অসুস্থ্যতা যখন সঙ্গী।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

৮ই জ্যৈষ্ঠ ১৪৩১বঙ্গাব্দ । ২৬মে ২০২৪খ্রিস্টাব্দ ।

এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

source

খারাপ সময়টুকু মনে হয় যেন দীর্ঘ হয়।এই যেমন আজকের এলোমেলো বাতাস আর বৃষ্টি মনে হচ্ছে শেষেই হচ্ছে না।খালি মনে হচ্ছে কখন শেষ হবে।সকাল থেকে বিদ্যুৎ আসছে আর যাচ্ছে, যার জন্য ঠিকভাবে কাজ কর্ম কিছুই হচ্ছে না।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে জেনারেল পোস্ট শেয়ার করবো।জেনারেল বলতে অসুস্থ্যতা,অর্থাৎ বলা যেতে পারে লাইফস্টাইল পোস্ট।

বেশ কিছু দিন আগে আমার একটা ছোট অপারেশন হয়।সেটা হচ্ছে পিওথলি অপরেশন। এই অপরেশনের ফলে দিন দিন আমি কেমন জানি অসুস্থ হয়ে যাচ্ছি। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। একটু থেকে একটু হলে অসুস্থ হয়ে যাচ্ছি। হয়তো জ্বর না হয় সর্দি আর না হয় গলা ব্যথা আর না হয় পেট খারাপ একটার পর একটা লেগেই আছে।কয়েকদিন অনেক জ্বরে ভুগছিলাম।জ্বর বলতে অনেক জ্বর।দুইটা করে নাপা খেয়েও কমতো না পরে এন্টিবায়োটিক খাওয়াতে কমলো।তারপর যখন ভালো হলাম।


তার কয়েকদিন পর শুরু হলো পেট খারাপ। কেন ভাবেই কোন কিছু কমছে না।এন্টিবায়োটিক খেয়ে ও কমছে না পরে স্যালাইন দেওয়ার আর কি কি যেন ঔষধ খাওয়ার পর কমলো।এরপর শুরু হলো গলা ব্যথা।অথচ আমি ঠান্ডা কোন কিছুই খাইনি তারপর ও এই অবস্থা। গলা ব্যথা পুরো শরীর ব্যথা তার সাথে অনেক জ্বর।

তারপর এবারও এন্টিবায়োটিক দিয়ে আস্তে আস্তে কমলো।বেশ কিছুদিন আগে আবার দেখি গলা ব্যথা।এবার বেশ খুব খারাপ অবস্থা। গলা ব্যথা অনেক জ্বর, এবার ভাবলাম এবার নাক কান গলা বিশেষজ্ঞ দেখাতে হবে,কিন্তু আমি যে ডাক্তার দেখাতে বাহিরে যাব সেই সাহস টুকু ছিলো মনে হচ্ছিলো আমি পরে যাব।


কারন অনেক জ্বর ছিলো।পরে ভাইয়া কিছু টেস্ট দিলো।যে এই এই টেস্ট করিয়ে একেবারে ডাক্তারের কাছে যেতে।তারপর আমার কাজিনের সাথে কথা বললাম সেও একই কথা তার বন্ধু আছে ধানমন্ডি স্কোয়ারে সেখানে যেয়ে দেখিয়ে আসতে।আমি এই অসুস্থ্যতা নিয়ে কেমনে যাবো বলাতে বললো একটু সুস্থ হলেই যেতে।


এই দিকে তাদের পরামর্শে এন্টিবায়োটিক শুরু করেছিলাম চারদিনের মাথায় একটু ভালো লাগাতে গেলাম এক্স রে করাতে আর কিছু ব্লাড টেস্ট করাতে,একেবারে পরের দিন রিপোর্ট দিলে দেখবারে ডাক্তার দেখিয়ে বাসায় আসবো।গেলাম টেস্ট করাতে সব স্যাম্পল দিয়ে আসলাম বললো পরের দিন দিবে অর্থাৎ রবিবারে।রবিবারে সন্ধ্যায় নিয়ে এসে ভাইকে ছবি পাঠালাম।


