মিষ্টি কুমড়া দিয়ে মজাদার ডিমের রেসিপি(🦊১০% লাজুক খ্যাক এর জন্য)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।প্রথমেই সবাইকে জানাই রমজানুল মোবারক। কিছুদিন হইলো রেসিপি শেয়ার করি না।তাই আজকে ভাবলাম যে একটা রেসিপি করা যায়।যেমন কথা তেমন কাজ শুরু করে দিলাম রেসিপি।আমি আবার মিষ্টি কুমড়া ভীষণ ভালবাসি।আজকে আপনাদের সাথে এই মিষ্টি কুমড়া দিয়ে ডিমের একটি রেসিপি শেয়ার করবো।আশা করছি আপনাদের ভালো লাগবে।বেশি কথা না বলে চলেন শুরু করি।
মিষ্টি কুমড়া দিয়ে ডিমের রেসিপি |
|---|
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ডিম | ৭ টা |
| পিয়াজ | ৪ টা |
| লবন | পরিমাণ মতো |
| কাঁচা মরিচ | ৬ টা |
| হলুদ | পরিমাণ মতো |
| আদা-রসুন বাটা | পরিমাণ মতো |
| তেল | পরিমাণ মতো |
| মিষ্টি কুমড়া | ৭০০ গ্রাম |
| মরিচের গুড়া | পরিমাণ মতো |
| টমেটো | ২ টা |
| ধনিয়ার গুড়া | পরিমাণ মতো |
প্রথমে সিদ্ধ করা ডিম গুলো খুব সুন্দর করে তেল এবং হলুদ দিয়ে ভেঁজে নেবো।
এরপর আমরা কাঁচা মরিচ এবং পেঁয়াজগুলো খুব সুন্দর করে তেলের মধ্যে ভেঁজে নিয়েছি।
এরপর এর ভিতরে হলুদ এবং মরিচের গুড়া দিয়ে দিয়েছি।
এরপর এর ভিতরে ধনিয়ার গুড়া এবং লবণ দিয়ে দিয়েছি এবং সুন্দর করে সব কিছু নেড়ে দিয়েছি।
তারপর মশলা গুলো ভেঁজে নেওয়ার পর এর ভিতরে মিষ্টি কুমড়া এবং টমেটো দিয়ে দিয়েছি।
এরপর সব কিছু সুন্দর করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।যাতে সব কিছু মিক্স হয়ে যায়।
এরপর ঢাকনা টা খুলে এর ভিতরে মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে নেড়ে দিয়েছি এবং দেখেছি যে লেগে গেছে কি না।
এরপর এর ভিতরে আগে থেকে ভেঁজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি এবং পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি।
এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি যাতে সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়।
এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর মাঝে একবার ঢাকনা খুলে দেখেছি লবণ ঝাল হয়েছে কিনা এবং লেগে গেছে কিনা।
এরপর এভাবে ১০-১৫ মিনিট জাল দেওয়ার পর আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি এবং আমাদের রান্না শেষ করেছি।
আর এই ভাবেই আমি শেষ করলাম আমার মিষ্টি কুমড়া দিয়ে ডিমের রেসিপি।জানি না কতোটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে।যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে।
| ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
|---|---|
| ডিভাইস | Realme 7 Pro |
| ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

মিষ্টি কুমড়া দিয়ে মজাদার ডিমের রেসিপি তৈরি খুবই সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়া খুবই পুষ্টিকর খাবার ।যেটা যেকোনো ভাবে রান্না করলে অনেক সুস্বাদু লাগে। আমাদের সাথে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
আলু দিয়ে ডিমের তরকারি রান্না করে খেয়েছিলাম, কিন্তু এভাবে কখনো মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে এভাবে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করে খেতে হবে। আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার।
মিষ্টি কুমড়া দিয়ে ডিমের তরকারি!!!! নতুন একটি রেসিপি শিখলাম আপনার কাছ থেকে ভাইয়া। খুব লোভনীয় একটা রেসিপি ভাইয়া। আমি অবশ্য এটি একদিন বাসায় তৈরি করব। আপনি প্রতিটি থাক খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের মাধ্যমে আমার পাশে থাকার জন্য।
ওয়াও ভাইয়া আপনি অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। মিষ্টি কুমড়ো দিয়ে ডিম আমার অনেক পছন্দের একটি রেসিপি। আমিও বাসায় প্রায়ই এই রেসিপিটি তৈরি করে থাকি। এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু লাগে। আপনার তৈরি রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করলে খেতে অসাধারণ লাগে। আমার খুবই পছন্দের এই রেসিপি। মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করলে অনেক সুস্বাদু হয়। আমার বাসায় মাঝে মাঝে এই রেসিপি তৈরি করা হয়। অনেক মজাদার একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
ওয়াও! আপনি অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাই। মিষ্টি কুমড়ো দিয়ে ডিম আমার বাচ্চাদের অনেক পছন্দের একটি রেসিপি। আমিও বাসায় প্রায়ই এই রেসিপিটি তৈরি করে থাকি। এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু লাগে। আপনার তৈরি রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা অবিরাম।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
মিষ্টি কুমড়া দিয়ে ডিমের রেসিপি টা অনেক সুস্বাদু ও মজাদার হয়। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি রান্না করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। তাছাড়া আপনার রান্না করার রেসিপি এর ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আপনাকে আমার পোষ্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য
ডিমের সাথে মিষ্টি কুমড়া দিয়ে আপনি অনেক সুন্দর একটি মজার রেসিপি তৈরি করেছেন । রেসিপিটি সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
মিষ্টি কুমড়ার তরকারি বরাবরই আমার খুব ফেভারিট আমি আজও মিষ্টি কুমড়া আর রুই মাছ রান্না করে খেয়েছি।
ডিম এবং মিষ্টিকুমড়ার খুব লোভনীয় এসিপি প্রস্তুত করেছেন খেতে খুবই সুস্বাদু হয়েছিল এতে কোন সন্দেহ নেই ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য
ডিম দিয়ে খেয়ে দেখবেন ভাই অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
মিষ্টি কুমড়ার সাথে আপনি
ডিম দিলেন লাগিয়ে,
রং আর বর্ণনায়
পেট গেলো ভরিয়ে।
সুন্দর ছিল ভাল ছিল
খাওয়ার দরকার নাই,
রান্নাাটা সুন্দর করতে
সময় লেগেছে তাই।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার ছন্দের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।