কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ০৮ মার্চ,শনিবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000030506.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ফুল এবং প্রাকৃতিক বিভিন্ন দৃশ্যের ফটোগ্রাফি করতে আমি খুব পছন্দ করি। সপ্তাহে আমি একটি করে হলেও ফুলের ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি। বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করা বেশ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। ফুল সুন্দর। আর সুন্দরের ফটোগ্রাফি করতে একটু বেশি ভালো লাগে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000030507.jpg

ক্যাপশন: মরিচ ফুল।
ডিভাইস: গুগোল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ২৮ নভেম্বর ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে লাল টুকটুকে একটা ফুল। এই ফলে নাম আমি জানিনা। তবে একজনের কাছ থেকে শুনেছি এই ফুলের নাম নাকি মরিচ ফুল। একজনের কাছ থেকে শুনেছি বললে ভুল হবে আমি এই নামটি ইউটিউব থেকে শুনেছি। এই ফুলের আসল নাম আমার ঠিক জানা নেই। এ ফুলের ফটোগ্রাফিটি আমি রবীন্দ্র লালন উদ্যান থেকে ক্যাপচার করেছিলাম।ছোটবেলায় দেখতে আমাদের বাড়ির পাশে এ ধরনের ফুল রয়েছে।এখন আর দেখা যায় না। এই ফুলগুলো চুলের জন্য খুব উপকারী।

ফটোগ্রাফি নং-২


1000030508.jpg

ক্যাপশন: নাম না জানা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:২৮নভেম্বর ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলে নামটি আমি জানিনা তবে ফুলটি দেখতে কিন্তু খুব সুন্দর। এই ফুলের ফটোগ্রাফি কেউ আমি রবীন্দ্র লালন উদ্যান থেকে ক্যাপচার করেছিলাম। একটি বড় গাছে থোকায় থোকায় ফুলগুলো ফুটেছিল। এতগুলো ফুল একসাথে দেখতে খুবই মিষ্টি লাগছিলো।

ফটোগ্রাফি নং-৩


1000030509.jpg

ক্যাপশন: সাদা ভারবেনা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৭ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে ভারবেনা ফুলের ফটোগ্রাফি। ভারবেনা ফুলের বিভিন্ন কালার হয়ে থাকে। বেশ কয়েকটি রংয়ের ভারবেনা ফুল বেশ কিছু পোস্টে ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। এটি ছিল সাদা রঙের ভারবেনা ফুল। আমাদের ক্যাম্পাস থেকেই ক্যাপচার করেছে ফুলের ফটোগ্রাফিটি। ক্যাম্পাসে অনেক রংয়ের ভারবেনা ফুল রয়েছে।সবগুলো রঙের ভারবেনা ফুলের মধ্যে সাদা রংটা যেন অন্যরকম সুন্দর।

ফটোগ্রাফি নং-৪


1000030510.jpg

ক্যাপশন: ঘাসফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো।
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে ঘাস ফুলের ফটোগ্রাফি।এক এক এলাকার মানুষ এক নামে চিনে থাকে। আমাদের এদিকেই তো অনেকে বলে ঘাসফুল আবার অনেকে বলে টাইম ফুল। আমরা তো ঘাসফুল বলি। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। আমাদের বাড়িতে এবং একসময় অনেক ছিল। যেকোনো ভাবে গাছ গুলো লাগিয়ে রাখলে তাজা হয়ে ফুল ধরতে শুরু করে। এই ফুলের চাষ পদ্ধতি খুবই সহজ।রংবেরঙের সব ধরনের ফুল একসাথে লাগালে দেখতে বেশি চমৎকার লাগে। এই ফলের রঙ ছিল গোলাপি তবে ঘাসফুলের সাদা এবং হলুদ রংটি আমার কাছে বেশি ভালো লাগে।


