রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ-২৮ শে জুলাই , রবিবার,২০২৪ খ্রিঃ



কভার ফটো

FunPic_20240728_165036779.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল চারে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমার বাংলা ব্লগের সবাই নিজের সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি প্রকাশ করে এটা দেখতে ভীষণ ভালো লাগে। বেশ কয়েকদিন যাবত সারা বাংলাদেশে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কোনো পোস্ট শেয়ার করতে পারিনি। অনেক দিন পর আজ আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করবো।আমার কাছে রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট গুলো ভীষণ ভালো লাগে । কিছুদিন আগে রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছিলাম। রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেটি এখন আপনাদের সাথে শেয়ার করবো।



উপকরণ সমূহ :

Gallery_1722165406288.jpg

▪️ রঙিন কাগজ
▪️ কাঁচি
▪️ আঠা



ধাপ-১

FunPic_20240728_172115495.jpg

দুটি নীল রংয়ের পেপারকে একটি একটি করে সমান দুই ভাগ করে কেটে নিয়েছি । আরো দুটি নীল রঙের পেপার এবং দুটি কমলা রঙের পেপার কে ছোট ছোট বর্গাকার করে কেটে নিয়েছি।



ধাপ-২

FunPic_20240728_165317373.jpg

অর্ধেক করে রাখা নীল রঙের পেপারগুলোকে পেঁচিয়ে চারটি লাঠি তৈরি করে নিয়েছি। তারপর লাঠিগুলোকে এক পাশ বড় এবং একপাশ ছোট রেখে দুই ভাগে ভাগ করে নিয়েছি।



ধাপ-৩

FunPic_20240728_165317373.jpg

কাগজের চারটি বড় লাঠি দিয়ে আঠার সাহায্যে একটি বর্গাকার ঘর তৈরি করে নিয়েছি। অনুরূপভাবে ছোট লাঠিগুলো দিয়ে আরেকটি বর্গাকার ঘর তৈরি করে নিয়েছি।



ধাপ-৪

Gallery_1722165471253.jpg

কাগজের লাঠিগুলো দিয়ে তৈরি বর্গাকার ঘর দুটির মধ্যে বড় লাঠি দিয়ে তৈরি ঘর উপরে এবং ছোট লাঠি দিয়ে তৈরি ঘরটি নিচের দিকে দিয়ে আঠার সাহায্য সাহায্যে একটি অপরটির উপর লাগিয়ে নিয়েছি।



ধাপ-৫

FunPic_20240728_165442291.jpg

বর্গাকার করে কেটে রাখা নীল এবং কমলা পেপারগুলো দিয়ে ছোট ছোট ফুল তৈরি করে নিয়েছি।



ধাপ-৬

Gallery_1722165455886.jpg

তারপর কমলা রঙের পেপার দিয়ে তৈরি করা ফুলগুলোর উপরে নীল রঙের পেপার দিয়ে তৈরি করা ফুলগুলো আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিয়েছি।



ধাপ-৭

Gallery_1722165485146.jpg

জোড়া দিয়ে তৈরি করে রাখা ফুল গুলোকে জোড়া দিয়ে রাখা দুটি বর্গাকার ঘরের উপর পর্যায়ক্রমে আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।

শেষধাপ

Gallery_1722163766445.jpg

এটাই ফাইনাল আউটপুট।



ছবির বিবরণ

ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৮ই জুলাই ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

break.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 সৃষ্টিকর্তা সহায় 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

</div

Sort:  
 2 years ago 

হ্যাঁ আপু ইন্টারনেটের কারণে সবার অবস্থা একই ছিল। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। আপনার এই ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করার খুবই সুন্দর একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি ওয়ালমেট তৈরি করার জন্য অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি করেছেন তাই এটা দেখতে খুবই ভালো লাগছে। এমন অলমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের ওয়ালমেট দেখতে চমৎকার হয়েছে। এই ধরনের ওয়ালমেট গুলো ঘর সাজাতে অনেক কাজে লাগে। আপনি অনেক দক্ষতার সাথে ওয়ালমেট তৈরির প্রক্রিয়া তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের রঙিন কাগজ দিয়ে এই সুন্দর ওয়ালমেট তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আমাদের সবার অবস্থা একই ছিল ইন্টারনেট সংযোগের অভাবেই কাজ করতে পারিনি। আপনি লেভেলে থাকাকালীন অনেক সুন্দর কাজ করেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন রঙ্গিন কাগজ দিয়ে দেখে বেশ মুগ্ধ হয়ে গেলাম। আশা করি এভাবে এগিয়ে যাবেন সফলতা আসবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ আপু ইন্টারনেট না থাকার কারণে সবারই একই অবস্থা ছিলো। এখন ইন্টারনেট আসার পরেও ইন্টারনেটের গতি কম থাকায় ঠিকমতো কাজ করা যাচ্ছে না। আমার তৈরি করা ওয়ালমেটটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে এভাবেই পাশে থাকবেন আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আপনার সুন্দর ক্রিয়েটিভিটি দিয়ে রঙিন কাগজের বেশ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন। ওয়ালমেটটি দেখতে চমৎকার হয়েছে। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানালে দেখতে অনেক সুন্দর লাগে। যদিও অনেক সময় লাগে কিন্তু বানানোর পর দেখতে খুব ভালো লাগে। আজ যেমন আপনার তৈরি করা ওয়ালমেট ও তার কালারটি অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানালে দেখতে সুন্দর লাগে। আমার তৈরি ওয়ালমেটটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ওয়ালমেট তৈরি করা দেখে খুবই ভালো লাগলো। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার অনেকটা। আশা করবো আপনি এমন সুন্দর সুন্দর অনেক তৈরি করবেন এবং আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ধাপ গুলো দেখে আমিও শিখে নিয়েছি।

 2 years ago 

ওয়ালমেট তৈরির ধাপ গুলো দেখে আপনিও ওয়ালমেট তৈরি শিখে নিয়েছেন জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইন্টারনেট সংযোগ না থাকার কারণে অনেকদিন পর পোস্ট করেছেন আপনি। যাইহোক খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজের এই কাজগুলো করতে অনেকটাই সময় প্রয়োজন। আপনার ওয়ালমেটটা খুবই সুন্দর হয়েছে। দেখে ভালো লাগলো।

 2 years ago 

আমার তৈরি ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65314.50
ETH 1903.20
USDT 1.00
SBD 0.38