লাউ শাক ভাঁপা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আবারও নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। যার নাম লাউ শাক ভাঁপা। আসলেই লাউ আর লাউ শাক দুটোই অনেক উপকারী আমাদের জন্য। বিশেষ করে এই গরমে শরীর ঠান্ডা রাখতে তো খুবই সাহায্য করে। তাই গরম কালে প্রায়ই এই রেসিপি আমাদের বাড়ীতে তৈরি হয়।
শাক - সবজি খুব একটা পছন্দ করি না আমি। তার মধ্যে থেকে লাউ আর লাউ শাক দুটোই একটু একটু পছন্দ করি । আর রান্নায় একটু আলাদা কিছু আনলে অনেক অপছন্দের জিনিসও পছন্দ হয়ে যায়। ঠিক সেইরকম একটি রেসিপি হল আমার আজকের রেসিপি।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

InShot_20230329_152226165.jpg

এটি হলো আমার আজকের রেসিপি লাউ শাক ভাঁপা।

প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
লাউ শাকএক আঁটি
কাঁচা লঙ্কা৮টি
আদাএক টুকরো
লবণপরিমাণ মতো
চিনিহাফ চামচ
হলুদ গুঁড়োএক চামচ
জিরে গুঁড়োএক চামচ
ধোনে গুঁড়োএক চামচ
পোস্তদেড় চামচ
কাজু বাদাম৮টি
সরিষার তেলপরিমাণ মতো

প্রস্তুত প্রণালী

InShot_20230329_151144731.jpg

প্রথমেই নিয়ে নিলাম আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - লাউ শাক, কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, ধোনে গুঁড়ো, পোস্ত, চিনি, লবণ,হলুদ আর কাজু বাদাম।

InShot_20230329_151259322.jpg

এবার লাউ শাক গুলোকে ছোটো ছোটো করে এইভাবে কেটে নিলাম আর ভালো করে শাক ধুয়ে নিলাম।

InShot_20230329_151227704.jpg

এবার বেঁটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাদাম।

InShot_20230329_155123366.jpg

এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর ভালো করে তেল টা গরম হতে দিলাম।

InShot_20230329_151357778.jpg

এবার কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা শাক আর একটু নাড়াচাড়া করে সেটাকে ৭-৮ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম।

InShot_20230329_151447073.jpg

ঢাকনা খুলে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ।

InShot_20230329_151633346.jpg

এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর তারপর দিলাম জিরে গুঁড়ো।

InShot_20230329_151937457.jpg

এবার দিয়ে দিলাম ধোনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা।

InShot_20230329_152021787.jpg

এরপর দিয়ে দিলাম আদা বাটা। তারপর পোস্ত বাটা আর কাজুবাদাম বাটা।

InShot_20230329_152124555.jpg

এবার সব উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষন না শাক থেকে জল বেরিয়ে আসে। তারপর আবার ঢাকা দিয়ে দিলাম।

InShot_20230329_152150016.jpg

ঢাকনা খুলে নিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ শাক ভাঁপা।

InShot_20230329_152247801.jpg

এবার একটি প্লেটে পরিবেশণ করে দিলাম।
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে।
ডিভাইসrealme 8i
লোকেশনবনগাঁ
Sort:  
 3 years ago 

আদা বাটা, পোস্তা বাটা ও কাজুবাদাম বাটা দিয়ে করা এই লাউ শাক ভাঁপা রেসিপি দারুন হয়েছে আপু। যদিও কখনো এভাবে শাক ভাঁপা করে খাওয়া হয়নি তবে দেখে মন চাচ্ছে খুব তাড়াতাড়ি তৈরি করতে। সত্যি আপু একেবারে ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করেছেন। বাঙ্গালীদের রান্না মানেই ভিন্ন কিছু। আপনার মত আমিও সবজি খুব একটা পছন্দ করি না। তবে লাউ শাক আমার ভীষণ প্রিয়। লাউ আবার খেতে পারি না।

 3 years ago 

আপনারও যখন লাউ শাক প্রিয় তখন এইভাবে একদিন তৈরি করবেন ভালো লাগবে খেতে। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

লাউ শাক তো আমার অনেক পছন্দের একটি শাক।এই শাক ভাজি,ভর্তা খেতে ভীষণ ভালো লাগে।আপনার লাউ শাক ভাপা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু ছিল অনেক।একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখবো।ধন্যবাদ আপু সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ্ লাউ শাক আপনার পছন্দের জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেকভাবে লাউ শাক খেয়েছি। তবে কখনো লাউশাক ভাপ দিয়ে কখনো খাওয়া হয়নি । রেসিপিটি দেখে মনে হচ্ছে এটা খেতে খুব সুস্বাদু। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিতে ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ আপু অবশ্যই তৈরি করবেন একদিন। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

লাউ শাক ভাঁপা রেসিপি তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

লাউ শাক বিভিন্ন ভাবে খাওয়া হয়েছে কিন্তু কখনও এভাবে খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খেতে বেশ ভাল লাগবে। অন্যরকম স্বাদ পাওয়া যাবে। করবো একদিন। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

লাউ শাক ভাজি আমার খুব পছন্দ। তবে আপনি তো দেখছি কাজুবাদাম, পোস্ত বাটা সহ আরও অনেক উপকরণ দিয়ে রান্না করেছেন। এতো উপকরণ দিয়ে রান্না করাতে খেতে মনে হচ্ছে বেশি সুস্বাদু হয়েছে। তবে আমরা লাউ শাক ভাজি করলে এতো উপকরণ ব্যবহার করি না। যাইহোক খুব মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

লাউ শাক আমার ও খুব পছন্দ। তবে চিংড়ি মাছ দিয়ে নয়ত নিরামিষ করে খাওয়া হয়। কখনও ভাপা করে খাওয়া হয়নি। রেসিপিতে বেশকিছু উপকরন দিয়ে রান্না করলেন। খেতে বেশ মজার হয়েছে আশাকরি। ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ দিদি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38