কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ-২১ শে আগস্ট, বৃহস্পতিবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000060577.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

ফটোগ্রাফি হলো একটি আর্ট। আমাদের চারিপাশে নানারকম সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার সব সময় বেশি ভালো লাগে।আজ কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। ফুল পছন্দ করেনি এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চলুন তাহলে দেখে নিই আমার ক্যাপচার করা কিছু ফুলের ফটোগ্রাফি।



ফটোগ্রাফি নং-১


1000060578.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সুন্দর একটি কমলা রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। চারপাশে খেয়াল করলে দেখা যায় গোলাপ ফুল একাধিক রঙের হয়ে থাকে। প্রত্যেকটি রং একেক রকম সুন্দর । গোলাপ ফুলের জাত তো অনেক হয়। এই গোলাপি জাত আমার জানা নেই তবে ফুলটি দেখতে ভারী মিষ্টি। ভিন্ন রঙের গোলাপ গুলো একটু বেশি আকর্ষণীয় লাগে।

ফটোগ্রাফি নং-২


1000060579.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে গোলাপি রঙের একটি রঙ্গন ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল যেমন বিভিন্ন রঙের হয়ে থাকে তেমনি এই রঙ্গন ফুল একের অধিক রঙের হয়ে থাকে। প্রত্যেকটি রঙের রঙ্গন ফুল খুবই সুন্দর। এ রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি আমি ডিসি কোর্টের মেলা থেকে ক্যাপচার করেছি। মেলাতে নানান ধরনের ফুলের মধ্যে এটাও ছিল অন্যান্য রকম সুন্দর।

ফটোগ্রাফি নং-৩


1000060580.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে বেলি ফুলের সুন্দর একটি ফটোগ্রাফি। বেলি ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম। বিশেষ করে বেলি ফুলের ঘ্রাণ। মনকে মাতিয়ে দেওয়ার জন্য বসন্তের বেলি ফুলের ঘ্রাণ যথেষ্ট। তবে বেলি ফুলেরও অনেক জাত রয়েছে। এই জাতের বেলি ফুল সারা বছর ফোটে থাকে। সাদা রঙের এই সুন্দর বেলি ফুল যেমন দেখতে মিষ্টি তেমনি এর গন্ধে মিষ্টতা মিশে আছে।

ফটোগ্রাফি নং-৪


1000060581.jpg


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে মিষ্টি একটি কাঠ গোলাপ ফুল। এক এক ধরনের কাঠগোলাপ এক এক ধরনের সুন্দর। এই কাঠ গোলাপ হালকা মিষ্টি রঙের। যদিও আমার কাছে সাদা রঙের কাঠ গোলাপ বেশি ভালো লাগে। এই মিষ্টির ফুল টিউ কোন অংশে কম নয়। এক ঝোপে অনেকগুলো ফুল ফুটেছিল। যা দেখতে ভীষণই সুন্দর লাগছিল।


ফটোগ্রাফি নং-৫


1000060582.jpg

এই ফটোগ্রাফি তে রয়েছে নামটা জানা সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি। ফুলটি এতটাই সুন্দর যে এর সৌন্দর্য চোখে লাগার মত ছিল। ফুলের গন্ধটাও ভীষণ সুন্দর। প্রথমে ভেবেছিলাম রাস্তার ধারে ফোঁটা কোন ফুল। পরে দোকানদারের কাছ থেকে জানলাম এগুলা নাকি উন্নত মানের একটি ফুল। ফুলটি নাম আমার জানা নেই তবে দেখতে ভীষণ সুন্দর। ঠিক আছে ফুলটি অনেক ভালো লেগেছে।


ফটোগ্রাফি নং-৬


1000060583.jpg

আমার সর্বশেষ এই ফটোগ্রাফিতে রয়েছে খুবই সুন্দর একটি হলুদ রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি। একাধিক রঙের রঙ্গন ফুলের মধ্যে এই হলুদ রংটি ভীষণ সুন্দর। রঙ্গন ফুল মানেই ভালো লাগে দেখতে। এই ফুলের সম্পর্কে আলাদা করে আর কিছুই বলার নেই। এই ফুলের সৌন্দর্যই তার সম্পর্কে নানা বিষয়াদি জানান দিয়ে দেয়।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে জুলাই ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 10 months ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে আপু। চমৎকার সব ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপনাকে আপু।

 10 months ago 

এমন সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। তেমনই আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। অনেক ধন্যবাদ এগুলো সবার মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 10 months ago 

বাহ আপনি তো আজকে দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এরকম একসঙ্গে ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

আপু মনে হয় ফুলের রাজ্যে চলে গেলেন। আজকে আপনি বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার সবগুলো ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং প্রতিটি ফুলের ফটোগ্রাফির সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

ভীষণ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফুলের রং এতটাই সুন্দর এবং আকর্ষণীয় যে আমার মন ভালো হয়ে গেল। রঙ্গন ফুলের ফটোগ্রাফি দুটি চমৎকার সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 10 months ago 

সব সময় আপনার কাছ থেকে একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে আসছি৷ আজকে যেভাবে আপনি এখানে এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পারলাম৷ তার পাশাপাশি এখানে প্রথমে আপনি যে কমলা রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 58264.43
ETH 1536.77
USDT 1.00
SBD 0.42