সর্ষে ফুলের ক্ষেতে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি তবে একটু বেশি চাপেও আছি কারণ কলেজের পরীক্ষা আর কিছুতেই শেষ হচ্ছে না।গত ১৫ দিন ধরে প্র্যাক্টিক্যাল পরীক্ষা গুলো শেষ হলো তার সাথে ছোটো ছোটো লেখা পরীক্ষাও একটু ভালো লাগছিল কিন্তু আবার নাকি ২০ দিনের মধ্যেই পরীক্ষা শুরু হবে শুনেই মনটা একটু খারাপ হয়ে গেল ভাবলাম এবার ১ মাস পর হয়তো হবে কিন্তু না সেটা চলেই আসলো। যাইহোক আজ আমি আপনাদের সাথে সর্ষে ফুলের ক্ষেতে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করবো।
গত সোমবার আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সাতভাই কালিতলা মায়ের পুজোর কিছু মুহূর্ত। আর তার পাশেই একটা সর্ষে ফুলের ক্ষেত আছে এটাও বলেছিলাম। আজ সেখানকার কিছু দৃশ্য তুলে ধরবো। গত পাঁচ বছর ধরে আমার সর্ষে ফুলের ক্ষেতে যাওয়ার আর তার মাঝে দাঁড়িয়ে নিজের কিছু ফোটো তোলার খুব ইচ্ছে ছিল সেটাই পূরণ হল। চলুন তবে দেরি না করে শুরু করা যাক।

IMG_20230109_181914.jpg

IMG_20230109_182312.jpg

IMG20230109135700.jpg

IMG_20230109_182150.jpg

খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম যতক্ষণ এই সর্ষে ফুল ক্ষেতের মধ্যে ছিলাম ।অনেক দিনের ইচ্ছেও পূরণ হয়েছিল তাই খুব ভালো লাগছিল।

IMG_20230109_182334.jpg

IMG_20230109_182352.jpg

IMG_20230111_220602.jpg

এটা হলো সর্ষে ফুলের ক্ষেতের পাশে থাকা আলুর ক্ষেত এর আগে কখনও দেখিনি আমি। তাই আলুর ক্ষেতেরও ছবি তুলে নিলাম ।
আমার ফটোগুলো আমার দিদি redme note 9 এর ফোনে তুলে দিয়েছে। আর বাকি ফটো গুলো আমি realme 8i এর ফোনে তুলেছি।
আজ এই পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থাকবেন।

Sort:  
 4 years ago 

আপনি তো দেখছি সর্ষে ফুলের ক্ষেতে বেশ ভালোই সময় কাটিয়েছেন অনেক দিনের আশা পূরণ হল তাহলে আপনার। সর্ষে ফুলের মাঝে এভাবে সময় কাটাতে কিন্তু আমিও ভীষণ পছন্দ করি। ফুলগুলো আমার খুবই পছন্দের। আমাদের সাথে শেয়ার করার জন্য দেখছি বেশ ভালো ভালো ফটোগ্রাফিও করেছেন আপনি। দেখে ভীষণ ভালোই লাগলো। অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

হ্যাঁ আপু অনেক ভালো সময় কাটিয়েছি। অনেক ভালো লেগেছে অনেক দিনের ইচ্ছেটা পূরণ হওয়ায়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

এই বছর আজ পর্যন্ত শুধু আমিই মনে হয় সর্ষে ক্ষেতে যেতে পারলাম না। শেষ পর্যন্ত আপনিও সর্ষে ক্ষেতে চলে গেলেন ঘোরাঘুরি করার জন্য। সেই সাথে দেখছি আলুর ক্ষেতেও সময় কাটিয়েছেন। যাই হোক বিষয়টা কিন্তু আমার কাছে বেশ ভালই লেগেছে। খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন দেখছি। সূর্য ফুল দেখতে যেমন সুন্দর লাগে এ ফটোগ্রাফি করার পর আরো বেশি ভালো লাগে আমার কাছে।

 4 years ago 

😁😁আপনিও গিয়ে ঘুরে আসুন একদিন সর্ষে ফুল ক্ষেতে 😁😁

 4 years ago 

অনেক চমৎকার একটি সময় কাটিয়েছেন সেই সর্ষে ফুল বাগানে। কিছুদিন আগে যখন গ্রামে গিয়েছিলাম তখন আমি ও সর্ষে বাগানের কিছু ফটোগ্রাফি করেছে ইতিমধ্যে কিছু পোস্ট করেছি এবং কিছু পোস্ট করা বাকি রয়েছে। আপনার জন্য শুভকামনা।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য। আপনার সর্ষে ফুলের পোষ্টটি তবে দেখতে হবে তো😃।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38