You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৪

in আমার বাংলা ব্লগ3 years ago

ছোটবেলায় একদিন মামা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। প্রতিবারই যখন মামার বাড়ি থেকে কেউ বেড়াতে আসে ,তখন যাওয়ার সময় আমার কাছে কিছু টাকা দিয়ে যায় ,কিছু কেনার জন্য। আমি প্রতিবারই না না বলি, কিন্তু মনে মনে খুব ইচ্ছা থাকে ,দুবার সাধলেই নিয়ে নেব। কিন্তু ওই দিন মামা দরজা দিয়ে বেরিয়ে জুতো পড়ে প্রায় চলেই যাচ্ছে ,কিন্তু টাকা আর দিচ্ছে না ।আমিও মামার পিছন পিছন যাচ্ছি ,যে কখন টাকা দেবে ! কিন্তু দিচ্ছে আর না ।তারপর দেখি জুতো পড়ার পর বলছে, আমি তো ভুলেই গেছিলাম, এই নে এই টাকা দিয়ে তুই কিছু কিনে খাস ।এদিকে মনে মনে আমার তো টাকা নেওয়ার খুব ইচ্ছা। তবুও আবার মুখে বলছি ,না না আমার এসব লাগবে না। তারপরে জোর করে আমার হাতে যখন টাকাটা গুজে দিল ,মনে মনে তো খুব খুশি হয়ে ঘরে ঢুকে পড়লাম ।কিন্তু মুখে এমন ভাব দেখাতে থাকলাম ,যে থাক আমার এটা না হলেও হতো। কি দরকার ছিল! হি হি হি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38