DIY " এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে খরগোশের অরিগ্যামি তৈরি(🦊১০% লাজুক খ্যাক এর জন্য)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।অনেক দিন হইলো ক্র্যাফট বানানো হয় না। কারন ভার্সিটিতে খুব চাপের মধ্যে আছি।যাই হোক গত দিন কোনো ক্লাস ছিল না।সারাদিন বাসায় ছিলাম।আর মনে হচ্ছিল যে ঈদের দিন।আর এই সময়টাকে কাজে লাগিয়ে একটা রঙিন কাগজের খরগোশের অরিগ্যামি বানিয়ে দেখাবো।আশা করছি আপনাদের ভালো লাগবে।বেশি কথা না বলে চলেন শুরু করি।
রঙিন কাগজ দিয়ে খরগোশের অরিগ্যামি তৈরি |
|---|

উপকরণ
- একটি কলম
- ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি কালার পেপার।
- একটি কাঁচি
প্রথমে পেপারটি নিয়ে মাঝ বরাবর একটি ভাঁজ করে নিবো।
এরপর ঠিক চিত্রের ন্যায় দুপাশ থেকে মার্ক করে নেয়া বরাবর দুটো ভাঁজ করে নিবো।
এরপর ভাঁজ করা কাগজটির চার কোন এভাবে ভাঁজ করে নিবো ।
এরপর ভাঁজ করে নেয়া চার কোণা ভিতরে এভাবে ঢুকিয়ে দিবো।
এবার পেপারটি উল্টিয়ে নিয়ে দুপাশ থেকে চিত্রের ন্যায় ভাঁজ করে নিবো।
আবার ও পেপারটি উল্টিয়ে নিবো উপরের অংশে দুপাশ থেকে চিত্রের ন্যায় ভাঁজ করে নিবো ।
এরপর আবারো পেপারটি উল্টিয়ে নিয়ে এভাবে দুটো উপরের দিকে মার্ক করে নিবো ।
এরপর কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিলে চিত্রের মতো দেখাবে।
এরপর দুপাশের দুটি কানের মত করে উপরে তুলে দিবো।
এরপর খুব সুন্দর করে নিচের অংশটি ভিতরে দিয়ে এভাবে ভাঁজ করে নিবো।
এরপর আবারো চিত্রের ন্যায় দুপাশে দুটো ভাঁজ ভিতরে দিয়ে নিবো।
এরপর পেন দিয়ে খুব সুন্দর করে দুপাশে চোখ বানিয়ে দিবো।
এরপর শেষ হয়ে গেলো আমাদের কাঙ্ক্ষিত সেই খরগোশের অরিগ্যামি।
আর এভাবেই শেষ হয়ে গেলো আমাদের সেই রঙিন কাগজ দিয়ে খরগোশের অরিগ্যামি তৈরির কাজ।জানি না কেমন হয়েছে।ভালভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করতে পারবো।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।
| ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
|---|---|
| ডিভাইস | Realme 7 Pro |
| ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি খরগোশ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার খরগোশটি দেখতে খুবই কিউট লাগছে। ধাপগুলো আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আসলে আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি খরগোশ তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। লাল রঙের এই খরগোশটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। কাগজ দিয়ে এরকম অনেক ধরনের প্রাণী চিত্র দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি খরগোশ এর অরিগামি তৈরি করেছেন। আপনি অনেক নিখুঁতভাবে এটি তৈরি। এই খরগোশটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখে মনে হচ্ছে। আপনি অনেক দক্ষতার সাথে এটি তৈরি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রঙিন কাগজের তৈরি খরগোশ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে আপনার এত সুন্দর মতামতের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর ভাবে একটি খরগোশ তৈরি করেছেন ভাইয়া। রঙিন কাগজ ব্যবহার করেও যে এমন সুন্দর একটি খরগোশ তৈরি করা যায় তা আপনার পোস্ট না দেখলে হয়তবা আমি বুঝতেই পারতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা জিনিস আমাদের মানুষের করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশ করে আমার পাশে থাকার জন্য।
কি কিউট একটি খরগোশ তৈরী করে ফেললেন রঙ্গিন কাগজ দিয়ে। চমৎকার লাগছে দেখতে। ধাপগুলোও খুব সাবলীল ভাষায় বর্ণনা করেছেন। ভালবাসা নিবেন ভাই
ভাই কি আর বলবো আপনি কাগজের মাধ্যমে যেভাবে গরগোসের অরিগামি তৈরি করেছেন আমি তো দেখে অবাক। একদম কাটায় কাটায় পারফেক্ট হয়েছে। এই কালারের গোরগোস থাকলে অনেক ভালো হতো।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত প্রকাশের মাধ্যমে আমার পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি খরগোশ বানিয়েছেন। তবে খরগোশ আমি লাল কখনো দেখিনি তবে আপনার রঙিন কাগজের লাল কালার করাতে খরগোশটি একটু ব্যতিক্রমী লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ব্যতিক্রমী একটি খরগোশ আমাদের সাথে শেয়ার করার জন্য ভাল থাকবেন।
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনাকেও স্বাগতম ভাই প্রতিনিয়ত আমার পোস্টে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ভালো থাকবেন সবসময়।
ওয়াও ভাইয়া আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে খরগোশটি তৈরি করেছেন। খরগোশ তৈরির ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো আমার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। কাজ করে তখনই শান্তি পাই যখন ভালো একটা ফিডব্যাক পাই। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে খরগোশের অরিগ্যামি তৈরি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করেছেন। আপনার তৈরি করা খরগোশ দেখতে খুবই ভালো লাগছে। আশা করছি এভাবে খরগোশ তৈরি করে ছোট বাচ্চাদেরকে দিলে তারা অনেক খুশি হবে। দারুন একটি প্রসেস আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ ঠিকই বলেছেন আপু বাচ্চাদের জন্য একটা পারফেক্ট খেলার অরিগামি। ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
খরগোশ তাকে দেখে আমার খুবই ভালো লেগেছে। প্রথমে দেখলেই কেউ বলতে পারবেনা যে এটি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন। মনে করবে অন্য কোন কিছু। রঙিন কাগজ দিয়ে খরগোশের অরিগ্যামি তৈরি খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা খুব ভাল ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার কাছে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য।