মজাদার ব্রয়লার মুরগির ভুনা রেসিপি(🦊১০% লাজুক খ্যাক এর জন্য)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।প্রথমেই সবাইকে জানাই রমজানুল মোবারক।আসলে রেসিপি মানেই একটা আর্ট।আপনারা জানেন যে,মুরগি আমার ভীষণ পছন্দের।আমার অন্যান্য মাংসের চেয়ে মুরগির মাংস বেশি ভালো লাগে।তাই আজকে আমি আপনাদের সাথে মুরগির ভুনা রেসিপি শেয়ার করবো।আশা করছি আপনাদের ভালো লাগবে।বেশি কথা না বলে চলেন শুরু করি।
মুরগির ভুনা রেসিপি |
|---|
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পিয়াজ | ২০০ গ্রাম |
| লবন | পরিমাণ মতো |
| কাঁচা মরিচ | ৬ টা |
| হলুদ | পরিমাণ মতো |
| আদা-রসুন বাটা | পরিমাণ মতো |
| তেল | পরিমাণ মতো |
| মুরগির মাংস | ৭০০ গ্রাম |
| মরিচের গুড়া | পরিমাণ মতো |
| ধনিয়ার গুড়া | পরিমাণ মতো |
প্রথমে আমরা মুরগির মাংসগুলো একটি বাটিতে করে এর ভিতরে মরিচের গুড়া,হলুদ,ধনিয়ার গুড়া,লবণ এবং জিরার গুড়া দিয়ে দিয়েছি।
এরপর খুব সুন্দর করে মশলাগুলো মেখে নিয়েছি যাতে সব কিছু খুব সুন্দর করে মাংসের সাথে লেগে যায়।
এরপর কড়াইয়ের এর ভিতরে তেল দিয়ে দিয়েছি পরিমাণমতো।
এরপর এর ভিতরে পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।
এরপরে পেঁয়াজ এবং কাঁচা মরিচগুলো সুন্দর করে ভেঁজে নেওয়ার পর এর ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি।
এরপরে খুব সুন্দর করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো লেগে যায়।
এরপর ঢাকনা টা খুলে এর ভিতরে পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায়।
এরপর কিছুক্ষণ জাল দিয়েছি এবং মাঝে মাঝে দেখেছি যে,সব কিছু ঠিক আছে কি না।
এরপরে এভাবে আরও ১০-১২ মিনিট এর মতো জাল দিয়েছি এবং আমাদের রান্না শেষ করেছি।
আর এভাবেই হয়ে গেলো আমাদের মুরগি মাংসের ভুনার রেসিপি।
আর এই ভাবেই আমি শেষ করলাম আমার মুরগির ভুনা রেসিপি।জানি না কতোটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে।যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে।
| ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
|---|---|
| ডিভাইস | Realme 7 Pro |
| ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

ব্রয়লার মুরগির ভুনা রেসিপি খুবই লোভনীয় হয়েছে ভাইয়া। অনেক মজার রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরির পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ।
খুব সুন্দর ভাবে মুরগির মাংস রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রান্না করা প্রতিটি ধাপ ছিল খুবই সুন্দর। খুবই সাবলীল ভাষায় আপনি উপস্থাপন করেছেন আপনার এই রেসিপিটি। যার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
সকলের মতো বয়লার মুরগির ভুনা রেসিপিটি আমি নিজেও অনেক পছন্দ করি। রেসিপিটি খেতে আমার কাছে খুব ভালো লাগে। এখনকার সময়ে ছোট বাচ্চারা ব্রয়লার মুরগির ভুনা খেতে বেশি পছন্দ করে। কারণ এর মাংসগুলো নরম হয়। আপনি খুব চমৎকার করে ব্রয়লার মুরগির ভুনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
রমজান মাসের যে কোন কিছু রান্না করলে ঝোল থাকলে আমি খেতে পারি না। আমার বুক জলে যদি ঝোল সহ তরকারি খাই। কিন্তু আপনার রেসিপিটা দেখে বেশ ভাল লেগেছে ভাই। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামত প্রকাশ করে আমার পাশে থাকার জন্য।
আপনি চমৎকারভাবে মুরগির মাংস রান্না করেছেন ভাইয়া। মুরগির মাংস গুলো ম্যারিনেট করে নেওয়ার ফলে মাংস গুলোর ভেতরে মসলা ভালোভাবে ঢুকবে।
আপনার উপস্থাপন করা ব্রয়লার মুরগির রেসিপিটি দারুন হয়েছে ভাইয়া। আপনার উপস্থাপনাও আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামত প্রকাশ করে আমাকে উৎসাহিত করার জন্য।
ভাইয়া আপনি সত্যিই খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ব্রয়লার মুরগির ভুনা রেসিপি টি দেখতে অনেক সুন্দর হয়েছে খেলে মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। আপনার এই রেসিপিটি রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামত দিয়ে আমার পাশে থাকার জন্য।
বয়লার মুরগি ভুনা ওয়াও দেখে খুব লোভ হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল এতে কোন সন্দেহ নেই কালারটা দারুণ ফুটেছে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইলো ভাইয়া
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত প্রকাশের মাধ্যমে আমার পাশে থাকার জন্য।
দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। মুরগির মাংস আমি খুব কম খাই। কারন আমার তেমন একটা পছন্দ না এটি। তবে দেখে মনে হচ্ছে আপনার রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। কালার টা খুবই সুন্দর লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
ওয়াও দারুন রেসিপি। সত্যি মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছে , আপনার ব্রলার মুরগির রেসিপি।
আপনি খুব চমৎকার করে ব্রয়লার মুরগির ভুনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
মুরগির ভুনা রেসিপি টা খেতে খুবই সুস্বাদু ও মজাদার প্রায় সময় খাওয়া হয় আপনি খুব সুন্দর ভাবে রান্না করেছেন এবং রান্না করার পদ্ধতি গুলো ধাপ আকারে আমাদের মাঝে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।