||আমার জীবনের বাস্তব গল্প:-পর্ব ১৩

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"আমার জীবনের বাস্তব গল্প:-পর্ব ১৩"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
lantern-6826698_1280.jpg

Source

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত। আজকের বিষয় হচ্ছে আমার জীবনের বাস্তব গল্প:-পর্ব ১৩ আমি ইতি মধ্যে আপনাদের মাঝে ১২ টি পর্ব শেষ করছি। যাইহোক আমার যে পর্ব গুলো আপনারা পড়ছেন তাদের জন্য বাকি পর্ব গুলো পড়তে খুবই সহজ মনে হবে।আমাদের জীবনে কারো না কারো কাহিনি থেকে যায়। আর সেই কাহিনি সব জায়গায় শেয়ার করা যায় না। তো বন্ধুরা আমি আপনাদের মাঝে আমার নিজের সব কিছু শেয়ার করি।অনুভূতি থেকে যা রয়েছে সব কিছু। তাহলে দেরি না করে শুরু করা যাক।

আমি এর আগে বলছিলাম যে আমি যখন মাদ্রাসায় পড়া লেখা করি তখন আমাদের ফ্যামলির সমস্যা ছিল। সেটা হচ্ছে আমাকে কে খাওয়াবে আর না খাওয়াবে সেটা নিয়ে। তো আমি বলছিলাম যে সব কিছু হওয়ার পর আমার ৩ নাম্বার ভাই সব কিছু করে।রাত ১২ টা বাজলেও নে আমার কাছে ভাত নিয়ে যেতো।যাইহোক আমাদের ২ নাম্বার ভাবি একটু প্রবলেম ছিল। আমি তাকে অনেক খেয়াল করছি সে হচ্ছে ছোট মনের মানুষ। আমি তার কোন বদনাম করতেছি না।আমাদের এই সুন্দর পৃথিবীতে আল্লাহ সবাইকে একরকম করে পাঠায়নি।কারো এটা আছে আবার কারো এটা নেই। যাইহোক এতো সুন্দর পৃথিবীতে আমরা সবাই অনেক কিছু করতেছি।

আমি বলছিলাম যে ২ নাম্বার ভাইয়ের সাথে একটা মজার কাহিনী ছিল। তো কাহিনি টা হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম তখন সবার কথা শুনতে হয়তো।যা যেটা বলে সেটায় করতে হয়। তো আমার ভাই ছাগল পালন করতো আমি কম বেশি প্রতি দিন সেই ছাগলের জন্য খাবার নিয়ে আসতাম।এমন সময় আসলো যে আর খাওয়াতে ইচ্ছে করে না। তো একদিন সেই ছাগলের জন্য কিছুই নিয়ে আসি নাই তখন আমার ভাই বলে তোকে প্রতিদিন ২ টাকা করে দিবো তুই একটু ঘাস কেটে নিয়ে আসিস।আপনারা হয়তো ঘাস চিনবেন কি চিনবেন জানি না। ঘাস হচ্ছে জমিতে বারতি যেগুলো ছোট ছোট চারার মত বের হয় সেগুলোকে ঘাস বলে।

যাইহোক আমি ফির তার কথা মত প্রতি দিন ঘাস নিয়ে আসতাম।তবে এই ভাবে নিজের জীবন টা চালিয়ে নিছ।একটা কথা হচ্ছে যে যার জীবনে মা বাবা নেই সে বুঝে তার বেদনা। যাইহোক ছোট থেকে এই ভাবে নিজেকে বড় করছি।তার ২ টাকার জন্য তার সব কথা শুনে আসছি।অথচ আমার ভাবি তেমন আমাকে আদর করতো না।আমি সব সময় কষ্টের মধ্যে বড় হয়েছি। আমি মনে করি আমাদের গ্রামে আমার মত কেউ কষ্ট করে না।কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমি সবার কাছে হাসি খুশি ছিলাম।আমাকে বাইরের সবাই অনেক আদর করতো।

যাইহোক আসল কথা হচ্ছে নিজের কেউ না থাকলে পাশের লোক সব সময় আসবে না।আজ আছে তো কালকে নেই। ঠিক তেমনি আমার মা নেই বলে সব সময় কারো আদর পাচ্ছি আবার পাচ্ছি না।তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসRedmi 9A
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার ভাইয়ার ছাগল ছিল সেই ছাগল গুলোর জন্য আপনি প্রতিনিয়ত খাবার নিয়ে আসতেন। একদিন খাবার নিয়ে আসলেন না আপনার ভাইয়া বলছিল ২ টাকা করে আপনাকে প্রতিদিন দিবে ছাগলের জন্য ঘাস আনতে ।আপনার কবিতাটি পড়ে আসলে অনেক কিছু বুঝলাম ভাইয়া ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60168.11
ETH 1618.44
USDT 1.00
SBD 0.41