন্ট নাম🍽🍽 |
|---|
এইটা রেস্টুরেন্ট এর বাহিরে দিক। এদের আরো অনেক সেক্টর আছে। মানে একের ভিতর অনেক। যেমন ওদের বেবি ড্রেস ,পার্লার ,পার্টি সেন্টার।
🍽🍽ভিতরে কাউন্টার এর অংশ 🍽🍽 |
|---|
ভিতরে কাউন্টার থেকে ভাইয়া বাচ্চাদের জন্য রাইটের টিকেট নিচ্ছে। পার টিকেট ১০০ টাকা।
🎈🎈বাচ্চাদের টয় হোমের কিছু ছবি 🎈🎈 |
|---|
গ্লাসের বাহির থেকে ছবি তুলেছি। বাচ্চাদের একটি ঘর আছে। তারপাশে ট্রেন।
টয় হোমের ভিতর থেকে তুলা। ওরা একটি মৌমাছি রাইডে ওঠছে।
সিঁড়ি দিয়ে ওঠে স্লিপারে স্লিপ খাচ্ছে।
স্লিপারে স্লিপ খাচ্ছে।
🍽🍽রেস্টুরেন্টের মেন্যু বই 🍽🍽 |
|---|
রেস্টুরেন্টের মেন্যু বইটা একটু অন্য রকম।
🍽🍽খাওয়ার পালা 🍽🍽 |
|---|
যদিও আমরা তেমন কিছু অর্ডার করি নাই। অন্য জায়গায় খাবো বলে। শুধু সামাজিকতা রক্ষা করা।
শেষের ছবি |
|---|
গ্লাসের বাহিরের ছবি। এক পাশে টয় হোম অন্য পাশে খাবারের জায়গা।
পরিশেষে বলা যায় ,তারা খুব আনন্দ পেয়েছে। তাদের মজা দেখে আমাদের ও ভালো লেগেছে। আজ আর লিখবো না। দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে ,সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের ব্লগ।
ইতি
আমার বাংলা ব্লগের সদস্য ( level-3 )
@rahimakhatun
@rahimakhatun
অবস্থান
রাজশাহী
ডিভাইস
realme 8 5G
🔹 🔹সমাপ্ত🔹 🔹 |
|---|
বাচ্চাদের সময় দেওয়ার মাধ্যমে আপনি বাচ্চাদের মানসিক বিকাশের অনেক বড় অবদান রেখেছেন। আমাদের সমাজে পিতা-মাতা তাদের সন্তানদের বাইরের সমাজের বাইরে পরিবেশের সাথে মিশতে দেয় না এমনকি শিশুদের ব্যস্ততার অজুহাতে সময় দেয় না। আমার মতে প্রতি সপ্তাহে অন্তত একদিন হলেও পরিবারকে সময় দেওয়া উচিত পরিবারের সকলকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া উচিত ।বিশেষ করে বাচ্চাদের তাতে বাচ্চাদের মানসিক বিকাশ যত দ্রুত উন্নতি হবে এবং নতুন কোন পরিবেশের সাথে খাপ খাওয়ানো তাদের জন্য খুব সহজ হবে। আপনার ঘুরতে যাওয়া সবাই মিলে খাওয়া দাওয়া করা বিষয় টা আমার খুব ভালো লেগেছে।
হ্যা,আপু শত ব্যস্ততার মাঝে বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত।আমার ভাইয়ার বাচ্চা গুলা সারাক্ষণ বাসায় থাকতো।করনার কারনে স্কুল বন্ধ ছিল।ভাইয়া ভাবি ও ব্যস্ত মানুষ, তাই ওদেরকে এত সময় দিতে পারে না।তাই আমরা কেউ গেলে ওরা অনেক মজা পায়,আর যদি ওদেরকে নিয়ে বের হওয়া যায় তাহলে কথাই নাই।
আপু আপনার রেইনি পার্ক এর ছবিটি দেখে এত ভালো লাগলো যে বলে বোঝাতে পারবোনা। আমরাই রাজশাহীতে অনেক বছর ছিলাম। কিছুদিন হল সেখান থেকে চলে এসেছি। রাজশাহীতে থাকা অবস্থায় প্রায় প্রতি ছুটির দিনে আমার বাচ্চাদের নিয়ে যেতাম রেইনি পার্ক এ। ওরা খুব ইনজয় করত এই জায়গাটা। আপনার ভাইয়ের বাচ্চারাও খুব ইনজয় করেছে দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা রইল ওদের জন্য।
হ্যা, আপু জায়গাটা অনেক সুন্দর, এর আগে আমি কখনো যাই নি।আমার কাছে ভালো লেগেছে। বাচ্চারাও অনেক মজা পায়।
অনেক সুন্দর একটা মূহুর্ত কাটিয়েছেন বাচ্চাদের নিয়ে। আমার খুব ভালো লাগলো। আপনার ফটো গুলো অনেক সুন্দর হয়েছে৷ আপনার জন্য শুভকামনা রইল আপু।
