সুন্দর সাতটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৩১শে জানুয়ারি ,শুক্রবার , ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000020003.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আপনাদের সাথে অনেক ধরনের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। ফুল এবং প্রাকৃতিক ফটোগ্রাফি ক্যাপচার করতে আমার বেশি ভালো লাগে। ইউটিউব ভিলেজ থেকে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করে এনেছিলাম। সেই ফটোগ্রাফি গুলাই আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো।আজ হাজির হয়েছি সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে। চলুন তাহলে আমার ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000020005.jpg

ক্যাপশন: সাদা গোলাপ।
ডিভাইস: গুগোল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ২১শে জানুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সাদা রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। সাদা হলো শুভ্রতার প্রতীক। সাদা মানে শান্তি। ব্যক্তিগতভাবে সাদা রঙের যেকোনো ফুল আমার খুব পছন্দ। এই ফুলটি এখনো সম্পূর্ণরূপে ফোটেনি। তবে আশেপাশে অনেক ফুল ছিল যেগুলো ফুটে গিয়েছে। কেন জানিনা আমার কাছে এই ফুলটি বেশি ভালো লাগছিল। সেজন্য এই সুন্দর ফুলের ফটোগ্রাফিটি আমি ক্যাপচার করে রেখেছিলাম। ইউটিউব ভিলেজে গোলাপ ফুলের বাগানে অনেক ধরনের গোলাপ রয়েছে। সেখান থেকে এই সুন্দর সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম।

ফটোগ্রাফি নং-২


1000020004.jpg

ক্যাপশন: গাঁদা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২১শে জানুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল আমাদের সকলের ভীষণ পছন্দ। এই ফুলের সাথে আমরা ভীষণভাবে পরিচিত। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে এই ফুলের চাষ করা হয়। গাঁদা ফুল চাষ করা সব থেকে সহজলভ্য এবং লাভজনক। গাঁদা ফুলের চাষ লাভজনক হওয়ায় সকলে এই ফুলে চাষ করে থাকেন। শীতের সময় গ্রামগঞ্জের বা শহরের যেকোনো বাড়িতে এই ফুলের সমাগম দেখা যায়। ইউটিউব ভিলেজে গাঁদা ফুলের অনেক অনেক গাছ রয়েছে। সেখানে ফুটে রয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের গাঁদা ফুল।

ফটোগ্রাফি নং-৩


1000020006.jpg

ক্যাপশন: লাল গোলাপ।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২১শে জানুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে টকটকে লাল রংয়ের সুন্দর একটি গোলাপ ফুল। লাল রঙের গোলাপ হলো ভালবাসার প্রতীক। বেশিরভাগ সময় ভালোবাসা নিবেদনের ক্ষেত্রে লাল গোলাপের ব্যবহার বেশি দেখা যায়। লাল গোলাপ আমার কাছে বেশ ভালো লাগে। লাল গোলাপের মধ্যে যেন বেশি সৌন্দর্য লুকিয়ে থাকে। তবে আমার কাছে শান্তি প্রিয় ফুল সাধারণ টাই বেশি ভালো লাগে। লাল গোলাপের চাষ বাংলাদেশে বেশি হয়। বাংলাদেশের বেশিভাগ অঞ্চলে অন্য রঙের গোলাপের ক্ষেত্রে লাল রঙের গোলাপের চাহিদা বেশি। ইউটিউব ভিলেজের একাংশ জুড়ে লাল রঙের গোলাপ ফুলের অনেক গাছ রয়েছে। প্রত্যেকটি গাছে গোটা গোটা বড় বড় সাইজের ফুল ফুটেছে। এগুলো তারা বিক্রি করে থাকে।

ফটোগ্রাফি নং-৪


1000020008.jpg

ক্যাপশন: বাগান বিলাস।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো।
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২১শে জানুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। বাগান বিলাস ফুলকে হয়তো আমরা সবাই পছন্দ করি। বাগান বিলাস ফুল হলো বাগানের সৌন্দর্য। গেটের ধারে কিংবা বাগানে এই ফুল গুলো দেখলে বেশি সুন্দর লাগে। ইউটিউব ভিলেজে বিভিন্ন গেটের সাথে বাগান বিলাস ফুলের গাছ রয়েছে। গাছগুলো ভর্তি বাগান বিলাস ফুল। আমি যেখান থেকে এই ফুলটি ফটোগ্রাফি করেছি সেখানে একটি গাছের উপরে ছেয়েছিলো বাগান বিলাস। দেখতে খুবই চমৎকার লাগছিল। যদিও এখানে বিভিন্ন রং এর বাগানবিলাস ফুল রয়েছে। গোলাপি রঙের বাগান বিলাস ফুল একটু বেশিই দেখা যায়।


ফটোগ্রাফি নং-৫


1000020007.jpg

ক্যাপশন: গোলাপি গোলাপ।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ:২১শে জানুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে গোলাপি রঙের গোলাপ ফুল। গোলাপ ফুলের যে কত রং রয়েছে আমার তা জানা নেই। আজ অব্দি অনেক ধরনের গোলাপ ফুল দেখেছি। লাল এবং সাদা গোলাপ একটু বেশি দেখা যায়। গোলাপি রঙের গোলাপ অনেক দেখেছি কিন্তু লাল সাদা থেকে কম। গোলাপি রঙের গোলাপ গোলাপ বেশ চমৎকার। ইউটিউব ভিলেজের গোলাপ বাগান থেকে এই সুন্দর গোলাপের ফটোগ্রাফি আমি ক্যাপচার করেছিলাম। সবগুলো ফুল বেশ বড় বড়। গোলাপের বাগান যেন ফুলের সমাহারে ভরে গেছে। বিভিন্ন রঙের গোলাপ ফুল বাগানটাকে একেবারে মন মতো সাজিয়ে তুলেছে।


