রেসিপি//চিড়া ডোনাট পিঠা রেসিপি//১০% লাজুক খ্যাঁকের জন্য!!

শুভ নববর্ষের শুভেচ্ছা রইল আমার প্রিয় ব্লগের সকল বন্ধুদের প্রতি 🙏💞🙏💞

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ।আজকে আমি আমার বাংলা ব্লগে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে রেসিপি শেয়ার করবে,তার নাম চিড়া ডোনাট পিঠা রেসিপি ।আশা করি আপনাদের সবার কাছে আমার চিড়া ডোনাট পিঠা রেসিপিটি ভালো লাগবে।তাহলে আমি কীভাবে চিড়া ডোনাট পিঠা রেসিপি তৈরি করলাম,তা নিচে সুন্দর করে তুলে ধরলাম।

1649985408929.jpg

..💕💚💛🧡❤️💚💛🧡❤️💚💛🧡❤️💚💛 💕 ...

আমি কী কী দ্রব্য দিয়ে চিড়া ডোনাট পিঠা রেসিপি তৈরি করলাম,সে গুলোর পরিমাণ তুলে ধরলাম

নামপরিমান
চিড়া২০০ গ্রাম
লবণ১ চামচ
মরিচ২ পিচ
আদা বাটা১ চামচ
চিনি১৫০ গ্রাম
তেল২৫০ গ্রাম
ময়দা১৫০গ্রাম

চিড়া ডোনাট পিঠা রেসিপি কীভাবে তৈরি করলাম তা নিচে ধাপে ধাপে তুলে ধরলাম

প্রথম ধাপ

প্রথমে আমি চিড়া গুলো কে একটি বাটিতে জল দিয়ে ৫ মিনিট ধরে ভিজে নেব।

1649985409066.jpg

দ্বিতীয় ধাপ

চিড়া গুলো ভালো করে ভিজে নেওয়ার পর একটি পরিষ্কার বাটিতে সব উপকরণ নেব।

1649985409018.jpg

তৃতীয় ধাপ

তারপর আমি চিড়া ডোনাট পিঠা তৈরি করার জন্য সকল উপকরণকে সুন্দর করে হাত দিয়ে মোথে নেব।এমন করে মোথে নেব,যেন ডোনাট পিঠা ডো টা একটু শক্ত হয়।

1649985409005.jpg

চতুর্থ ধাপ

ডোনাট পিঠার রেসিপিটির বড় ডো থেকে আরও ছোটে ছোটে ডো তৈরি করে নেব।তারপর ছোটে ডো থেকে এখন আমি ছোটে গোল গোল করে চিড়া ডোনাট পিঠা তৈরি করে নেব।

1649985408992.jpg1649985408978.jpg
পঞ্চম ধাপ

চিড়া ডোনাট পিঠা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পরিষ্কার কড়াই নেব।এরপর তেল দিয়ে কিছু সময় ধরে গরম করে নেব।

1649985408965.jpg

ষষ্ঠ ধাপ

তারপর আমার তৈরি করার ডোনাট পিঠা গুলো কে এক এক করে কড়াই মধ্যে দিয়ে দেব।

1649985408954.jpg

অষ্টম ধাপ

পিঠা গুলো কড়াই দিয়ে প্রায় ৩-৪ মিনিট ধরে খুন্তি দিয়ে উল্টো পাল্টা ভালো করে ভেজে নেব।পিঠা গুলো যতক্ষন পর্যন্ত না একটু হালকা ব্রাউন কালার আসে। ততক্ষণ সময় নিয়ে ভেঁজে নেব।এরপর ভালো করে ভেঁজে নেওয়া হলে কড়াই থেকে একটি বাটিতে তুলে নেব।

1649985408942.jpg

তো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা,এমন করে আমার চিড়া ডোনাট পিঠা রেসিপি তৈরি করা শেষ করলাম। আশাকরি আপনাদের সকলের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলো অবশ্যই আমাকে মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ

