স্বরচিত কবিতা : রঙিন শৈশব।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২২ শে নভেম্বর , শুক্রবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো


1000003250.jpg

Source: Pixabay



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে।

আমাদের এই জীবনে সব থেকে সুন্দরতম সময় আমরা শৈশবে কাটিয়েছি। শৈশবের দিনগুলো বড্ড রঙিন। শৈশবের সেই সুন্দর মুহূর্ত গুলো বারবার আমাদের মনে পড়ে। বারবার ইচ্ছে করে হারিয়ে যায় রঙিন শৈশবে। চাইলেও আর ফিরে যাওয়া যাবে না। স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের রঙিন শৈশব। আজ আমি শৈশব নিয়ে একটি কবিতা লিখেছি। আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।



রঙিন শৈশব

জীবন এখন বড্ড এলোমেলো,
পার করছি বেরঙিন দিন।
ভীষণভাবে মনে পড়ে,
হারানো শৈশব, এইতো পার করলাম সেদিন।

ইচ্ছে হলে উড়িয়ে দিতাম নীল আকাশে ডানা।
চাইলেও এখন উড়তে পারিনা, এখন ওসব মানা।
ঝগড়া, বিবাদ, খুনসুটি ভরা ফেলে আসা শৈশব।
এখন আমি নিঃস্ব প্রায়, হারিয়ে বন্ধু সব।

সবুজ মাঠের মেঠো পথে খুঁজে পেতাম সুখ।
প্রজাপতির মতো ছিলো মুক্ত স্বাধীন দিন।
ফেলে আসা শৈশবটা ছিলো, ভীষণ রঙিন।

কত রকম খেলাধুলা করতাম সবে মিলে।
গোল্লাছুট, দাঁড়িবান্দা বাহার দিয়ে।
হাসি-ঠাট্টা খুনসুটি মজাই,মাতিয়ে রাখতাম দিন।
খুঁজে পাবো না আর কখনো সেই রঙিন দিন।

ডুবো জলে পুকুরে গিয়ে দিতাম ডুব।
দলে দলে জোড়া বেঁধে,
সাঁতার দিতাম খুব।
পুকুর জলে গা ভাসিয়ে খুঁজে পেতাম সুখ।

ঘরের জানালার কোনা এসে,
উঁকি মেরে মেরে
বন্ধুরা সব ডাকতো আমায়
কিরে খেলবি না রে?

চাপা কন্ঠে ডাকত সবাই।
আমার মায়ের ভয়ে।
চুপি চুপি চলে যেতাম
খেলনা-পাতি নিয়ে।

মায়ের কাছে পড়তে বসা।
মায়ের বকুনিতে
অ আ ক খ শেখা।
আরো কত আঁকি বুকি
চক স্লেটে।

শৈশবের এই রঙিন স্মৃতি ভুলবো কি করে?
মিষ্টিমধুর সময় গুলো কাটিয়েছি সব
আমার রঙিন দিন আর ভালোবাসার,
ফেলে আসা শৈশব।



কবিতার সারমর্ম

শৈশব আমাদের জীবনের এমন এক মুহূর্ত যা আমরা কখনোই ভুলতে পারিনা। যখনই আমাদের খারাপ লাগে তখনই মনে হয় ইস কি ভালোই ছিল শৈশব। আমরা বারবার ফিরে যেতে চাই সেই রঙিন মুহূর্তে। কিন্তু কি আর করার প্রকৃতির নিয়মে আমাদের বেড়ে উঠতে হয় চাইলেও আর সুন্দর শৈশবে কখনো ফেরা হবে না। রঙিন স্মৃতি হয়ে শৈশবটা আমাদের সবার জীবনে থাকবে।আমরা যত বড় হই আমাদের জীবনে বন্ধু হারায়। সময়ের সাথে সাথে সবকিছু আমাদের থেকে দূরে চলে যায়। থেকে যায় শুধু স্মৃতিমাখা শৈশব।



পোস্টের বিবরণ

পোস্ট ধরন: কবিতা
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif





Sort:  
 2 years ago 
1000003251.png1000003256.png1000003257.png

আমি তিনটি ম্যান্ডেটরি টাস্ক কমপ্লিট করার পরে স্ক্রিনশট নিয়েছি।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশমুগ্ধ করেছে। খুবই সুন্দরভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা পড়ে আবারও সেই শৈশবে পুকুরে ডুব দিয়ে গোসল করার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভাইয়া আমি সহজ ভাষায় কবিতা লিখতে বেশি পছন্দ করি। কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।হ্যাঁ ভাইয়া আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের জন্য এই স্মৃতিটা কতটা যে অসাধারণ যারা উপভোগ করেনি তারা বুঝবে না। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার জন্য।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।আপনি কবিতা পড়তে পছন্দ করেন সেটা আপনার কবিতাগুলো দেখলেই বোঝা যায়। খুব সুন্দর লেখেন আপনি।