ফটোগ্রাফি নং-৬


1000020009.jpg

ক্যাপশন:চন্দ্রমল্লিকা ফুল।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২১শে জানুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য আপনারা সবাই দেখে থাকবেন। চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন রঙে হয়ে থাকে। ইউটিউব ভিলেজের সাদা এবং হালকা গোলাপি রঙের চন্দ্রমল্লিকা আমি দেখতে পেয়েছিলাম। এটি মূলত বিদেশী ফুল। বাংলাদেশের চন্দ্রমল্লিকা চাষ খুব একটা হয় না। চন্দ্রমল্লিকা ফুল মানুষের পছন্দের তালিকায় রয়েছে। এটি বিদেশি ফুল হওয়া সত্ত্বেও বাংলাদেশ চন্দ্রমল্লিকা ফুলের চাষ করা হয়।


ফটোগ্রাফি নং-৭


1000020010.jpg

ক্যাপশন: বাগান বিলাস।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২১শে জানুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে হলুদ রঙের বাগান বিলাস ফুল। হলুদ রঙের বাগান বিলাস খুলে দেখা খুব একটা পাওয়া যায় না। বাগান বিলাস ফুলকে অনেকেই কাগজ ফুল বলে থাকে।গোলাপি রঙের বাগান বিলাস ফুল বেশি দেখা যায়।
ইউটিউব ভিলেজে হলুদ রঙের বাগান বিলাস ফুল এই একটা গাছেই হয়েছিলো।পুরো গাছ জুড়ে হলুদ রঙের বাগান বিলাস ফুলে ভরে ছিলো। দেখতে বেশ চমৎকার লাগছিলো



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000020021.png1000020024.png1000020023.png

Daily task

 last year 

অনেক সুন্দর সুন্দর সাতটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেন। ফটোগ্রাফির পাশাপাশি অনেক সুন্দর করে এর বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

বাহ্ আপনি দেখছি চমৎকার সুন্দর সুন্দর সাতটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।এই সাতটি ফুলের ফটোগ্রাফি সত্যিই মনোমুগ্ধকর। প্রতিটি ফুলের মাঝে আলাদা আলাদা রঙ ও সৌন্দর্য প্রকাশ পেয়েছে । যা প্রকৃতির অপরূপ সৃষ্টির একটি নিখুঁত উদাহরণ।প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে, ধন্যবাদ ।

 last year 

ফুল মানে সুন্দর। ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম আপু।

 last year 

আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটা ফুলের সৌন্দর্য এক কথায় দারুন ছিল। এখানে থাকা প্রতিটা ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে। ফুল আমি অনেক পছন্দ করি। আর ফুলের ফটোগ্রাফি করতে আর দেখতেও খুব ভালো লাগে আমার কাছে। সবগুলো ফুল আমার খুব পছন্দের, যার কারণে ফটোগ্রাফি গুলো দেখতেও খুব ভালো লেগেছে।

 last year 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার তোলা সাতটি ফুলের ফটোগ্রাফি। প্রত্যেকটি ফুলই অনেক বেশি সুন্দর । আপু আপনার তোলা সবগুলো ফুলের ফটোগ্রাফি আমার খুব পছন্দ হয়েছে। ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও খুব সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করছেন।এইরকম ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে। ফুল আমি খুব ভালোবাসি। আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 last year 

অনেক সুন্দর করে আপনি ৭ টি ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে প্রতিটা ফুলের সৌন্দর্য খুবই ভালো লেগেছে দেখতে। এরকম ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকতে। আশা করি আপনি সব সময় আমাদের মধ্যে এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করবেন।

 last year 

প্রতিটি ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ফুল দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাইয়া।

 last year 

ফুল আমার কাছে অনেক ভালো লাগার জিনিস। ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু অনেক কম রয়েছে। আমরা সবাই কমবেশি ফুল পছন্দ করি এবং ফুলের সৌন্দর্য মুগ্ধ হই। আপনিও মুগ্ধ হয়ে অনেক চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। শীতকালীন এই ফুলগুলো অনেক অনেক ভালো লাগলো দেখে।

 last year 

সাতটি ফুল সাত রকমের এই জন্য দেখতে খুবই ভালো লাগলো। অনেক সুন্দরভাবে আপনি প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলগুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপু। বিশেষ করে আমার কাছে বেশি ভালো লেগেছে আপনার ধারণ করা গোলাপ ফুলের ফটো। লাল গোলাপ ফুল সব সময় ভালোলাগার হয়ে থাকে। এত সুন্দর ফুল গুলো আমাদের মাঝে দেখানোর জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপনি সব সময় আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর শেয়ার করেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আজকের শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো।চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে।

 last year 

আমি চেষ্টা করি প্রায় প্রতিটি সপ্তাহে একটা করে ফুলের ফটোগ্রাফি শেয়ার করার। ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39