চিংড়ি দিয়ে কচুর লতির রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
২২কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ

৭ই নভেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।


আজ রোজ মঙ্গলবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



প্রস্তুত প্রণালী

370115155_1326609927993832_7202206198806358177_n.jpg

cooked by @rahimakhatun

Device- Galaxy A137F

প্রতিদিনের মত আজকে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনেক দিন পর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে কচুর লতি ভাজি রেসিপি। মাঝে মাঝে লতির বিভিন্ন রেসিপি খেতে ভালোই লাগে। তবে লতি পরিষ্কার করতে করতে গতি থাকে না। হা হা। আমার কাছে লতি পরিষ্কার করতে বেশ বিরক্ত লাগে। তাই তেমন খাওয়া হয় না। যাই হোক তাও মাঝে মাঝে পরিষ্কার করে কাঁঠালের বিচি দিয়ে শুঁটকি কিংবা ইলিশ মাছের সাথে খেতে আমি বেশ পছন্দ করি।আজ চিংড়ি দিয়ে রেসিপি তৈরী করেছি।

371138956_309150995233304_8683422555265097767_n.jpg

ছোটবেলা থেকে শুনে এসেছি। কচুর লতি নাকি রক্ত পরিষ্কার করে। কচুর লতিতে প্রচুর পরিমান আয়রন রয়েছে ,যা মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। এতে রয়েছে উচচ মাত্রার ফাইভার যা খাবার হজমে সাহায্য করে। এতে ক্যালসিয়াম ও আছে। যা দেহের হাড় গঠনে সাহায্য করে। আরো অনেক গুনাগুন বিদ্যমান রয়েছে কচুর লতিতে।তাছাড়া আলু খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি। যাই হোক যাওয়া যাক মূল ধাপে।

প্রয়োজনীয় উপকরণ

370619568_1767240753729717_7347202717516948680_n.jpg


উপকরণগুলা লিখে দেওয়া হলো।
উপকরন পরিমান
কচুর লতি প্রয়োজন মত
চিংড়ি প্রয়োজন মত
তেল ২ টেবিল
লবন সামান্য
হলুদ গুঁড়া ১ চা চামচ
রসুন পেস্ট ১ চা চামচ
পেঁয়াজ ৩টি
কাঁচামরিচ ২/৩ টি
আলু প্রয়োজন মত
প্রস্তুত প্রণালী


♻♻♻১ম ধাপ ♻♻♻

386886406_1123296621965843_8392670154992433269_n.jpg
প্রথমে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিব।


♻♻♻২য় ধাপ ♻♻♻

368051813_818579496681917_7928243211344877060_n.jpg

তারপর রসুন পেস্ট ,হলুদ মরিচ দিয়ে দিব।


♻♻♻৩য় ধাপ ♻♻♻

385552374_883931999711644_984940194120482229_n.jpg

তাতে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

371473082_725734799581272_9023034023265498776_n.jpg
তারপর চিংড়ি গুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব।

♻♻♻৫ম ধাপ ♻♻♻

370267382_314780151313703_8794122525421470602_n.jpg

তারপর চিংড়ি গুলো ভালো করে কষিয়ে নিচ্ছি।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

368126986_719939466675506_6585061735581759097_n.jpg

লতি এবং আলু দিয়ে দিব।


♻♻♻৭ম ধাপ ♻♻♻

376387104_305372112353904_9118822324884886390_n.jpg

উল্টিয়ে পাল্টিয়ে নিব।


♻♻♻৮ম ধাপ ♻♻♻

377290093_813594794108118_210116287359055025_n.jpg
সামান্য পানি দিয়ে দিব,পরিমান মত ঝোল রেখে নামিয়ে নিব।

371138956_309150995233304_8683422555265097767_n.jpg

হয়ে গেলো কচুর লতির রেসিপি।


আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

<

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

চিংড়ি বেশ পছন্দের একটি মাছ ।চিংড়ি যেভাবে রান্না করেন না কেন আমার খেতে বেশ ভালো লাগে। আপনার রেসিপিটা বেশ লোভনীয় হয়েছে ।দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার বেশ পছন্দের একটি রেসিপি । কিন্তু এলার্জির কারনে খেতে পারি না। বেশ লোভনীয় লাগছে রেসিপিটি। রান্নার ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ এবং কচুর লতি আমার খুব প্রিয়। তবে আজকে আপনি অনেক সুন্দর করে চিংড়ি মাছ ও লতি এবং আলু দিয়ে চমৎকার রেসিপি করছেন। তবে এটি ঠিক কচুর লতি সাফাই করা অনেক কষ্টকর। তবে খেতে বেশ মজা লাগে কচুর লতি। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

কচুর লতি আমার পছন্দের একটি খাবার। তার মধ্যে যদি আবার চিংড়ি মাছ থাকে তাহলে তো কথাই নেই জমিয়ে খাওয়া দাওয়া। আপনার রেসিপি পরিবেশন দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। দাওয়াত তো দিতে পারতেন।

 3 years ago 

চিংড়ি দিয়ে কচুর লতির রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার এমন মজাদার রেসিপি দেখে খিদা লেগে গিয়েছে। আমি লতি খেতে যেমন পছন্দ করি তেমনি চিংড়ি মাছও খুব পছন্দ। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চিংড়ি দিয়ে কচুর লতির রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। এমনিতেই চিংড়ি মাছ যেকোনো ভাবে রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা রেসিপি তৈরি করে প্রত্যেকটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছে মাঝে মাঝে লতির বিভিন্ন রেসিপি পেতে ভালই লাগে এবং লতি পরিষ্কার করতে করতে গতি থাকে না হা হা 😅😅।আপনি দারুণ দক্ষতার চিংড়ি দিয়ে কচুর লতি রেসিপি তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

চিংড়ি দিয়ে কচুর লতির রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে, এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন আপনি কচুর লতিতে অনেক পুষ্টিগুণে ভরপুর। কচুর লতি খুব পছন্দের একটি সবজি।আর এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছ হলে তো কোন কথায় নেই।আপনার চিংড়ি দিয়ে কচুর লতির অসাধারণ লোভনীয় মজাদার রেসিপি হয়েছে। ধাপ গুলো খুব আকর্ষণীয় ভাবে ফুটে তুলেছেন। সব মিলিয়ে অসাধারণ সুন্দর রেসিপি পোস্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39