IMG_20220413_202540.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrivRDC2WJatmUJwV7gpSZ86fK2xuJETbF84pPPCgXnd52sYasNpZRiY8kiu8VGwBvR3KZ13L (1).jpeg

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce5iGxBFHw4ocj3yrSdK3NgneJXCEcb33ukzEccWqvmLQxAD8pqCbUVDmSxqRuku138aArjDGr (1).jpeg

রেসিপিচিড়া ডোনাট পিঠা রেসিপি
Making@pro12
photographer@pro12
LocationBangladesh
Deviceredmi9
..💘💘💘ধন্যবাদ সবাইকে💘💘💘 💕 ...
Sort:  
 4 years ago 

চিড়া ডোনাট পিঠা রেসিপির নাম আমি কোনোদিন শুনিনি।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। ইফতারে এমন পিঠা খেতে সত্যি অনেক ভালো লাগে। আমার কাছে আপনার এই রেসিপি খুবই ইউনিক লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু, পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

চিড়া খেতে সাধারণত ভালো লাগে এবং আমি চিড়া ভিজিয়ে দুধ দিয়ে খেতে বেশি ভালোবাসি। আপনি দারুণ দক্ষতায় চিড়া ডোনাট পিঠা রেসিপি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন আর এই রেসিপিটি একদম ইউনিক রেসিপিটি কখনোই খাওয়া হয়নি। তবে দেখতে খুবই মজার মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া

অসংখ্য ধন্যবাদ সুচিন্তিত মন্তব্যর জন্য।

 4 years ago 

ডোনাট সম্ভবত আমাদের দেশের কোন খাবার নয়। তবে দেশি পদ্ধতিতে চিড়া দিয়ে তৈরি আপনার এই ডোনাট দেখতে ভালই লাগলো। আশাকরি খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি দেখে সুমতামতের জন্য।

 4 years ago 

চিড়ার ডোনাট পিঠা রেসিপি সত্যিই অসাধারণ হয়েছে 👌
এধরনের খাবার আমার ভীষণ পছন্দের।
চিড়া দিয়ে এটা তৈরি করা যায় আজ প্রথম জানলাম। ভালো লাগলো।

ধন্যবাদ ভাইয়া, পোস্টটি দেখে সুমতামতের জন্য।

 4 years ago 

চিড়া ডোনাট পিঠা রেসিপি দেখে অনেক ভালো লাগলো।‌‌অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আমিও শিখে নিলাম।‌‌‌ ধন্যবাদ আপনাকে ভাইয়া

ধন্যবাদ সুচিন্তিত মন্তব্যর জন্য।

 4 years ago 

চিড়া দিয়ে ডোনাট,এই প্রথম নাম শুনলাম।আমি কখনো চিড়া ডোনাট খাওয়া হয় নি।মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে।😋😋।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

আপনার চিড়া ডোনাট পিঠা রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। কালার দেখে বুঝা যাচ্ছে কতটা মজার হয়েছে। জিবে জল চলে এসেছে ।ইউনিক রেসিপি ছিল এটি। আপনার রান্না যেমন সুন্দর উপস্থাপনা ও চমৎকার। সেই সাথে প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ননা করেছেন। শুভ কামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

চিড়া ডোনাট পিঠা রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। খুব সুন্দর করে তৈরি করেছে দেখছি খেতে অনেক সুস্বাদু হবে বুঝি । সুন্দর ভাবে তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্যর জন্য।

 4 years ago 

ভাই খুবই ইউনিক একটি ডোনাট পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে তো মন চাচ্ছে এখনি একটা খেয়ে দেখি কেমন লাগে। তবে এই রেসিপিটি আমার খুবই পছন্দ হয়েছে অবশ্যই আমি বাসায় একদিন তৈরি করে এর স্বাদটা নিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63599.33
ETH 1666.79
USDT 1.00
SBD 0.43