|| আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয় ||
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয়
আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমার নাম মোঃ রাবিবুল হাসান (রাব্বী) #steemit এ আমি @rabibulhasan71। আমি একজন ইলেকট্রিশিয়ান, বয়স ২৫ বছর। আমি #steemit এর সাথে যুক্ত হই ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। এবং আমি এ যাবত অনেক কয়েকটা কমিউনিটির সাথে যুক্ত হয়েছি কিন্তু আমার মাতৃভাষা বাংলায় কোন কমিউনিটি খুজে পাইনি। যখন আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি খুজে পাই তখন আমি আনন্দিত হই এবং নিজেকে বাংলা ভাষায় #steemit এ উপস্থাপন করতে পারব বলে আমি গর্বিত।
আমি লেখাপড়া বেশি করতে পারিনি ২০০৮ সালে এস.এ.সি পরীক্ষা দিয়েছি তারপর আর লেখাপড়া করা হয়নি। নিজে কাজ শিখি এবং একজন মিস্তিতে পরিণত হই। তার পাশাপাশি অনলাইনে অনেক কাজ খুজেছি কেথাও পায়নি। #steemit এ যুক্ত হওয়ার পর থেকে আমি খুব আনন্দের সাথে কাজ করে যাচ্ছি।
আমার পরিবার
আমরা পরিবারের ৬ জন সদস্য রয়েছে। আমি আমার বাবা, মা আমার ছোট ভাই, ছোট বোন ও আমার স্ত্রী। আমি বিবাহিত ২০২০ সালে নভেম্বর মাসে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এবং দাম্পত্য জীবনে আল্লাহর রহমতে অনেক সুখে আছি। আমার বাবা চেন্জ দ্যা লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক যা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান। আমার মা একজন গৃহীনি আমার ছোট বোন ১০ম শ্রেণির একজন ছাত্রী। আমার ছোট ভাই আর আমি আমার বাবার অনুপস্থিতিতে প্রতিষ্ঠানটি দেখাশোনা করি।
আমার শখ
আমার শখের শেষ নেই গানশোনা, মুভি দেখা, ক্রিকেট খেলা, ব্লগ লেখা, আর সবচেয়ে বেশী পছন্দ হলো ভ্রমণ করা। আমি বাংলাদেশের ৫৬ টি জেলা ভ্রমন করেছি। এবং এটি আমার কর্মক্ষেত্রে ভ্রমণ করা হয়েছে। যদিও বাংলাদেশে ৬৪ টি জেলা রয়েছে কিন্তু বাকী ৮ টি জেলায় আমার এখনও যাওয়া হয়নি। তবে আমি বাকী ৮ টি জেলায় অবশ্যই যাবো আর আমার গোটা বাংলাদেশ ভ্রমণ করা শেষ করব ইনশাআল্লাহ।
শেষ কথা
আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সাবস্ক্রাইব করে সত্যি খুব আনন্দিত। এবং এখানে আমি নিজের মত করে বাংলায় ব্লগ লিখে বিভিন্ন কন্টেষ্টে অংশগ্রহণ করতে পারব ভেবে গর্বিত। আর এই কমিউনিটির এ্যডমিন ও মডারেটর ভাইকে আমাকে সদস্য ব্যাচ প্রদান করার অনুরোধ করছি।
ধন্যবাদ সবাই ভাল থাকবেন পরবর্তী পোস্টে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।
𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖
Email- [email protected]
আমার বাংলা ব্লগ এআপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
স্বাগতম
ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর করে উপস্থাপনার জন্য এবং স্বাগতম আমার বাংলা ব্লগ এ।
ধন্যবাদ।
ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকার জন্য।
অবশ্যই সঙ্গে থাকব আপনাকেও ধন্যবাদ।
"স্বাগতম বাংলা ব্লগ "এ স্বাগতম। আপনার পরিচয় আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এখন মন খুলে লেখালেখি করুন বাংলা ভাষায়।
জি অবশ্যই আপনাকেও ধন্যবাদ।