"ঘোরাঘুরি"পর্ব -০৫
নমস্কার বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন।
আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম ঘোরাঘুরি পর্ব -০৫ নিয়ে। এর আগে আমি আপনাদের মাঝে ঘোরাঘুরি পর্ব - ০১,০২,০৩ ও ০৪ শেয়ার করেছিলাম। আর আজ এই ০৫ পর্বটিতে আমি কলকাতার ভিক্টোরিয়ার ভিতরের কিছু বন্দুক,আর্টিকেল আর সামান্য কিছু ফটোগ্রাফী শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।
এর আগেই বলেছিলাম এখানে রয়েছে ২৫ টি গ্যালারি। তার মধ্যে ন্যাশনাল লিডার গ্যালারিতে রয়েছে ভারতের বিভিন্ন ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতাদের জন্য আঁকা প্রতিকৃতি ও তাদের কর্মকাণ্ডের ছবির সংগ্রহ। এখানে রয়েছে আজাদ হিন্দ ফৌজের কিছু ছবি।
এখানে দেশ স্বাধীন হওয়ার আগের পতাকাও রয়েছে। যা দেখে ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কত বীরের রক্ত ক্ষরণ এর মধ্যে দিয়ে আমরা আজ স্বাধীনতা লাভ করতে করতে পেরেছি।
কলকাতা গ্যালারিতে দেশীয় রাজাদের ও ব্রিটিশ অফিসারদের বিভিন্ন অস্ত্র সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে রয়েছে যুদ্ধের তরোয়াল, বর্ষা ও বন্দুক । আমি এখানে তারই কিছু ছবি তুলে ধরার চেষ্টা করেছি।
আমরা যেহেতু প্রায় বন্ধ হওয়ার সময়ে পৌঁছেছিলাম , তাই খুব বেশি ভালো করে ঘুরে দেখতে পারিনি। কোনো রকমে দৌড়ে দৌড়ে কিছু জায়গায় গিয়ে একটা করে ফটো তুলে নিয়ে চলে এসছিলাম।
শেষমেষ ওখানকার গার্ড মহিলা পুলিশের সাথে একটা ফোটো তুলে নিয়ে বেরিয়ে গেলাম।
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন।দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো।
| ডিভাইস | realme 8i |
|---|---|
| ফটোগ্রাফার | @pujaghosh |
| লোকেশন | ভিক্টোরিয়া মেমোরিয়াল হল |
| তারিখ | ০৯/০৪/২০২৩ |
| সময় | সন্ধ্যা ৬:০০ টা |
কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমি বেশ কয়েকবার গেছি। তাছাড়াও এই গ্যালারি গুলো ঘুরে ঘুরে দেখেছি। প্রচুর দেখার জিনিস রয়েছে এখানে। তবে এর আগে আরো অনেক ঐতিহাসিক জিনিস ছিল, যেগুলো এখন সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে দেশ স্বাধীন হওয়ার আগের পতাকাটা মনে হয় আমার চোখে পড়েনি।
হ্যাঁ প্রচুর জিনিস রয়েছে এখানে দেখার তবে প্রায় বন্ধ হওয়ার টাইমে গেছিলাম বলে ভালো করে দেখতে পারিনি।
আছে একটা পতাকা দেশ স্বাধীন হওয়ার আগের।
কলকাতার ভিক্টোরিয়ারর ভেতর থেকে সুন্দর বন্দুক, আর্টিকেল ও সুন্দর সুন্দর ফটোগ্রাফ শেয়ার করেছেন আপু ঘোরাঘুরি পঞ্চম পর্বে দেখতে অনেক সুন্দর হয়েছে। ঘোরাঘুরি তো আপনার বেশ সুন্দর হলো অনেক ধন্যবাদ আপনাকে বিষয়গুলো শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আপনার ঘুরাঘুরি করার পর্ব ৫ আজকের এই পোষ্টের মাধ্যমে দেখে এবং পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এভাবে ঘুরাঘুরি করলে ভীষণ ভালোই লাগে। এরকম জায়গা গুলোতে যাওয়ার আমার অনেক ইচ্ছা। অনেক রকমের জিনিসপত্র দেখলাম এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে । সম্পূর্ণটা ভীষণ ভালো লেগেছে দেখে এবং পড়ে। ভাগ করে নিয়েছেন দেখে অসম্ভব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।