আমি এখানে তোমার যাত্রায় সুখ দেখতে পাচ্ছি, সেখানে সবসময় আনন্দ থাকুক, বন্ধু।
বাহ আপু অনেক সুন্দর একটা বাচ্চাদের বিনোদনের পার্ক। আসলেই দেখে মনে হচ্ছে এর চারপাশের পরিবেশ টা অনেক সুন্দর। বাচ্চাদের পাশাপাশি আপনি অনেক সুন্দর সময় উপভোগ করেছেন দেখলেই বোঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা আনন্দ-উল্লাসের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
হ্যাঁ সত্যি বলেছেন আপনার পোস্ট একটু ভিন্ন রকম ছিল। আপনার ভাই একজনকে আক্তার একজন মানুষের সেবক এটা শুনে খুবই ভালো লাগলো। এবং আপনার ভাইয়ের দুইটা ছেলে মেয়ে তারা আপনাকে পেয়ে খুবই খুশি হয়েছে। এটা খুশি হওয়া স্বাভাবিক কারণ বাইরের ছেলে মেয়েরা ফুফুকে যেমনটাই ভালবাসে। ভাইয়ের ছেলে মেয়েদের জন্য ফুফুর ভালোবাসা সীমাহীন। রেইনি পার্ক রেস্টুরেন্ট সত্যি খুবই সুন্দর এবং অসাধারণ। বাচ্চাদের বিভিন্ন ডল এবং স্পেস গুলো খুবই দারুণ ছিল। সেই সাথে আপনার উপস্থাপনা। আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল।
দেখেই বুঝা যাচ্ছে আপু বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটি সময় ও আনন্দঘন মুহূর্ত কিছু সময় অতিবাহিত করেছেন। আসলে আমাদের সবারই উচিত এভাবে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরে আসা এবং তাদেরকে কিছুটা সময় দেওয়া। খুব ভালো আপু আপনি বাচ্চাদেরকে নিয়ে যে আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর একটি সন্ধ্যা পার করেছেন আপনার বাচ্চাদেরকে নিয়ে। এখনকার সময়ে বাবা মা তাদের অফিস বা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে তাদের বাচ্চাদের তেমন একটা সময় দিতে পারেনা। আপনি বাচ্চাদের সময় দেওয়ার মাধ্যমে বাচ্চাদের মানসিক বিকাশের অনেক বড় অবদান রেখেছেন। প্রতিটা পিতা-মাতার তাদের বাচ্চাদের এমন সময় দেওয়া উচিত তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত। আপনার পোস্টটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
দেখেই বোঝা যাচ্ছে বাচ্চাদের সাথে নিয়ে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন আপু আসলে সত্যি বলতে বাচ্চাদের সাথে এইরকম একটি মুহূর্ত কাটাতে সবাই চাইবে, ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে এরকম একটি মুহূর্ত কাটাতে পেরে আপনার বাচ্চারা অনেক খুশি। মাঝে মাঝে এরকম বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া আমি প্রশংসা করি, কারণ এভাবে মাঝে মাঝে তাদের নিয়ে ঘুরতে বের হলে তাদের মেধা বিকাশ জাগ্রত হবে বলে আমি মনে করি। যাইহোক সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু💓💓
হ্যা,ভাইয়া ওরা তো আসতে চাইছিলনা।পরে জোর করে ধরে নিয়ে আসতে হয়েছে।ধন্যবাদ ভাইয়া
সন্ধ্যার সময় বাচ্চাদের সাথে করে নিয়ে খুবই সুন্দর ভাবে সময় কাটিয়ে চমৎকারভাবে পোস্টে উল্লেখ করেছেন। সত্যি আপনার পোস্টটি আমার খুবই ভালো লেগেছে। বাচ্চাদের ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।