আলু দিয়ে মৃগেল মাছের রেসিপি(🦊১০% লাজুক খ্যাক এর জন্য)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।অনেক দিন হইলো কম রেসিপি শেয়ার করা হয় না।তাই আজকে ভাবলাম যে একটা রেসিপি করি।যেমন কথা তেমন কাজ।আজকে আপনাদের সামনে আলু দিয়ে মৃগেল মাছের একটি রেসিপি তুলে ধরবো।তাই বেশি কথা না বলে চলেন রান্না ঘরে চলে যাই।
আলু দিয়ে মৃগেল মাছের রেসিপি |
|---|
| উপকরণ | পরিমাণ | |
|---|---|---|
| মাছ | ৫০০ গ্রাম | |
| পিয়াজ | ৪ টা | |
| লবন | পরিমাণ মতো | |
| কাঁচা মরিচ | ৬ টা | |
| হলুদ | পরিমাণ মতো | |
| আলু | ৫ টা | |
| আদা-রসুন বাটা | পরিমাণ মতো | |
| তেল | পরিমাণ মতো | |
| মরিচের গুড়া | পরিমাণ মতো | |
| ধনিয়ার গুড়া | পরিমাণ মতো |
প্রথমে আমরা মাছগুলো খুব সুন্দর করে ফ্রাই প্যানে ভেঁজে নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে।
এরপর কড়াইয়ে এর ভিতরে তেল দিয়ে দিয়েছি।
এরপর এর ভিতরে আদা-রসুন বাটা,পেয়াজ,হলুদ এবং ধনিয়ার গুড়া দিয়ে দিয়েছি।
এরপর এগুলো সুন্দর করে নেড়ে দেওয়ার পর এর ভিতরে গুড়া মরিচ এবং লবণ দিয়েছি।
এভাবে মসালাগুলো চুলায় রেখে সুন্দর করে মিক্সড করার পর এর ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবং নেড়ে দিয়েছি।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি যাতে সবকিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়।
এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর ঢাকনা খুলে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং সুন্দর করে নেড়ে দিয়েছি।
এরপর কিছুক্ষণ জাল দেওয়ার পর আগে থেকে ভেঁজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি।
এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি যাতে সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো ভিতরে ঢুকে যায়।
এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর মাঝে একবার ঢাকনা খুলে দেখেছি যে লেগে গিয়েছে নাকি এবং লবণ,ঝাল চেক করে দেখেছি সব ঠিক আছে কি না।
এভাবে ১০-১৫ মিনিট জাল দেওয়ার পর আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি এবং আমাদের মাছ রান্না শেষ করেছি।
আর এই ভাবেই আমি শেষ করলাম আমার আলু দিয়ে মৃগেল মাছের রেসিপি।জানি না কতোটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে।যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে।
| ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
|---|---|
| ডিভাইস | Realme 7 Pro |
| ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

আলু দিয়ে মৃগেল মাছের রেসিপি অসাধারণভাবে দেখিয়েছেন ।আপনার রান্নার প্রক্রিয়া টা আমার কাছে ভালো লেগেছে। দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে । খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ।শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত প্রকাশ করে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনার তৈরি আলু দিয়ে মৃগেল মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
দিয়ে মৃগেল মাছের খুব লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন দেখে তো লোভ সামলানো মুশকিল খেতে ভারি সুস্বাদু হয়েছিল এতে কোন সন্দেহ নেই ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য
আপনার কাছে ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
আপনি অনেক চমৎকার ভাবে মৃগেল মাছের অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। মৃগেল মাছ বরাবরই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে আপনার এই মৃগেল মাছের রেসিপি দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি মৃগেল মাছের রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
আলু দিয়ে মৃগেল মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন আপনি। খুব ভালো লাগলো। আপনার রেসিপি দেখে তো আমার লোভ লেগে গেলো। কি যে করি এখন। আপনার উপস্থাপনা বেশ ভালো ছিলো। খুবই সুন্দর করে গুছি সব কিছু উল্লেখ করে পোস্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য।
আলু দিয়ে চমৎকার করে আপনি মৃগেল মাছের রেসিপি করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে আপনার রেসিপিটি। রান্নার পূর্বে মৃগেল মাছ টা ভেজে নেয়াতে মনে হচ্ছে আপনার রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হবে। আর আপনার রেসিপির কালার টা খুব চমৎকার হয়েছে। আলু দিয়ে মৃগেল মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।
ভাইয়া আপনি আলু দিয়ে মৃগেল মাছের রেসিপি চমৎকার ভাবে রান্না করেছেন। দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
মৃগেল মাছ খেতে অনেক ভালোবাসি এটি অনেক সুস্বাদু একটি মাছ। আপনার উপস্থাপন করা আলু দিয়ে মৃগেল মাছের রেসিপি টা দেখতে বেশ লোভনীয় দেখাচ্ছে। আপনি অনেক সুন্দর করে রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
মৃগেল মাছ অনেকেই পছন্দ করে। তবে আমি খাই না। কিন্তু আপনার রেসিপি দেখে লোভনীয় লাগছে। আসলে খাবার এর ডেকোরেশন এর উপর রুচি ডিপেন্ড করে। ভালো ছিলো প্রতিটি ধাপ।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
আলু দিয়ে মৃগেল মাছের রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত প্রকাশ করে আমাকে উৎসাহিত করার জন্য।