You are viewing a single comment's thread from:
RE: তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন।
ঠিক বলেছেন ভাই, গ্রীষ্মের দাবদহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে । রাস্তায় বেরোলে মনে হচ্ছে চারদিকে যেন আগুন জ্বলছে। তবুও কাজের তাগিদে প্রায় সকলকেই বেরোতে হচ্ছে। শহর অঞ্চলে গাছ তো নেই, বরং সরকার রাস্তা বড়ো করার জন্য গাছ না বাঁচিয়ে গাছ সব কেটে ফেলছে গ্রামের। আগের কার দিনের মানুষ অভ্যস্ত ছিল না ফ্যানের হাওয়ায়, এসির ঠান্ডা হওয়ায়, আর তাদের সময় এতো বড়ো বড়ো গাছ কেটে বিল্ডিং ওঠেনি। কিন্তু এখন!! চারিদিকে সব গাছ কেটে ফেলছে, মানুষ গরমে অসুস্থ হয়ে পড়ছে তাও উন্নয়ন শেষ হচ্ছে না। এইবছর তো প্রচুর গরম পড়েছে , এর পরের বছর রাস্তা চওড়া করার জন্য ওই কটা গাছ কেটে ফেললে মানুষ আর বাঁচবে না।