রেসিপি পোস্ট :মাংস রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৩০শে ডিসেম্বর, সোমবার , ২০২৪ খ্রিঃ



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার সকল ধরনের ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আজকে আপনাদের সাথে রেসিপি পোস্ট শেয়ার করবো। আমি মেসে থেকে লেখাপড়া করি তাই নিজের খাবার নিজেই রান্না করে খাই। যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। নিজের খাবার নিজেই তৈরি করে খাওয়ার মাঝে আলাদা শান্তি রয়েছে। আজ আমি আপনাদের সাথে মাংস রান্নার রেসিপি শেয়ার করবো। আমি যে খুব ভালো রান্না করতে পারি এমনটা না। তবে আমি নিজের মতো করে চেষ্টা করেছি। রেসিপিটি তৈরি করার পদ্ধতি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।



কভার ফটো


1000006266.jpg

সুন্দর করে কভার ফটো তৈরি করে নিয়েছি।



IMG_20230322_121904_474.jpg

ক্রমিকউপকরণপরিমাণ
মাংসপরিমাণ মতো
কাঁচা মরিচপাঁচটি
ঝালের গুড়াতিন টেবিল চামচ
হলুদদুই টেবিল চামচ
লবণদুই টেবিল চামচ
জিরা বাটাটেবিল চামচ
তেলপরিমাণ মতো
রসুনপরিমাণ মতো
পেঁয়াজপরিমাণ মতো
১০আলুপরিমাণ মতো
১১শুকনা মরিচপরিমাণ মতো

1000006267.jpg



উপকরণ প্রস্তুত প্রণালী :



প্রথমে মাংসগুলো ধুয়ে মেরিনেট করে রেখেছি। পেঁয়াজ, রসুন, আলু কেটে ধুয়ে নিয়েছি। রসুন, শুকনা লঙ্কা, জিরা একসাথে পেস্ট তৈরি করে নিয়েছে

1000006268.jpg



রান্নার পদ্ধতি


ধাপ-১


1000006269.jpg

প্রথম ধাপে চুলা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের তেল গরম করে আলুগুলো ভেজে নিয়েছি।



ধাপ-২


1000006270.jpg

কড়ায়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি।



ধাপ-৩


1000006271.jpg

পেঁয়াজগুলো ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে বেটে রাখা মসলার পেস্ট দিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি।



ধাপ-৪


1000006272.jpg

তারপর সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনার সাহায্যে ঢেকে মসলাগুলো কষিয়ে নিয়েছি। তারপর জ্বাল করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মসলা শুকিয়ে যায়নি।



ধাপ-৫


1000006273.jpg

তারপর মসলাগুলোর মধ্যে মেরিনেট করে রাখা মাংস এবং ভেজে রাখা আলু দিয়ে নিয়েছি।



ধাপ-৬


1000006274.jpg

1000006274.jpg

বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মাংস কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি।



ধাপ-৭


1000006276.jpg
বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে মাংস রান্না করে নিয়েছি।



ধাপ-৮


1000006277.jpg
তারপর ঢাকনা উঠে কিছু সময় আবার রান্না করে নিয়েছি। তারপর মাংস খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। তারপর আমি চুলা বন্ধ করে নিয়েছি।



পরিবেশন


1000006278.jpg

1000006266.jpg

1000006279.jpg

সর্বশেষ একটি পাত্রে আমি আমার রান্না করা মাংস ও পরিবেশন করে নিয়েছি। এটাই ছিলো আমার আজকের রান্না।



পোস্টের বিবরন

পোস্ট ধরন: রেসিপি
ক্যামেরাম্যান: @purnima14
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 
1000006288.png1000006289.png1000006292.png

আজকের টাস্কসমূহ

 2 years ago 

বেশ দারুন একটি রেসিপি শেয়ার করেছেন তো। আপনার রেসিপি দেখেই তো মনে হচ্ছে আপনি একজন পাকা রাধুনী। আর এমন করে রান্না করা রেসিপি দিয়ে অনেক ভাত কি্ন্তু খাওয়া যায়। ধন্যবাদ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তুমি আসলেই অনেক ভালো রান্না করো। অনেক সুন্দর একটি রেসিপি প্রস্তুত করেছ দেখেই খেতে ইচ্ছা করছে। মাংস রান্নার প্রণালীটা অনেক সুন্দর ছিল দেখে খুব ভালো লাগলো। এরকম সুন্দর মাংস রান্না একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে 😋 প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি অনেক ভাল রান্না করতে পারি না তবে চেষ্টা করি নিজের মতো করে। রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে বাসায় থাকার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

মুরগির মাংস রান্নার অনেক সুন্দর এবং লোভনীয় পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি যেভাবে রেসিপি তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনার তৈরি করা রেসিপিটা দেখে যেন লোভ লেগে যাচ্ছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া রেসিপিটি খেতে মোটামুটি ভালো হয়েছিল। আমি চেষ্টা করেছি ভালো করে রান্না করার। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

মুরগির মাংস এভাবে রান্না করলে কাল না খেতে ইচ্ছা করবে!! প্রথম দেখাতেই আমার খাওয়ার জন্য লোভ হচ্ছে।রেসিপির কালারটা একদম অসাধারণ হয়েছে।নিশ্চয়ই খেতে খুবই মজা হয়েছে।রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া মুরগির মাংস আমি নিজেও অনেক পছন্দ করি। খেতে ভালোই হয়েছিল। রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

ফাইনাল আউটপুট দেখে মনে হচ্ছে আপনার মাংস তৈরির রেসিপিটি অত্যন্ত টেস্টি হয়েছিল। এতটাই সুন্দর এবং গোছালোভাবে রেসিপিটি তৈরি করার প্রসেস আমাদের মাঝে শেয়ার করেছেন মনে হচ্ছে আমি নিজেও তৈরি করতে পারব। যেহেতু আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অত্যন্ত মজাদার হয়েছে তাই অবশ্যই আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে বাসায় তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ একটি রেসিপি আইডিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া মাংস খেতে বেশ ভালো হয়েছিল। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে মাংস রান্নার রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। এমনিতেই যেকোন ভাবেই মাংস রান্না করলে খেতে আমি বেশ পছন্দ করি। এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

লোভনিয়া একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জাতীয় রেসিপি গুলো বরাবরই আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনার আজকের মাংস ভুনা অনেক সুন্দর ছিল এবং দেখে লোভনীয় মনে হল।

 2 years ago 

আমার কাছেও মাঝে মাঝে ঝাল ঝাল রেসিপি গুলো খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম।

 2 years ago 

আপনার রেসিপির পরিবেশন দেখে বোঝা যাচ্ছে রান্না টি দারুণ হয়েছে আপু। আসলে যেকোনো মাংস এই ভাবে আলু দিয়ে রান্না করলে সত্যি অসাধারণ হয়।আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো রেসিপি টি শেয়ার করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন, পরিবেশন দেখে বোঝা যায় রান্নাটা ঠিক কতটা সুস্বাদু হয়েছে। মাংসের মধ্যে আলু না দিলে ব্যাপারটা ঠিক জমে না। আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64489.29
ETH 1927.21
USDT 1.00
SBD 0.37