ফটোগ্রাফি নং-৫


1000030511.jpg

ক্যাপশন: বোতাম ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে বোতাম ফুলের ফটোগ্রাফি। বোতাম ফুল আপনারা অবশ্যই প্রত্যেকেই চিনে থাকবেন। এগুলো দেখতে অনেকটা বোতামের মতো বলে এগুলোর নাম বোতাম ফুল। একটি গাছে অনেক ফুল ধরে থাকে। এ ফুলগুলোর নিশ্চয়ই কোন কাজ রয়েছে। আমি অবশ্য জানি না এই ফুলগুলো কি কাজে লাগে। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ক্যাম্পাসে এই ফুলের গাছ অনেক রয়েছে।


ফটোগ্রাফি নং-৬


1000030512.jpg

ক্যাপশন:জিন্জিয়া ফুল।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে জিন্জিয়া ফুল। এই ফুলের নাম আমি এই প্রথমবার শুনলাম। শুনলাম বলতে, ফুলে নামটি আমি একটু আগেই গুগল থেকে জানতে পেরেছি। ফুল গুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। দেখতে অনেকটা কচমচ ফুলের মত। এই ফুল হয়তো শীতের মৌসুমে ফুটে থাকে তাই গরম পড়ার সাথে সাথেই ফুলগুলো মরে যাচ্ছে। কলেজের এক কর্নারে এই ফুলে সুন্দর একটি গাছ রয়েছে। সেখান থেকে ফুলে ফটোগ্রাফিটি আমি ক্যাপচার করেছি।


ফটোগ্রাফি নং-৭


1000030513.jpg

ক্যাপশন: নয়নতারা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:২৮ শে ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুলের অনেক রঙে তো আমরা দেখেছি। এ রংটি আমি এই প্রথমবার দেখলাম। রঙটি কিন্তু ভীষণ সুন্দর। এত গাড়ো রংয়ের নয়নতলা ফুল আমি এর আগে কখনো দেখিনি। মূলত সাদা এবং গোলাপি রঙের নয়ন তারা ফুল আমার চোখে বেশি পড়ে। এই নয় তারা ফুল গুলো দেখে বেশ ভালো লাগছিল। তাই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম। আজ আবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো জানাবেন।

আজ এই পর্যন্তই।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা নয়নতারা ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 last year 

পূর্ণিমা বোন আমি বরাবরই আপনার ফটোগ্রাফির ভক্ত। আজও প্রতি সপ্তাহের মত আপনার প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। এবং দেখতেও খুব ভালো লাগছে। প্রত্যেকটা ছবি বেশ ভাল রকম উপভোগ করলাম। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের জন্য পরিবেশন করলেন।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো দিদি। আপনার এত সুন্দর প্রশংসনীয় মন্তব্য পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 last year 

বাহ অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। তার মধ্য থেকে আমার ব্যক্তিগতভাবে নয়নতারা ফুলের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে।ফটোগ্রাফি
দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ কয়েকটি নতুন ফুলের সাথে পরিচিত হলাম। ভারবেনা ফুলের ফটোগ্রাফিটা সুন্দর ছিল। তাছাড়া বোতাম ফুল নতুন দেখলাম।

 last year 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। মরিচ ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

সাদা রঙের ভারবেনা ফুল গুলো দেখে খুবই ভালো লাগলো আপু। সুন্দর সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি ধারণ না করে থাকাই মুশকিল। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি ধারণ করেছেন ধন্যবাদ আপু।

 last year 

বাহ্ আপু আপনি বেশ চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি নয়নতারা ফুলটি পছন্দ হয়েছে। মরিচের ফুল আগে কখনো দেখেনি আমার আপনার করা ফটোগ্রাফির মাধ্যমে ফুলটি আজ প্রথম দেখতে পেলাম বেশ ভালো লাগলো। ফটোগ্রাফি সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 
1000030544.png1000030546.png1000030545.png
 last year 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন, যেগুলো দেখলেই আমার অনেক ভালো লাগে। আজকে খুবই চমৎকার ভাবে এই ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার প্রথম দুইটা ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63913.01
ETH 1840.96
USDT 1.00
SBD 0.39