কবিতা পোস্ট :নতুন বছর।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ০২জানুয়ারি,বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000006678.jpg

Source: Pixabay



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে।সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ইতিমধ্যে আমরা সবাই পুরনো বছর কে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছি। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময়ের সাথে তাল মিলিয়ে আরো একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল। চলুন আমরা সবাই নতুন বছর নতুন করে শুরু করি। নতুন বছরে সবার ভালো হোক। আজ আমি নতুন বছরকে নিয়ে ছোট্ট একটি কবিতা লিখেছি। আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।



নতুন বছর

নতুন ভোর, নতুন দিন
সকল দুঃখ ঘুচে যাক।
আসুক সুখ, আসুক সুদিন।

বছর বিদায়ের সাথে সাথে
দুঃখরা সব বিদায় নিক।
নতুন বছর শুরু হোক,
হাসিমুখ , উজ্জ্বল আলো উৎসব দিয়ে।

নতুন বছরের নতুন ভোরের সাথে
স্বপ্নগুলো দানাবাধেঁ।
এবার স্বপ্নপূরণ হবে
এই আশাতেই মন মাতে।

বুক ভরা প্রত্যাশা আর আশা ভরসা নিয়ে
নতুন বছরে এগিয়ে যাব,
সাহস আর আত্মবিশ্বাস দিয়ে
২৫ আমায় রাঙিয়ে দিও রঙে রঙে।

২৫ তুমি আসলে বলে,
ভয় পেয়েছি একটুখানি
মৃত্যুদিন এগিয়ে এলো,
স্বপ্ন বাকি অনেক খানি।

তবুও তোমায় বরণ করলাম।
নতুন প্রতিজ্ঞায়,
সৎ পথে থাকবো আমি,
দায়িত্ব-কর্তব্য, ন্যায় পরায়নতাই ।

মিলেমিশে থাকবো সবে,
দুঃখ, কষ্টে কিংবা সুখে
নতুনভাবে গড়বো জীবন
আনন্দ ভালোবাসাতে।



কবির অনূভুতি

সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। নতুন বছর হলেও এতে নতুনত্ব কিছুই নেই। নতুনত্ব এটা হতে পারে যে,নতুন বছরের নতুন প্রতিজ্ঞা। নতুন করে আবার সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়া। নতুন বছর মানে মৃত্যুর দিকে একধাপ এগিয়ে যাওয়া। তবে যে কটা দিন বেঁচে থাকব সততার সাথে বাঁচতে চাই। নতুন বছরে সবার ভালো হোক, সবার অপূর্ন ইচ্ছে গুলো পূর্ণ হোক এই কামনাই করি। নতুন বছরে চলুন সবাই মিলে এগিয়ে যাওয়া যাক একসাথে।



পোস্টের বিবরণ

পোস্ট ধরন: কবিতা
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif




Sort:  
 2 years ago 
1000006679.png1000006680.png1000006681.png1000006684.png

আজকের টাস্কসমূহ

 2 years ago 

এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লেখার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন, কবিতা লেখার জন্য অনুভূতির প্রয়োজন হয়। আমার কাছেও এ ধরনের কবিতা পড়তে বেশ ভালো লাগে। কবিতা কি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

নতুন বছরকে স্বাগত জানিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আমিও ছোট ছোট কবিতা লিখেছি তার মধ্যে নতুন বছরের আগমন উপস্থাপন করেছি। দেখতে দেখতে আমরা ২০২৪ সাল পার করে চলে এসেছি। অনেক ভালো লাগলো নতুন সালের নতুন কবিতা দেখে।

 2 years ago 

হ্যাঁ আপু, আমরা ২৪ পার করে পঁচিশে এসেছি। কবিতাকে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

নতুন বছর নিয়ে আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আপনি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে, পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।

 2 years ago 

আপনি কবিতা লিখতে ভালোবাসেন জেনে ভালো লাগলো আপু। আসলেই আপু, যত বেশি চেষ্টা করা যায় সেটা ততো ভালো করে পারা যায়। কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

নতুন বছর কে ঘিরে দারুন একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতা কিন্তু দারুন হয়েছে । এক কথায় অসাধারন। এমন কবিতা গুলো পড়তেও কিন্তু বেশ ভালো লাগে। ধন্যবাদ এমন সুন্দর করে কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। এভাবেই সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 2 years ago 

নতুন বছরকে কেন্দ্র করে বেশ দারুণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতা লিখতে যেমন ভালোবাসি তেমনি কবিতা পড়তেও আমার অনেক ভালো লাগে। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনি কবিতা লিখতে ভালোবাসেন জেনে ভালো লাগলো। আমি নিজেও কবিতা লিখতে ভালোবাসি। কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বাহ! নতুন বছরকে নিয়ে চমৎকার কবিতা লিখেছেন আপনি। একটা বছর বলতে বলতে চলে গেল। তবে আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে গেল। মৃত্যুর দিকে আরও একধাপ এগিয়ে গেলাম। তবে আমাদের সবাইকে মিলেমিশেই এ জীবনটাকে সাজাতে হবে।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া, ২৪ সালটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে গেল। বছর পার হওয়া মানে মৃত্যুর সময় এগিয়ে আসা। কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

বাহ দারুণ আপু। নতুন বছরের আগমন নিয়ে কবিতা টা দারুণ লিখেছেন। ছন্দের এবং অর্থের অসাধারণ একটা মেলবন্ধন ছিল আপনার কবিতায়। দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 63170.19
ETH 1749.64
USDT 1.00
SBD 0.39