পেঁয়াজ দিয়ে রুই মাছের মজাদার ভুনা রেসিপি(🦊১০% লাজুক খ্যাক এর জন্য)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।প্রথমেই সবাইকে জানাই রমজানুল মোবারক। কিছুদিন হইলো রেসিপি শেয়ার করি না।তাই আজকে ভাবলাম যে একটা রেসিপি করা যায়।যেমন কথা তেমন কাজ শুরু করে দিলাম রেসিপি।আমি আজকে পেঁয়াজ দিয়ে রুই মাছের ভুনার রেসিপি শেয়ার করবো আপনাদের সামনে।আশা করছি আপনাদের ভালো লাগবে।বেশি কথা না বলে চলেন শুরু করি।
পেঁয়াজ দিয়ে রুই মাছের ভুনা রেসিপি |
|---|
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পিয়াজ | ২৫০ গ্রাম |
| লবন | পরিমাণ মতো |
| কাঁচা মরিচ | ৬ টা |
| হলুদ | পরিমাণ মতো |
| আদা-রসুন বাটা | পরিমাণ মতো |
| তেল | পরিমাণ মতো |
| রুই মাছ | ৭০০ গ্রাম |
| মরিচের গুড়া | পরিমাণ মতো |
| ধনিয়ার গুড়া | পরিমাণ মতো |
প্রথমে মাছগুলো খুব সুন্দর করে ফ্রাই প্যানে ভেঁজে নিয়েছি।
এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং এর ভিতরে পেঁয়াজ এবং আদা-রসুন বাটা দিয়ে দিয়েছি।
এরপর এর ভিতরে হলুদ এবং ধনিয়ার গুড়া দিয়ে দিয়েছি।
এরপরে এর ভিতরে মরিচের গুড়া দিয়ে দিয়েছি।
তারপর মশলা গুলো খুব সুন্দর করে ভেঁজে নিয়েছি।
এরপরে এর ভিতরে আগে থেকে ভেঁজে রাখা মাছগুলো এবং লবণ দিয়ে দিয়েছি।
এরপরে খুব সুন্দর করে নেড়ে দিয়ে এর ভিতরে পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি।
এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি যাতে সব কিছু মাছের ভিতরে ঢুকে যায়।
কিছুক্ষণ এভাবে জাল দেওয়ার পর দেখেছি যে সব কিছু ঠিক আছে কি না বা লেগে গিয়েছে কিনা।
এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর মাঝে একবার ঢাকনা খুলে দেখেছি লবণ ঝাল হয়েছে কিনা এবং লেগে গেছে কিনা।
এরপর এভাবে ১০-১৫ মিনিট জাল দেওয়ার পর আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি এবং আমাদের রান্না শেষ করেছি।
আর এই ভাবেই আমি শেষ করলাম আমার পেঁয়াজ দিয়ে রুই মাছের ভুনা রেসিপি।জানি না কতোটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে।যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে।
| ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
|---|---|
| ডিভাইস | Realme 7 Pro |
| ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

কি একটা লোভনীয় রেসিপি দেখালেন ভাইয়া লোভ সামলাতে পারছিনা ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি এত সুন্দর রেসিপি প্রস্তুত করার আগে অবশ্যই আমাদেরকে দাওয়াত করতে ভুলবেন না কারণ এত সুন্দর রেসিপি দেখে ঘরে আর মন টিকবে না ইচ্ছে করবে আপনার বাসার দিকে রওনা হই
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য ভাই।
রুই মাছের সুস্বাদু ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামতের জন্য।
রুইমাছ আমার অত্যন্ত প্রিয় একটি মাছ। এই মাছ খেতে খুবই ভালো লাগে। আর সেই মাছ নেই আপনি সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন, যা দেখে আমি খুবই আনন্দিত।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
ওয়াও ভাইয়া পেঁয়াজ দিয়ে আপনি রুই মাছের মজাদার ভুনা রেসিপি তৈরি করেছেন । দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রুই মাছ আমার অনেক পছন্দের একটি রেসিপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
পেঁয়াজ দিয়ে রুই মাছের মজাদার ভুনা রেসিপি খুবই লোভনীয় হয়েছে ভাইয়া। মাছের ভুনা খেতে আমি অনেক পছন্দ করি। আপনার তৈরি করা রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর করে আপনি আপনার এই রেসিপি তৈরির প্রসেস উপস্থাপন করেছেন। মজার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
রুই মাছ খেতে আমার বেশ ভালই লাগে। আর আপনি এখানে রুই মাছ ভেজে মজাদার ভুনা রেসিপি তৈরি করেছেন, যা দেখেই বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সত্যি ভাইয়া আপনার রেসিপিটির কালার অনেক লোভনীয় মনে হচ্ছে। মজাদার রুই মাছের ভুনা রেসিপি কিভাবে তৈরি করেছেন, তার রন্ধনপ্রণালী অত্যন্ত সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
পেঁয়াজ দিয়ে রুই মাছের ভুনা রেসিপি দেখতে খুবই সুস্বাদু হয়েছে ।প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ। শুভেচ্ছা রইল
ধন্যবাদ আপনাকে আপনার আপনার মতামত প্রকাশ করার জন্য আপু।
শুধু পেয়াজ দিয়ে রুই মাছের ভুনা বাহ দারুণ। রেসিপি টা খুব ভালো হয়েছে।এইধরনের রেসিপি একটু বেশিই সুস্বাদু হয়ে থাকে। রেসিপি টার প্রতিটা ধাপ ভালোভাবে ছবি তুলেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং পরিবশন টাও ভালো ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
পেঁয়াজ দিয়ে রুই মাছ ভুনা দেখে তো লোভ সামলাতে পারছিনা। যেহেতু রুই মাছ আমার খুব প্রিয় এবং পেঁয়াজ দিয়ে ভুনা করেছেন, তাহলে বুঝতে পারছেন খেতে কার না ইচ্ছে করে। অসাধারণ ছিল এত সুন্দর একটা রেসিপি ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
পেঁয়াজ দিয়ে রুই মাছের মজাদার ভুনা রেসিপি দেখে তো লোভ সামলানো মুশকিল খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া
ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য ভাই।