নতুন আলু দিয়ে মুরগি মাংসের রেসিপি (১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।অনেক দিন হলো রেসিপি পোস্ট করি না। তাই শুধু চিন্তা করতেছিলাম কি পোস্ট করা যায়।তাই আজকে চিন্তা করলাম যে মুরগি রান্না করবো। কারন মুরগি আমার অনেক পছন্দের একটা খাবার। আজকে আপনাদের সাথে এই মুরগি রান্নার রেসিপিটি শেয়ার করবো।বেশি কথা না বলে চলেন শুরু করি।
নতুন আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি |
|---|
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মুরগির মাংস | ৫০০ গ্রাম |
| আলু | ৩ টা |
| পিয়াজ | ৩ টা |
| কাঁচা মরিচ | ৫ টা |
| টমেটো | ২ টা |
| লবণ | পরিমাণ মতো |
| হলুদ | পরিমাণ মতো |
| দারচিনি | এক টুকরো |
| আদা-রসুন বাটা | পরিমাণ মতো |
| সাদা এলাচ | ৪-৫ টা |
| তেজপাতা | ২ টা |
| তেল | ২০০ গ্রাম |
| মরিচের গুড়া | পরিমাণ মতো |
| মুরগির মাংসের মশলা | পরিমাণ মতো |
| চিনি | পরিমাণ মতো |
প্রথমে আমরা কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়েছি।
এরপর এতে পরিমাণমতো লবণ এবং হলুদ দিয়েছি কারন আমরা প্রথমে আলু গুলো ভেজে নেবো।
এরপর তেল হলুদ কিছুক্ষণ নাড়ানোর পরে এর মধ্যে আলুগুলো দিয়েছি।
আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলাদা পাত্রে রেখেছি এবং বাকি তেল গুলোর মধ্যে তেজপাতা এবং সাদা এলাচ দিয়েছি।
এরপর এই তেলের মধ্যে পেঁয়াজ কাঁটাগুলো দিয়েছি এবং যাতে পেঁয়াজের লাল কালার আসে এই জন্য এর সাথে এক চা চামচ চিনি দিয়েছি।
এরপর এতে আদা-রসুন বাটা দিয়ে দিয়েছি।
এরপর এর মধ্যে একে একে হলুদ এবং মরিচের গুড়া দিয়েছি।
এরপর এগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি।
এরপর মসলা এবং টমেটো ভেজে নেওয়ার পর এতে মুরগির মাংস গুলো দিয়ে দিয়েছি এবং সুন্দর করে নেড়ে দিয়েছি যাতে সব কিছু মিক্সড হয়ে যায়।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে মাংসগুলো সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যায় এবং মসলাগুলো মাংসের ভিতরে যায়।
এইভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর ঢাকনাটা খুলে এর মধ্যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি।
এরপর এতে পরিমাণমতো লবণ দিয়ে দিয়েছি।
এরপর এতে পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি এবং কাঁচা মরিচগুলো মাঝখানে কেটে উপরে দিয়ে দিয়েছি।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে লেগে না যায়।
এরপর এভাবে রেখে ৭-৮ মিনিট রেখে দিয়েছি এবং মাংস-আলু সিদ্ধ হবার পর আমি ঢাকনা খুলেছি এবং রান্না হয়ে গেল আমাদের আলু মুরগির সুস্বাদু রেসিপি।
আর এই ভাবেই আমি শেষ করলাম আমার আলু দিয়ে মুরগির রান্না।জানি না কতোটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে।যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে।
| ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
|---|---|
| ডিভাইস | Realme 7 Pro |
| ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

আলু দিয়ে মুরগির মাংস রেসিপি সত্যি অনেক সুস্বাদু খেতে হয়। এটি আমার পছন্দের একটি খাবার। মুরগির মাংসের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এই রেসিপিটি অন্য কেউ দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
ধন্যবাদ আপু আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।
নতুন আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি সত্যিই অনেক স্বদের হয় আলুর সাথে মাংসের কেমন যেন একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রেসিপিটি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা আপনার জন্য
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
নতুন আলু দিয়ে মুরগির মাংসের অনেক সুন্দর একটি রেসিপি তৈরি। মুরগির মাংস আমার যেমন খেতে ভালো লাগে তেমনই আলুও খেতে ভীষণ ভালো লাগে। আপনার পুরো রেসিপিটা আমার কাছে একেবারে অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।
নতুন আলু দিয়ে যেকোনো তরকারি আমার কাছে খুব মজা লাগে। নতুন আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি অনেক ভালো হয়েছে। সুন্দর এবং সহজ ভাবে আপনি উপস্থাপন করেছেন আমাদের মাঝ। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।
মুরগির মাংস খেতে আসলেই দারুন লাগে। নুতন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়। আপনি খুবই মজা করে মুরগির মাংস রান্না করেছেন কালারটা দারুণ হয়েছে ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। আমার কাছে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রান্নার কালার টাও বেশ ভালো এসেছে। আমাদের মাঝে এত অসাধারন একটি রেসিপি নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনার মুরগির মাংসের রেসিপি টা অনেক সুন্দর হয়েছে।নতুন আলু দিয়ে রান্না করায় মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আপনার রেসিপিটি দেখতেও অনেক লোভনীয় হয়েছে।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
আপনার ভাবীও গত দিন রান্না করেছিল বাসায় মুরগির মাংসের তরকারী । আপনার রেসিপিটা দেখেও ভালো লাগলো ।
ভাবীর রেসিপি দেখেছি খুব ভালো লেগেছিল। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হইলাম।
আপনার মাংস রান্নার কালারটা ভীষণ সুন্দর এসেছে ।টমেটো এবং নতুন আলু দেয়াতে টেস্ট নিশ্চয়ই বহুগুনে বেড়ে গেছে মনে হচ্ছে ।খেতে নিশ্চয়ই খুব মজাদার হয়েছিল।আপনি রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন । ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত দিয়ে উৎসাহিত করার জন্য।
নতুন আলু দিয়ে মুরগি মাংসের খুবই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আলু এমন একটা জিনিস যা প্রত্যেকটি তরকারির ভিতর দেয়া যায় আর এটি দেবার ফলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনার রেসিপিটি দেখার পরে মনে হচ্ছে এটাতো অনেক সুস্বাদু হয়েছিল খেতে।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।