 2 years ago 

বোন, জীবন পার করার বানান 'পাড়' নয়। শৈশবের সমস্ত স্মৃতি নিয়ে দারুন সুন্দর কবিতাটি লিখেছো। বাকি সব দিক দিয়ে ভালো হয়েছে। শৈশবের স্মৃতিগুলি ভীষণ অমলিন। তাই মাঝে মাঝেই হারিয়ে যেতে হয় স্মৃতির সরণী বেয়ে।

 2 years ago 

ধন্যবাদ দাদা ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। আমরা জীবনের শ্রেষ্ঠ সময় শৈশবেই কাটিয়ে এসেছি। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

শৈশবের স্মৃতিগুলো সত্যিই ভুলে যাওয়ার মত না। শৈশবের দিনগুলো আসলেই রঙিন ছিল। খুব সুন্দর একটা বিষয় নিয়ে কবিতা লিখেছেন আপু। কবিতার নাম এবং কবিতার প্রত্যেকটা লাইন ভীষণ ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কিছু জিনিস কখনোই ভোলা যায় না। শৈশব আমাদের হারিয়ে যাওয়া এমন একটি সম্পদ যা আমরা কখনোই ফিরে পাবো না। কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে এনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

শৈশবের স্মৃতি নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। কবিতাটি পড়ে তাই ভালো লাগলো।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ! দারুণ লিখেছেন তো আপনি। কিছুক্ষণের জন্য শৈশবে হারিয়ে গিয়েছিলাম। আসলে এমন রঙিন শৈশব আর কখনো খুঁজে পাওয়া যাবে না। ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে 🌸।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, সময়ের সাথে সাথে সবকিছু হারিয়ে যাই। হারিয়ে যাওয়া কোন জিনিস আমরা কখনোই ফিরে পাই না। শৈশব ও তেমনি হারিয়ে গিয়েছে যেটা আর চাইলেও কখনো ফিরে পাবো না। কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছ পড়ে মুগ্ধ হয়ে গেলাম। শৈশবের কাটানো সুন্দর স্মৃতিময় মুহূর্তগুলো বড্ড মনে পড়ে এখন। এটা সত্যি বলেছো প্রকৃতির নিয়মে আমাদের বেড়ে উঠতেই হচ্ছে আর আমরা কখনোই শৈশবে ফিরে যেতে পারবো না। অনেক সুন্দর একটি কবিতা বিস্তারিত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শৈশবের মুহূর্ত আমাদের সবার কতই না সুন্দর ছিলো।জীবনের সবথেকে মজার সময় কেটেছে শৈশবে। চাইলেও সময়টা আর ফিরে পাবো না। কবিতাটা আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

হ্যাঁ আর কখনো আমরা হারিয়ে যাওয়ার শৈশব ফিরে পাবো না। তবে শৈশবের সেই ছেলেমানুষী এখনো নিজের ভেতর পুষে রাখতে চায়।

 2 years ago 

চাইলেও এখন উড়তে পারিনা, এখন ওসব মানা।
ঝগড়া, বিবাদ, খুনসুটি ভরা ফেলে আসা শৈশব।

ঠিকই বলেছেন আপু চাইলেও এখন আর উড়তে পারি না। এখন ঐসব মানা হা। আপনার কবিতার মাধ্যমে যেন নিজের হারিয়ে ফেলা শৈশব টা আবার ফিরে পেলাম। আহ দারুণ লিখেছেন আপনি কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আসলে ভাইয়া সময় তো গতিশীল। হারিয়ে গেলে আর ফিরে আসে না। শৈশবে সময়টা আমরা হারিয়ে ফেলেছি যেটার কখনোই ফিরে পাবো না। আপনার মন্তব্য কে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার এই কবিতা পড়ে আমার শৈশবের কথা মনে পড়ে গেল৷ আপনি যেভাবে আজকে আপনার এই কবিতার মাধ্যমে শৈশবের এরকম একটি মুহূর্তকে ফুটিয়ে তুলেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এই কবিতা শেয়ার করার মাধ্যমে আপনার কবি প্রতিভও খুব ভালোভাবে ফুটে উঠেছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷ এই কবিতার যে লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে তার মধ্যে কিছু লাইন হলো :

মায়ের কাছে পড়তে বসা।
মায়ের বকুনিতে
অ আ ক খ শেখা।
আরো কত আঁকি বুকি
চক স্লেটে।

 2 years ago 

শৈশব জীবনটা আমাদের অনেকেরই প্রায় এক ধরনেরই। শৈশব টা আসলে এমন একটি জিনিস যা আমরা কখনো ভুলতে পারবো না। প্রত্যেকটা মানুষের কাছে তার শৈশব সুন্দর। সবাই ফিরে পেতে চায় তার সুন্দর। কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60168.11
ETH 1618.44
USDT 1.00
SBD 0.41