ঘোরাঘুরি//পর্ব - ০২//
নমস্কার বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম ঘোরাঘুরি পর্ব - ০২ নিয়ে। এর আগে একটি পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম ঘোরাঘুরি পর্ব - ০১ । সেখানে আমি বলেছিলাম গত রবিবার আমরা একসাথে বেশ কয়েকটি জায়গায় একসাথে ঘুরেছিলাম( নিউ মার্কেট, ভিক্টোরিয়া, নন্দন আর মিষ্টি হাব)। তার মধ্যে প্রথমে গিয়েছিলাম নিউ মার্কেটে কেনাকাটা করতে। তাই প্রথম পর্বে আপনাদের মাঝে সেটাই তুলে ধরেছিলাম।কিন্তু কেনাকাটা করতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল তাই অন্য জায়গায় ঘুরতে যাওয়ার আগে আমরা নিউ মার্কেটের একটি হোটেল দাওয়াত থেকে খাওয়া- দাওয়া করে নিয়েছিলাম। সেটাই অজকের এই পর্বে তুলে ধরার চেষ্টা করবো।
চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।
এটি হলো আমাদের আজকের খাওয়া - দাওয়া। তাই বলে আমি কিন্তু এগুলো একা সব খাইনি হা হা হা। এর মধ্যে রয়েছে মটন বিরিয়ানি, চিকেন কষা, কাতলা মাছের কালিয়া,ডাল আর সাদা ভাত।
এটি হলো ইয়াম্মি ইয়াম্মি মটন বিরিয়ানি, যেটা দেখে আমি নিজেকে আটকাতে পারিনা। এতটাই প্রিয় যে কেউ গোলাপ না দিয়ে এক প্লেট বিরিয়ানি দিলে খুশি মনে অ্যাকসেপ্ট করে নেবো হা হা হা।প্রতিবার যখন নিউ মার্কেট যাওয়া হয় এই হোটেল থেকেই বিরিয়ানি খাওয়া হয়। খুব সুস্বাদু এদের রান্না।
এটি হলো চিকেন কষা। এক প্লেট মটন বিরিয়ানির সাথে এক প্লেট চিকেন কষা। আহা! কী সুখ। আগেই বললাম এদের হোটেলের সব রান্নায় অনেক সুস্বাদু। তাই স্বাদ নিয়ে আলাদা কিছু বলার নেই।
এটি সাদা- মাটা ডাল। তাও ভালো লাগছিলো খেতে। এর সাথে এক প্লেট বেগুন ভর্তা ছিল যেটা পরে অর্ডার করা হয়েছিল তাই আর ছবি তোলা হয়নি। বেগুন ভর্তা টা জাস্ট অসাধারণ ছিল।
এটা হলো স্যালাড এর প্লেট, যেটা আমার একদম ভালো লাগেনি। শুধু পেয়াঁজ এ ভরে দিয়েছে , এই পেয়াঁজ শুধু শুধু আমার একদম ভালো লাগে না। বেশী পরিমাণে সশা দিলে খুশি হয়ে আরও ভালো কথা বলতাম ওদের হোটেলের নামে হা হা হা।
এটি হলো কাতলা মাছের কালিয়া। দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু। এটা আমরা গরম গরম সাদা ভাতের সঙ্গে অনেক মজা করে খেয়েছি।আমাদের মধ্যে একজন বিরিয়ানি খাবে না বলে তার জন্যই নেওয়া হয়েছিল। তবে এতো সুন্দর দেখাচ্ছিল একবার টেস্ট না করে পারলাম না।
এটি ছিল গরম গরম সাদা ভাত এর সঙ্গে ডাল, বেগুন ভর্তা, কাতলা মাছের কালিয়া খাওয়ার প্রস্তুতি পর্ব। আর আমাদের থেকে হালকা করে একটু চিকেন কষা দিয়ে দিয়েছিলাম, নাহলে যদি লোভ দেয় হা হা হা।
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
| ডিভাইস | realme 8i |
|---|---|
| লোকেশন | কলকাতা, নিউ মার্কেট |
| ফটোগ্রাফার | @pujaghosh |
| সময় | দুপুর ৩:৩০ |
| তারিখ | ০৯/০৪/২০২৩ |
প্রথম কথা হলো আমি তো ভেবেছিলাম আপনি বাংলাদেশের নিউ মার্কেটে এতো ভালো মানের খাবার কই পেলেন 😁। পরে দেখি কলকাতা! যাক, খাবারগুলো কিন্তু লোভনীয় ছিল। আরেকজনকে না নিয়ে একা একাই খেতে পারতেন দিদি
আর একজন তো ছিল আমার পরিবারের লোক, তাকে না দিয়ে খায় কি করে ?পেট ফুলবে তো । হা হা হা।
😂
নিউমার্কেটে যত কেনাকাটা করেছেন ক্ষুধা তো লাগারই কথা। তার উপরে যদি এমন খাবার সামনে পাওয়া যায় তাহলে তো ক্ষুধা আর দ্বিগুণ হয়ে যাওয়ার কথা। মাটন বিরিয়ানি আপনার মত আমারও খুবই পছন্দ। তাছাড়া সালাত ভালোলাগার কোন কারণই দেখলাম না। ঠিকই বলেছেন পিয়াজ দিয়ে ভর্তি করে রেখেছে। পিঁয়াজের থেকে শসার দাম বেশি নাকি। যাইহোক বেশ খাওয়া-দাওয়া করেছেন বোঝা গেল। রোজার মধ্যে লোভ লাগিয়ে দিলেন।
হয়তো আপু , পেঁয়াজের থেকে শসার দাম বেশি হবে সেই জন্যই এরকম করে রেখেছে স্যালাড টাকে। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।
আপু একদিনে এত খাবার খেয়েছেন। আপনার প্রতিটা রেসিপি দেখতে যেমন ইয়াম্মি তেমনি সুস্বাদু। আমিও মার্কেট করতে গেলে রেস্টুরেন্ট থেকে এই খাবারগুলো খেতে খুবই পছন্দ করি। এমন মজাদার খাবারের রেসিপি দেখে তো জিভে জল চলে আসল। আমার রোজা এখন হালকা হয়ে যাবে হা হা হা।
অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন আপু ।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।
আপনি গত পর্বে নিউমার্কেটে কেনাকাটা করার বিষয়টি শেয়ার করেছিলেন আজকে সেখানে একটি রেস্টুরেন্টের খাওয়া দাওয়া করার মুহূর্তটি শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। খাবারের ফটোগ্রাফি গুলো দেখে আমার তো জিভে জলই চলে এসেছে। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ সামলানো যায় না। খিদে পেয়ে গেল আপনার রেসিপিগুলো দেখে বিশেষ করে মটন বিরিয়ানি দেখে একটু বেশি ভালো লেগেছে।
আমারও আপনার মতন মটন বিরিয়ানি সবথেকে প্রিয় আপু। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।