ফটোগ্রাফি: প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুল।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১ লা ডিসেম্বর, রবিবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো


1000147875.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। প্রাকৃতিক যেকোনো দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি করতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ফুল যেমন ভালোবাসার প্রতীক তেমনি সৌন্দর্যের প্রতীক। ফুলের অপরূপ সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে। আমি আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আমি আশা করছি আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



ফটোগ্রাফি নং-১


1000147672.jpg

ক্যাপশন: কাঠগোলাপ ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২৯ শে নভেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে কাঠগোলাপ ফুল। কাঠগোলা ফুলের অনেক রকমের নাম রয়েছে গুলাচি, গোলকচাঁপা, চালতাগোলাপ ইত্যাদি। এই ফুলগুলো বিভিন্ন রঙ এবং বর্ণের হয়ে থাকে। আমাদের এই সুন্দর পৃথিবীতে অনেক রকমের ফুল আছে। তবে কিছু কিছু ফুল আমাদের কাছে অনেক প্রিয়। আমার প্রিয় ফুল গুলোর ভেতরে অন্যতম কাঠগোলাপ ফুল। কাঠগোলাপ ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। সবুজ পাতা নীল আকাশে ভেসে বেড়ানো মেঘ তার সাথে কাঠগোলাপ ফুল। সুগন্ধযুক্ত কাঠগোলাপ ফুল আমার ভীষণ পছন্দের।


ফটোগ্রাফি নং-২


1000147699.jpg

ক্যাপশন: অপরাজিতা ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২৯ শে নভেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে অপরাজিতা ফুল। ঘন সবুজ পাতার আড়ালে নীল রঙের অপরাজিতা ফুল দেখতে খুব সুন্দর দেখায়। অপরাজিতা ফুলগুলো দুইটি বিশিষ্ট হয়ে থাকে। আমি এখন পর্যন্ত সাদা এবং নীল রঙের অপরাজিতা ফুল দেখেছি। এই দুইটি রঙের ফুলের ভিতরে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে নীল রঙের অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলের চারপাশে নীল রং থাকে এবং মাঝে সাদা বা হালকা হলুদ রঙের হয়ে থাকে। নীল রঙের অপরাজিতা ফুলে প্রজাপতির মধু আহরনের সময় ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম।


ফটোগ্রাফি নং-৩


1000147695.jpg

ক্যাপশন: গোলাপী নয়নতারা ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৯ শে নভেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে গোলাপি রঙের নয়নতারা ফুল। এই ফুলের আদি নিবাস মাদাগাস্কার। নয়নতারা ফুল সাধারনতো অনেক রঙের হয়ে থাকে। আমি এখন পর্যন্ত অনেক রঙের নয়ন তারা ফুল দেখেছি। আমাদের পলিটেকনিকেও অনেক রঙের নয়নতারা ফুলের গাছ রয়েছে। গোলাপি রঙিন নয়নতারা ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে তাই আমি ফটোগ্রাফি করে রেখেছিলাম।

ফটোগ্রাফি নং-৪


1000147671.jpg

ক্যাপশন: কাঠগোলাপ ফুলের কুঁড়ি
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৯ শে নভেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফি তে রয়েছে কাঠগোলাপ ফুলের কুঁড়ি। আমি প্রথম ফটোগ্রাফিতে আলোচনা করেছি কাঠগোলাপ ফুল আমার কাছে ভীষণ পছন্দের। কয়েক বছর আগেও আমাদের বাড়িতে কাঠগোলা ফুলের অনেক বড় একটি গাছ ছিল তবে এখন সেই গাছটি আর নেই। এখন আমাদের বাসার ছাদে অনেক ছোট একটি কাঠগোলাপ ফুলের গাছ আছে প্রতিনিয়ত ফুল ফোটে দেখতে ভীষণ ভালো লাগে। যখন কাঠগোলাপ গাছে ফুলের কুঁড়ি গুলো ধরে তখন ফুল ফোটার অপেক্ষায় থাকি। কাঠগোলাপ ফুল রাতে পুষ্পঠিত হয়।


