আর্ট পোস্ট :একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১১ নভেম্বর , সোমবার , ২০২৪ খ্রিঃ



কভার ফটো

1000002202.jpg



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের "একজন ভেরিফাইড মেম্বার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ছোটবেলা থেকে আর্ট করতে পছন্দ করি। আমি আমি এখন থেকে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।আজ আমি প্রদীপের মধ্যে একটি ম্যান্ডেলা আর্ট করেছি। ম্যান্ডেলা অঙ্কনে ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করবো।চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।



উপকরণ সমূহ :

1000001891.jpg

▪️ সাদা কাগজ
▪️ কম্পাস
▪️জেল পেন



ধাপ-১

1000001892.jpg

প্রথমে কম্পাস এবং জেল পেন এর সাহায্যে অর্ধবৃত্ত এঁকে নিয়েছি।



ধাপ-২

1000001893.jpg

অর্ধ বৃত্তের উপরে ফুলের পাপড়ির মতে দুটি চিত্র অংকন করে নিয়েছি। ফুলের পাপড়ির মতো দেখতে চিত্রের মধ্যে দিয়ে আগুনের শিখা এঁকে নিয়েছি। এটি দেখতে প্রদীপের মতো হয়ে গিয়েছে।



ধাপ-৩

1000002206.jpg

আগুনের শিখার মাঝ বরাবর কম্পাস বসিয়ে প্রদীপের গায়ে দুটি অর্ধবৃত্ত এঁকে নিয়েছি।



ধাপ-৪

1000002208.jpg

প্রদীপের গায়ে এঁকে নেওয়া অর্ধ বৃত্তের প্রথম ধাপে কয়েকটি ফুল এঁকে নিয়েছি। বাকি অংশ জেল পেনের সাহায্যে কালো করে নিয়েছি।



ধাপ-৫

1000002209.jpg

প্রথম ধাপ কালো করে নেওয়ার পর পরবর্তী ধাপে লাভ শেপের মতো দেখতে কয়েকটি ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।



ধাপ-৬

1000002210.jpg

দ্বিতীয় ধাপে এঁকে নেওয়া ফুলের পাপড়িগুলোর বেশিরভাগ অংশ জেল কালির সাহায্যে কালো করে নিয়েছি আর কিছুটা অংশ সাদা রেখেছি। পরবর্তী ধাপে আবার অন্য রকম ভাবে কয়েকটি পাপড়ি এঁকে নিয়েছি।



ধাপ-৭

1000002211.jpg

প্রদীপের শেষ অংশে সুন্দর করে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিয়েছি।



শেষধাপ

1000002202.jpg

পরিশেষে প্রদীপ টি ডিজাইন করা হয়ে গেলে পরিবেশ শিখা হালকা কালো করে দিয়েছি। হয়ে গেল একটি সুন্দর প্রদীপের ম্যান্ডেলা। তারপর আমি সিগনেচার করে নিয়েছি। এটাই ফাইনাল আউটপুট।



ছবির বিবরণ

ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১১ নভেম্বর, ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনি আজকে বেশ চমৎকার প্রদীপের আর্ট তৈরি করেছেন। এই ধরনের আটগুলো দেখতে ভীষণ ভালো লাগে। যদিও তৈরি করাটা একটু সময় সাপেক্ষ এবং ধৈর্য ধরতে হয়। তারপরও দিনশেষে এগুলো আসলেই সুন্দর। সমাপ্তভাবে আপনি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো দেখতে দারুন লাগে। আর আপনি যেভাবে খুব সুন্দর করে কালো কলম দিয়ে ম্যান্ডেলা আর্ট করেছেন সেটা দেখে আরও বেশি ভালো লাগছে। এই প্রদীপটা দেখতে অসাধারণ লাগছে শুধুমাত্র সাদাকালো এর সমন্বয় করেছেন বিধায়। এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আমার অঙ্কন করা ম্যান্ডেলাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। হ্যাঁ আপু সাদা কালো এর সমন্বয় করেছি জন্য প্রদীপ টি দেখতে ভালো লাগছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রদীপের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে আপু। আপনার আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়েছি। প্রদীপের অংশটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। দারুন একটি আর্ট শেয়ার করেছেন আপনি। দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

প্রদীপের ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য প্রদান করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার হাতের কাজ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি আপু। আসলে যেকোনো ধরনের ম্যান্ডেলা আর্ট তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া যেকোনো ধরনের ম্যান্ডেলা আর্ট তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। প্রদীপের ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে সত্যি ভালো লাগছে। আপনার প্রশংসনীয় মন্তব্য পেয়ে খুশি হলাম।

 2 years ago 

কলম দিয়ে অনেক সুন্দর একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে প্রদীপের দৃশ্যটা বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর এবং সাবলীল ভাষায় মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যে কোন ধরনের ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা প্রদীপের ম্যান্ডেলা আর্ট টি অসাধারণ হয়েছে আপু। আপনি বেশ দারুন ভাবে আর্ট টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

আর্ট করতে আমারও অনেক ভালো লাগে ভাইয়া। তবে সময়ের কারণে খুব একটা আর্ট করতে পারি না। ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ দারুন একটি আর্ট করলেন আপু চমৎকার হয়েছে দেখতে। আপনি খুব সুন্দর একটি সাবজেক্ট নির্বাচন করেছেন আর্ট করার জন্য। আপনি এত সুন্দর ভাবে করলেন। বিশেষ করে সেইখানকার নকশাগুলো খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুন একটা প্রদীপের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। এই সমস্ত সুন্দর প্রতিভা গুলা দেখামাত্র অনেক অনেক ভালো লাগে আমার কাছে। যেন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। মনোমুগ্ধকর ছিল আপনার এই পোস্ট।

 2 years ago 

প্রদীপের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে দেখে মুক্ত হলাম। আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপু আপনি এখান থেকে প্রতি সপ্তাহে একটি আর্ট পোস্ট শেয়ার করবেন জেনে খুশি হলাম। আপনার নতুন নতুন আর্ট দেখার অপেক্ষায় রইলাম। যাই হোক আপনি আজ প্রদীপের খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট করতে আমিও খুব পছন্দ করি। এই ধরনের আর্ট করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60651.76
ETH 1614.46
USDT 1.00
SBD 0.42