DIY " এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি(🦊১০% লাজুক খ্যাক এর জন্য)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।গত দুইদিন ধরে ভাবতেছি যে আজকে একটা ক্র্যাফট বানাবো।আসলে পড়াশুনার ব্যাস্ততা কারণে সময় হয় না।আজকে আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।বেশি কথা না বলে চলেন শুরু করি।
রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি |
|---|

উপকরণ
- 4/4 সাইজের কিছু লাল পেপার
- একটি হলুদ A4 সাইজের তিন ভাগের এক ভাগ পেপার
- একটি কাঁচি
- আঠা
- একটি পেন্সিল
- একটি কাঠি।
প্রথমে 4/4 সাইজের একটি কাগজ কাগজ নেবো।
এরপর 4/4 সাইজের কাগজটিকে নিয়ে কোনাকুনি বরাবর একটি ভাঁজ দিয়ে নেবো।
তারপর আরো একবার মাঝ বরাবর ভাঁজ দেবো।
তারপর দুপাশে খোলা থাকা কোন দুটি দুপাশে দুদিকে ভাঁজ দিয়ে নিবো।
এবার পেন্সিল দিয়ে ভাঁজ করে নেয়া কাগজটি ছবিতে যেভাবে দেখা যাচ্ছে সেভাবে এঁকে নেবো।
এবার কেঁচি দিয়ে কাগজে এঁকে নেয়া অংশটি কেটে ফেলবো।
কেটে নেয়ার পর কাগজটির একটি ভাঁজ খুলে নিচের দিকে ছবিটির মত করে কেঁচি দিয়ে কেটে ফেলবো।
এবারে বাকি থাকা 4/4 কাগজগুলি একইভাবে কেঁচি দিয়ে কেটে নিলে এমনটি দেখাবে ঠিক ছবিতে যেমন দেখা যাচ্ছে।
এবারে একটি ছোট কাঠি দিয়ে কাগজ কেটে নেয়া অংশে এইভাবে ভাঁজ করতে থাকবো।
কাঠি দিয়ে ভাঁজ করে নিলে কাগজগুলি এমন দেখাবে।
এবারে হলুদ কাগজটি নিয়ে লম্বালম্বি দিকে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেবো।তারপর কাগজটিকে কেঁচি দিয়ে ছবিতে যেমন দেখা যাচ্ছে এমন ভাবে কেটে নেবো।কেটে নেয়ার পর আঠা দিয়ে ভাঁজ করে নেয়া অংশটি লাগিয়ে নেবো।
এবারে হলুদ পেপারটি এভাবে এমন করে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিবো।
এরপর হলুদ কাগজটি সুন্দর করে চিত্রের ন্যায় গোল করে ভাঁজ করে নেবো।
এরপর লাল কাগজগুলো সবগুলো সুন্দর করে এক সাথে আঠা দিয়ে লাগিয়ে নেবো এবং মাঝখানের কাঁটা অংশে হলুদ কাগজটি লাগিয়ে নেবো।
এবার সবগুলো কাগজের মাঝখানে সুন্দর করে আঠা দিয়ে দেবো যাতে সবগুলো কাগজ সুন্দর করে বসে যায় এবং আমাদের ফুল তৈরির কাজের সমাপ্তি করবো।
আর এভাবেই শেষ হয়ে গেলো আমাদের সেই রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরির কাজ।জানি না কেমন হয়েছে।ভালভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করতে পারবো।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।
| ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
|---|---|
| ডিভাইস | Realme 7 Pro |
| ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন ।আপনারা ফুলটি দেখে একদম অরজিনাল ফুলের মত লাগছে ।
ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে ।
শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
জ্বী ভাই আল্লাহ খুবই ভালো রাখছেন,আপনি অনেক সুন্দর একটি ডাই আমাদের মাঝে নিয়ে আসছেন। আপনার ডাইটি খুবই ভালো লাগছে আমার। প্রতিটা ধাপ আমাদের মাঝে খুবই ভালো করে প্রেজেন্ট করছেন ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য
আমার কাজটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হইলাম। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি টি অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজের ফুল দেখতে বেশ আকর্ষণীয় লাগে রঙিন কাগজের কালার কমিউনিকেশন খুব সুন্দর ছিল খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ফুল তৈরি সম্পর্কে শুভকামনা আপনার জন্য
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুল তৈরী করেছেন।ফুলের গঠন অত্যন্ত বাস্তবসম্মত হয়েছে।রঙের দারুন কম্বিনেশন এটিকে আরো সমৃদ্ধ করেছে। উপস্থাপন ছিলো অত্যন্ত চমৎকার।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
ধন্যবাদ, শুভকামনা ও ভালবাসা রইলো।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি ফুলটি দেখে আমি প্রথমে মনে করেছিলাম অরিজিনাল সূর্যমুখী ফুল বোধ হয়। কিভাবে কাগজ কেটে ফুল তৈরি করতে হয় সেটা পর্যাক্রমে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত দেই আমার পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন লাল কাগজ ব্যবহার করাতে ফুলের সৌন্দর্য ভালোভাবে ফুটে উঠেছে। রঙিন কাগজ দিয়ে ফুল বানানোর প্রত্যেকটিতে ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার চমৎকার diy পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর গঠনমূলক মতামত দিয়ে আমার পাশে থাকার জন্য।
দেখতে সুন্দর হয়েছে ভাইয়া রঙিন কাগজের তৈরি ফুল টি । তৈরির ধাপ গুলো অত্যন্ত গোছালোভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা রঙিন কাগজের ফুল আমার কাছে বেশ ভালো লেগেছে। দারুন এই ফুল তৈরীর পদ্ধতি সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে আপনার এই ফুল তৈরি করার পদ্ধতিটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুল তৈরির পর থেকে ধার খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
চমৎকার একটি ফুল তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে অনেক সময় দিয়ে আপনি এটি তৈরি করেছেন। আবার কাছে অসম্ভব ভালো লেগেছে এটি দেখতে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।