রেসিপি: ভাঁপা জদ্দা সিমুই

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রথমেই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। সকলের ঈদ নিশ্চয়ই খুব ভালো করে কাটছে।

আজ আমি আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি আমি মূলত ঈদ উপলক্ষেই তৈরি করেছি। ঈদের দিন সিমুই এর খুব প্রচলন আছে বলেই জানি। তাই আজ আমি সিমুই এর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যায় নাম হলো ভাঁপা জদ্দা সিমুই।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

InShot_20230422_180404521.jpg

এটি হলো আমার আজকের তৈরি রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
সিমুই২০০ গ্রাম
চিনি১০০ গ্রাম
ঘি৩টেবিল চামচ
কিসমিসপরিমাণ মতো
কাঠ বাদামপরিমাণ মতো
কাজু বাদামপরিমাণ মতো
গুড়ো দুধ৪টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

InShot_20230422_175627742.jpg

প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - সিমুই , কাজুবাদাম, কাঠবাদাম, কিসমিস, চিনি, গুড়ো দুধ আর ঘি।

InShot_20230422_175710594.jpg

প্রথমেই একটি কড়াইতে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে তার মধ্যে কাজুবাদাম আর কাঠ বাদাম ভেজে নিলাম। তারপর কিসমিস গুলোও ভেজে নিলাম। এরপর ওই একই কড়াইতে সিমুই ভেজে নিলাম আর তুলে নিলাম।

InShot_20230422_180013023.jpg

তারপরে ওই কড়াইতে দিয়ে দিলাম এক কাপ জল, জল একটু ফুটে উঠলে দিয়ে দিলাম ১০০ গ্রাম চিনি। এরপর সেটাও ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে ভেজে রাখা সিমুই। আর তার মধ্যে অর্ধেক পরিমাণ কাজুবাদাম, কিসমিস আর কাঠবাদাম দিয়ে ৫ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম।

InShot_20230422_180343541.jpg

৫ মিনিট পর বাকি অর্ধেক কাজুবাদাম ,কিসমিস আর কাঠবাদাম ছড়িয়ে দিলাম। আর নামিয়ে নিলাম একটি প্লেটে ।তারপর তৈরি হয়ে যাওয়া সিমুইয়ের উপর দিয়ে বেশ খানিকটা গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম ।আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি।

InShot_20230422_180404521.jpg

রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে সেটি জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে আরও সুন্দর কিছু তৈরি করার উৎসাহ জোগাবে।

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন।

ডিভাইসrealme 8i
লোকেশনবারাসাত
Sort:  
 3 years ago 

দিদি এই জর্দ্দা সেমাই আমার খুব পছন্দ। দারুন লাগে খেতে।আমি সেদিনও রান্না করেছি।তবে সেমাইয়ের উপর তো গুড়ো দুধ না মনে হয় নারিকেল কুড়ানো দিয়েছেন।ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

রেসিপি তো খুব ভালো লেগেছে,তবে খেয়ে দেখতে পারলে আর একটু ভালো লাগতো আর কি। আমি নিজেও খুব ভালো সেমাই রান্না করি, তবে দুধ অনেক বেশি দেই।

 3 years ago 

বাহ্ নিশ্চয়ই খেতে অনেক ভালো লাগে সেটা। এই রেসিপিটিও খারাপ হয়নি।

 3 years ago 

ভাঁপা জদ্দা সেমাই দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। এই লোভনীয় রেসিপি দেখে মনে হচ্ছে আপনার বাসায় চলে যাই। সত্যি আপু আপনার তৈরি করা রেসিপি দারুন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই মজার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ঈদ উপলক্ষে আপনি খুব সুন্দর একটি রেসিপি করেছেন। কি সুন্দর লাগছে রেসিপিটি। একটু টেস্ট করতে পারলে বেশ ভালো লাগতো। রেসিপিটি শিখে নিলাম।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনি এই রেসিপিটা ঈদ উপলক্ষে তৈরি করেছেন এটা দেখে এবং জেনে খুবই খুশি হলাম। আসলে রেসিপিটা খুবই ইউনিক এবং মজাদার ছিল। আপনার সম্পূর্ণ রেসিপি টা দেখে বুঝতে পারছি বেশ মজা করে খাওয়া হয়েছে। এভাবে সেমাই রেসিপি তৈরি করলে খেতে আমি একটু বেশি পছন্দ করি কারণ সেমাই আমার একটু বেশি পছন্দের। আপনি ভাপা জর্দা সিমুই তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ভাবছি রেসিপিটা একবার তৈরি করব কারণ খুবই খেতে ইচ্ছে করছে আপনার পোষ্টের মাধ্যমে দেখে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

এভাবে ভাপা জর্দা সিমুই রেসিপি রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনি ঈদ উপলক্ষে দেখছি এই লোভনীয় রেসিপিটা তৈরি করেছিলেন। দেখে বুঝতে পারছি খুবই মজা করে খাওয়া হয়েছে রেসিপিটা। এরকম রেসিপি গুলো তৈরি করলে খুব সুস্বাদু এবং ইয়াম্মি হয়। পরিবেশনটা খুবই সুন্দর ভাবে করেছেন। ইচ্ছে করছে নিয়ে খেয়ে নিতে। যদি পারতাম তাহলে খেয়ে নিতাম।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

জর্দা সেমাই খেতে বেশ ভালো লাগে আমার। ঘি দিয়ে ভাজলে তো আর কোন কথাই নেই। সাথে বেশ কয়েকটি মজার উপকরণ দিয়েছেন। সেজন্য মনে হচ্ছে রেসিপির স্বাদ অনেকাংশে বেড়ে গিয়েছে। ঈদের সময় জর্দা সেমাই না হলে তো চলেই না। যাইহোক এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এমনি সেমাই তো অনেক খেয়েছি কিন্তু এটা তো কখনো খাওয়া হয় নি! রান্নার উপকরণগুলো বেশ লোভনীয় এবং তার সাথে ছবিটাও এত সুন্দর উঠেছে যেন জিভ দিয়ে জল পড়ছে দেখেই। কাছাকাছি বাড়ি হলে তো বিনা নিমন্ত্রণে চলে যেতাম খেতে 😅। বেশ ভালো একটা উপস্থাপনা ছিল ম্যাডাম।

 3 years ago 

কাছাকাছি তো বাড়ি চলে আসুন ,খেয়ে যান ,জিভে যখন জল চলেই এসেছে 😁।

 3 years ago 

জি আপু সেমাই ছাড়া তো ঈদ সম্পন্ন হয়না বললেই চলে।আপনি ঈদ উপলক্ষ্যে দারুন একটি সেমাই রেসিপি শেয়ার করেছেন।দেখেই তো খেতে ইচ্ছে করছে।আর রেসিপিটি অনেকটা ইউনিক লেগেছে।এভাবে একদিন ট্রাই করে দেখবো বাসায়।ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64043.65
ETH 1874.72
USDT 1.00
SBD 0.38