রিপোর্ট দেখে বললো সাইনোসাইটিসের সমস্যা।ঔষধ দিলো আড ড্রপ দিলো এগুলো কিছুদিন খাওয়ার পর না কমলে অপারেশন করাতে হবে আর রক্তে বেশ ভালো ইনফেকশন হয়েছে।তাছাড়া রক্তে হিমোগ্লোবিন ও কম আছে।সব মিলিয়ে এই সমস্যা।আসলে ইদানিং বেশ ঘন ঘন সর্দি লাগলো সাথে অনেক গলা ব্যথা যার জন্য এই অবস্থা হয়েছে।


প্রতিদিন অনেকগুলো করে ঔষধ খাচ্ছি আসলে ঔষুধ গুলো খেলে বেশি কাজ ও করতে পারি না আোখ বন্ধ হয়ে আসে,ঘুম হয় না তবে বন্ধ হয়ে আসে।তাছাড়া ছোট বাচ্চার ও বেশ অযত্নে হচ্ছে, আসলে মা তো মাই। অসুস্হ থাকলে মায়ের মত এমন যত্ন কোথায় পাওয়া যায় না।যাই হোক আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।আমি যেন পুরোপুরি ভালো হয়ে আগের মত করে কাজ করতে পারি। আগের মত করে কাজ করার ইচ্ছে হয়, কিন্তু এই সমস্যা টার কারনে পারছি না।


আসলে খারাপ সময়গুলো মনে হয় কাটতেই চায় না,আর ভালো সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যায়।আর খারাপ সময়গুলো যখন আসা শুরু করে সব মনে একসাথে আসে।তবে খারাপ সময় আসে বিদায় আমরা ভালো সময়গুলো বেশ ভালো করে উপলব্ধি করতে পারি।এই যেমন অসুস্হ হলে বুঝতে পারি সুস্থ্যতা সৃষ্টি কর্তার অনেক বড় নেয়ামত।যখন সুস্থ থাকি তখন কিন্তু টের পাই না।তাই ভালো খারাপ একে অপরের পরিপূরক।

যাই হোক আজ এই অব্দি কেমন লেগেছে আমাকে জানাবেন।আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে,সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আসলে যখন অসুস্থ হওয়া শুরু হয় তখন একের পর এক রোগ আঁকড়িয়ে ধরে। মানুষের সুস্থ থাকাটা সবচেয়ে বড় বিষয়,বড় নেয়ামত। কিন্তু যখন তখন এটা সেটা হতেই থাকে এটা বেশ খারাপ লাগে। তবে দোয়া করি আপু সর্বদা যেন সুস্থ থাকেন।

 2 years ago 

আপনার তো দেখছি একটার পর একটা অসুখ লেগেই রয়েছে। বারবার এন্টিবায়োটিক না খেয়ে সরাসরি ডাক্তারের কাছে গিয়ে একবার চেকআপ করিয়ে আসা উচিত। অনেক সময় দূর থেকে আমরা ডাক্তারের পরামর্শ নেই। কিন্তু ডাক্তারা সামনে দেখে যে রকম বুঝতে পারে দূর থেকে বোঝা সম্ভব হয় না। তাই আমার মনে হয় সময় সুযোগ করে একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসা উচিত। দোয়া রইল দ্রুত সুস্থ হয়ে উঠুন।

 2 years ago 

আসলেই আপু, ভালো সময় খুব দ্রুত কেটে যায়। আর খারাপ সময় যেন কাটতেই চায় না! আপনার সাইনোসাইটিসের সমস্যা ধরা পড়েছে জেনে খারাপ লাগলো। মাইগ্রেন আর সাইনাস দুটোই আছে তো আমার, আমি জানি কিছুটা যে কেমন লাগে। যদিও একেক জন্যের তীব্রতা একেক রকমের। তবে দোয়া করি যেন ওষুধ এবং ড্রপের মাধ্যমেই কমে আসে, অপারেশন পর্যন্ত যেতে না হয়। মাঝে মাঝে মেনথলের ভাপ নিবেন আপু, সেটা আশা করি আপনার ভালো লাগবে, কিছুক্ষণের জন্য আরাম পাবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 63426.05
ETH 1663.52
USDT 1.00
SBD 0.43