//রঙিন কাগজ দিয়ে নকশা ডিজাইন তৈরি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"রঙিন কাগজের নকশা ডিজাইন তৈরি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

1721136872774-removebg-preview.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে রঙিন কাগজের নকশা ডিজাইন তৈরি কাগজের নকশা গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এগুলো ডিজাইন তৈরি করতে খুবই সহজ কিন্তু তার ভাঁজ গুলো সঠিক ব্যবহার করতে হবে।যাইহোক আজকে বিকেলে বসে বসে এই ডিজাইন টি তৈরি করছি।আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে।


🖊️প্রয়োজনীয় উপকরণ🖊️
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • রুল

𒆜ধাপ-০১ 𒆜

IMG_20240716_181158_719.jpg

IMG_20240716_181048_218.jpg

প্রথমে আমি রঙিন কাগজ নিয়ে এই কোণ থেকে ওই কোণ ভাঁজ করে নিলাম। তার পর আমি কাগজের মধ্যে চারটা দাগ করে নিলাম।

𒆜ধাপ-০২ 𒆜

IMG_20240716_181417_790.jpg

এর পর ডান পাশের কোণটা ওই কোণের মাঝামাঝি করে ভাঁজ করে নিলাম।

𒆜ধাপ-০৩ 𒆜

IMG_20240716_181546_582.jpg

এখন কাগজ টি উল্টো করে ওই পাশে আবার ভাঁজ করে নিলাম।

𒆜ধাপ-০৪ 𒆜

IMG_20240716_181709_236.jpg

এখন যে ভাঁজটি হয়ে আছে সেটা আবার তার মাঝামাঝি করে ভাঁজ করে নিলাম।

𒆜ধাপ-০৫ 𒆜

1721136808422.jpg

1721136835655.jpg

এখন দেখা যাচ্ছে কাগজের কিছু অংশ সেটা আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। নেওয়ার পর আমি রুল দিয়ে নকশা ডিজাইন টি আর্ট করে নিলাম।

𒆜ধাপ-০৬ 𒆜

IMG_20240716_183135_710.jpg

আমি যেগুলো রুল দিয়ে দাগ দিয়েছি সেটা কাঁচি দিয়ে কেটে নিলাম। নেওয়ার পর এখন আমার নকশা টি দেখে আসা যাক।

উপস্থাপন

1721136872774-removebg-preview.jpg

IMG_20240716_183313_472-removebg-preview.jpg

1721136854510-removebg-preview.jpg

তো বন্ধুরা এই ছিলো আজকে আমার রঙিন কাগজের নকশা ডিজাইন তৈরি। আশা করছি আমার ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।আমি চেষ্টা করছি যে সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো নকশা ডিজাইনটি কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মত এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

কাগজের নকশা গুলো আমার কাছে খুবই ভালো লাগে, আপনি রঙিন কাগজ দিয়ে দারুণ একটি নকশা ডিজাইন তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। তৈরির ধাপ সমূহ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি, ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ দারুন একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। এ জাতীয় নকশাগুলো আমার খুব ভালো লাগে। আমিও মাঝেমধ্যে চেষ্টা করি এ জাতীয় নকশা তৈরি করার। আশা করব পরবর্তীতে কাগজ দিয়ে আরো সুন্দর সুন্দর কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করবেন।

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙ্গিন কাগজ দিয়ে এই নকশাগুলো বানালে দেখতে খুব সুন্দর লাগে। অল্প সময়ে খুব সুন্দর ভাবে সুন্দর একটি নকশা তৈরি করা যায়। তবে এই নকশা গুলো কাটার সময় খুব সাবধানে কাটতে হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভাই যে, যেই কাজটা পারে তার কাছে সেই কাজটা সহজ হয়। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি নকশা তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাই। আমি অবশ্যই এরকম নকশা তৈরি করতে পারি আমি অবশ্যই এরকম নকশা তৈরি করতে খুব একটা ভালো পারি না, তবে শেখার ইচ্ছা আছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

কাগজ দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করা যায়। আর এই নকশা গুলো দেখতেও ভীষণ সুন্দর লাগে। আপনি খুব চমৎকার ভাবে কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন। তৈরি করার সময় বেশ সতর্কতার সাথেই করেছেন। আর এই কারণে নকশাটি সুন্দর করতে পেরেছেন। দেখে ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ কেটে নকশা তৈরি করতে আমার খুবই ভালো লাগে। এভাবে কাগজ কেটে অনেক ধরনের নকশা তৈরি করা যায়। আপনি রঙিন কাগজ কেটে সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এবং নকশা তৈরির প্রতিটি স্তর সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে নকশা ডিজাইন তৈরি করেছেন। আসলে এই ধরনের রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি দেখতে আমার বেশ ভালই লাগে। আর আপনি আজ আমাদের মাঝে রঙিন কাগজের নকশার ডিজাইন নিখুঁতভাবে অতি দক্ষতার সহিত পর্যায়ক্রমে শেয়ার করেছেন শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে নকশা ডিজাইন করেছেন। রঙিন কাগজের নকশা ডিজাইন গুলো দেখতে বেশ ভালো লাগে। আগে বিভিন্ন অনুষ্ঠানে কাগজের এই নকশা ডিজাইনগুলো দেখা যেত। যদিও সময়ের কারণে এখন এই ডিজাইনগুলো খুবই কম দেখা যায়। আবার কাগজের এই নকশাগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। খুব সুন্দর একটি কাগজের নকশার ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38