//ফটোগ্রাফি পোস্ট :-আমার তোলা সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"আমার তোলা সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG-20240412-WA0001.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে এলোমেলো কিছু সুন্দর ফটোগ্রাফি আমি ফটোগ্রাফি করতে ভীষণ ভালো বাসি।আমার চোখের সামনে কিছু পরলে আমি সাথে সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি।আপনানা বলতে পারেন এটা নেশা হয়ে গেছে আমার।আমার বাংলা ব্লগে সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন।তাদের সবার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো লাগা মন্তব্য গুলো দেখেই আমি ফটোগ্রাফি করার চেষ্টা করি। তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক।

IMG-20240412-WA0018.jpg

প্রথমে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পাচ্ছেন এটা হলো সবার পরিচিত জবা ফুল। আমি জবা ফুল সব থেকে বেশি ভালো বাসি।জবা ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। তবে সব গুলো কালারের জবা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এই জবা ফুলের ফটোগ্রাফি টা অনেক আগে করে রাখছি। আজকে গ্যালারি চেক করতে গিয়ে ফটোগ্রাফি টি চোখে পড়লো। আশা করছি আমার ফটোগ্রাফি টি ভালো লেগেছে।

এবার যে ফটোগ্রাফি টি আপনাদের কাছে উপস্থাপন করছি এটা আমার কাছে তেমন নাম জানা নেই। তবে নাম টা আগে আগে যাচ্ছে। যাইহোক আজকে থেকে ২ মাস আগে এই ফটোগ্রাফি টি করছি।আমার কাছে ফুল ও এলোমেলো ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগে। আমি এই ফটোগ্রাফি টি দারুণ ভাবে করার চেষ্টা করছি। আশা করছি এটাও আপনাদের কাছে ভালো লেগেছে।

তো এবার যে ফটোগ্রাফি টি শেয়ার করছি এটা হলো সূর্যমুখী ফুল। আমাদের এইদিকে এটাকে সূর্যমুখী ফুল নামে পরিচিত। ফুলটি দেখতে বেশ চমৎকার। আমি দেখার সাথে সাথে সেই ফটোগ্রাফি করছি।তো এটাও তেমন মন্দ হয়নি।

IMG20240128144504.jpg
IMG20240128144428.jpg

এবার আপনাদের মাঝে যেগুলো ফটোগ্রাফি শেয়ার করছি এটা হলো এক মেলা থেকে ফটোগ্রাফি করা।মূলত এটা প্লাস্টিকের ফুল, এগুলো ছোট বাচ্চারা নিয়ে খেলে।আমি যখন ছোট ছিলাম ঠিক এগুলো ফুল ও খেলনা নিয়ে খেলতাম।আমি মেলাতে গিয়ে এগুলো ফটোগ্রাফি করছি।তো কেমন হয়েছে আপনারা জানাবেন।

IMG-20240412-WA0016.jpg

আপনাদের মাঝে এবার যে ফটোগ্রাফি টি শেয়ার করছি এটা হয়তো সবাই চিনে আবার চিনে না।তবে জানি না কোন কোন জায়গায় এটা কোন নামে পরিচিত। তবে আমাদের এইদিকে এটাকে ঝাউ গাছ নামে পরিচিত। এগুলো গাছ কম বেশি সবাই নিজের বাসার ছাদে টবে লাগিয়ে রাখে।যাইহোক আশা করছি এটাও আপনাদের কাছে ভালো লেগেছে।

IMG-20240412-WA0022.jpg

আমি এবার যে ফটোগ্রাফি টি আপনাদের মাঝে উপস্থাপন করলাম এটা হলো পাতাবাহারের গাছ।নাম যেমন পাতাবার তার পাতা গুলোও সুন্দর সুন্দর। আমার কাছে এগুলো গাছ খুবই ভালো লাগে। আমি এই ফটোগ্রাফি টি বেশ কিছু দিন আগে করে রাখছি। তো কেমন হয়েছে ফটোগ্রাফি টি আপনারা জানাবেন।

তো এই ছিল আজকের এলোমেলো কিছু ফটোগ্রাফি। আমার ফটোগ্রাফি গুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি যত টুকু পারছি আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করছি।আশা করি সবার কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মত এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আপনার তোলা সুন্দর এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে আমার। বেশ দারুন ফটো ধারণ করেছেন আপনি। আর ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ফুল সৌন্দর্যের প্রতিক।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার এতো সুন্দর মন্তব্য পেশ করার জন্য।

 2 years ago 

আপনার তোলা সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। আপনি বরাবরের মতো খুব সুন্দর ফটোগ্রাফি পোস্ট উপহার দিলেন। প্রতিটি ফটোগ্রাফি দেশ পরিষ্কার ছিল। বিশেষ করে সূর্যমুখী ও জবা ফুলের ফটোগ্রাফি বেশি ভাল লেগেছে। বাকি ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনার তোলা সুন্দর এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে আমার। যেখানে বিভিন্ন পর্যায়ের সুন্দর সুন্দর ফটো ধারণ করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন আপনি। সব মিলে কিন্তু অসাধারণ ছিল আপনার আজকের পোস্ট।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফির খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আমার কাছেও জবা ও সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুন লেগেছে ভাইয়া বিশেষ করে যদি জবা ফুলের ফটোগ্রাফিটার কথা বলি তাহলে সেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাই আপনি এটা সত্যি বলেছেন ফটোগ্রাফি করাটা একটা নেশা।ভাই আপনার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে তবে সব থেকে বেশি ভালো লেগেছে ফুলের ফটোগ্রাফি গুলো। জবা ফুলের ফটোগ্রাফি আর সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য।

 2 years ago 

ফুলের ছবিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাই। আপনি খুব চমৎকারভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি পোস্টগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে যখন চমৎকার চমৎকার ফুল গুলো দেখলাম অনেক বেশি ভালো লেগেছে। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38