You are viewing a single comment's thread from:

RE: আজ একটু মিষ্টি মুখ হয়ে যাক 😊😍

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনার দিদি কি আপনাকে শেষ পর্যন্ত বকাবকি করেছিল? হি হি হি। আপনাকে কিনতে দিল খেজুর আর আপনি লাড্ডু কিনে নিয়ে বাড়ি চলে আসলেন। আসলে আমার ক্ষেত্রেও আপনার মত একই রকম ব্যাপার, বাড়িতে বাবা সবসময় বাজার করে, তাই জিনিসপত্রের দাম আমারও জানা নেই ।খেজুরের যে এত দাম সেটা আমারও জানা ছিল না ,আপনার এই পোস্ট দেখে জানতে পারলাম। আর চোখ কপালে উঠে গেল ,তারপর আবার নামিয়ে নিয়ে এসে জায়গায় বসিয়ে দিলাম ,হা হা হা। এশিয়া সুইটসের মিষ্টি দেখছি খুবই সুস্বাদু ,বাংলাদেশে যখন ঘুরতে যাব, একবার এই দোকান থেকে মিষ্টি কিনে খেতেই হচ্ছে।

Sort:  
 3 years ago 

কয়দিন পরেই দিদি এসছিল, সব শুনে হালকা পাতলা বক বক করলো 😀। আমি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলাম 🤪। আর হ্যাঁ এশিয়ার মিষ্টি বেশ নাম করা এখানে। অবশ্যই খেয়ে যাবেন। আর আমি থাকলে তো কথাই নেই। এক সাথে বসে ভুরিভোজ হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62902.07
ETH 1770.10
USDT 1.00
SBD 0.39