ফটোগ্রাফি নং-৫


1000147693.jpg

ক্যাপশন: শিমের ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৯ শে নভেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে শিমের ফুলের দৃশ্য। আমাদের সবার অনেক পরিচিত সবজির নাম শিম। শীতকালীন সবজির ভেতরে শিম ভীষণ উপকারী। শিমের ফুল সাধারণত দুই রঙের হয়ে থাকে হালকা বেগুনি এবং সাদা। আমার ফটোগ্রাফিতে শিমের যে ফুল রয়েছে এটা হালকা বেগুনি রঙের। কালো একটি ভ্রমর এসে শিমের ফুল থেকে মধু আহরণ করেছিলে এমন দৃশ্য দেখে ক্যাপচার করে রেখেছিলাম।


ফটোগ্রাফি নং-৬


1000147696.jpg

ক্যাপশন: সাদা রঙের নয়নতারা ফুল
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৯ শে নভেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে সাদা রঙের নয়নতারা ফুল। নয়নতারা ফুল সম্পর্কে আমার তৃতীয় ফটোগ্রাফিতে আলোচনা করেছিলাম। নয়নতারা ফুলের কাজগুলো গুল্ম জাতীয় উদ্ভিদ। সাধারণত সব মৌসুমেই এই ফুলগুলো দেখা যায়। বর্তমানে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে নয়নতারা ফুল শোভাবর্ধনের জন্য ব্যবহার করে। সাদা রঙের নয়নতারা ফুল দেখতে খুব ভালো লেগেছিল বলে আমি ফটোগ্রাফি করে রেখেছিলাম।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 
1000003894.png1000003895.png1000003896.png1000003897.png

আমি ম্যান্ডেটরি টাস্ক কমপ্লিট করার পরে স্ক্রিনশট নিয়েছি।

 2 years ago 

এমন ঝলমলে রোদের মুহূর্তে ফটো ধারণ করলে ফটোগুলো যেমন দুর্দান্ত হয়ে থাকে তেমন দেখতে ভালো লাগে। ঠিক তেমনি ছিল আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো। দেখার মত সুন্দর সুন্দর এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লেগেছে আমার।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই যেকোনো ধরনের ফটোগ্রাফি দেখতে আমি বেশ পছন্দ করি। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

এখন হতে নিয়মিতভাবে প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং কমেন্টে স্ক্রিনশট শেয়ার করতে হবে।

https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

 2 years ago 

ভাই আমি তো আগের পোস্টগুলো থেকেই টাস্ক গুলো পূরণ করে স্ক্রিনশট শেয়ার করতে শুরু করেছি।

 2 years ago 

এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন এগুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ ছিল আপনার ক্যাপচার করার প্রত্যেকটা ফটোগ্রাফি। বেশ নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে আপনি এই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। বিশেষ করে কাঠ গোলাপ ফুল এবং অপরাজিতা ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। মনোমুগ্ধকর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে, পরবর্তীতে আরো দারুন দারুন ফটোগ্রাফি করতে পারবেন।

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছো। যে কোন একটা ফটোগ্রাফি ভালোর কথা বললে অন্যটা মন খারাপ করবে তাই সেটা বলার সাহস আর করছি না। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রকৃতি সুন্দর তাই প্রকৃতির সবকিছু ই খুব সুন্দর। আপনি আজ বেশকিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফির সাথে আকাশের ফটোগ্রাফি দেখতে পেয়েও খুবই ভালো লেগেছে দিদি।আপনি প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

ফুলের বুকে যদি ভ্রমর বা প্রজাপতি বসে থাকে তার ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। ঠিক আপনার ধারণ করা বেস্ট ফটোগ্রাফি গুলোর মধ্যে একটাতে খেয়াল করে দেখলাম কালো ভ্রমর বসে রয়েছে। এমন চিত্রগুলো ফটোগ্রাফি করার প্রতি আরো উৎসাহ সৃষ্টি করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61508.27
ETH 1698.28
USDT 1.00
SBD 0.38