//রেসিপি:-হাঁসের মাংস রান্নার রেসিপি//
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম।আজকের বিষয় হচ্ছে হাঁসের মাংস রান্নার রেসিপি হাঁসের মাংস খেতে কম বেশি সবাই পছন্দ করে।তবে হাঁসের মাংস মানুষ শীতকালে বেশি খেয়ে থাকে।যাইহোক আমি নিজেই হাঁসের মাংস খুবই পছন্দ করি।হাঁসের মাংস টি আমরা নিজই রান্না করছি।এটা হচ্ছে পিকনিকের আয়োজনের মাংস। তবে মাংস টি খেতে খুবই মজা হয়েছে। তো আমরা কি কি উপকরণ দিয়ে রান্না করছি সেগুলো নিচে উল্লেখ করলাম।
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| রসুন | ৫ টা |
| পিঁয়াজ | ১০ট |
| লবন | পরিমান মতো |
| আদা | পরিমাণ মতো |
| মরিচ | ১০ টা |
| তেজ পাতা | ২ টি |
| ডালচিনি | সামান্য |
| মসলা | পরিমান মতো |
| হলুদ | ২.৫ চামচ |
| তেল | ৮০০ গ্রাম |
| মাংস | ১.৫ কেজি |
𒆜ধাপ-০১ 𒆜 |
|---|
প্রথমে মাংস গুলো আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে রেখে দিলাম। কারণ কড়াইতে সব উপকরণ দিয়ে মেখে রান্না করতে হবে।
𒆜ধাপ-০২ 𒆜 |
|---|
এর পরের আমরা যেগুলো উপকরণ লাগে সব মাংসের মধ্যে দিয়ে দিলাম।
𒆜ধাপ-০৩ 𒆜 |
|---|
উপকরণ গুলো দেওয়ার পর সেগুলো খুব সুন্দর করে মাংস গুলোর সাথে মিক্স করে নিলাম।
𒆜ধাপ-০৪ 𒆜 |
|---|
তার পর কড়াইয়ের ঢাকনা দিয়ে কড়াই টি ঢেকে নিলাম। কম পক্ষে ১৫-২০ মিনিট ঢেকে রাখতে হবে।কারণ মাংস গুলো সিদ্ধ না হলে তো সমস্যা। তাই বেশি সময় নিয়ে এখানে সিদ্ধ করতে হয়।
𒆜ধাপ-০৫ 𒆜 |
|---|
এখন দেখা যাচ্ছে আমি কয়েক মিনিট পর ঢাকনা খুলে মাংস গুলো একটু সিদ্ধ হয়েছে। আমরা সুন্দর করে আমার মাংস গুলো কষে নিলাম।
𒆜ধাপ-০৬ 𒆜 |
|---|
তার পর আমরা কষতে কষতে মাংস গুলো আরো সিদ্ধ করে নিলাম। কারণ হাঁসের মাংস একটু বেশি কষতে হয়।যদি মাংস গুলো পোড়া লাগে তাহলে তো সমস্যা।
𒆜ধাপ-০৭ 𒆜 |
|---|
আমাদের মাংস কিন্তু প্রায় হয়ে গেছে। এখানে শুধু হালকা করে কষে নিলাম।
𒆜ধাপ-০৮ 𒆜 |
|---|
আমাদের হাঁসের মাংস রান্না হয়েছে গেছে।এখন আমি ভালো একটা পাত্রে নিয়ে পরিবেশন করবো।
তো বন্ধুরা এই ছিল আজকে আমার রেসিপি পোস্ট। আসলে রেসিপি পোস্ট অনেক দিন ধরে শেয়ার করা হয় না।তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে রেসিপি পোস্ট শেয়ার করি।তবে হাঁসের মাংস টি খেতে খুবই মজা হয়েছে। রান্না টাও অনেক টেস্ট হয়েছে। তো আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
অনেকদিন পর হাঁসের মাংস রেসিপি দেখতে পেলাম। আসলে হাঁসের মাংসের রেসিপি অনেকদিন হলো খাওয়া হয়না। যার কারণে আপনার রেসিপির পরিবেশানটা দেখে আমার খাওয়ার জন্য খুবই ইচ্ছা হল।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
মাটির চুলায় হাঁসের মাংস রান্না করলে সেটা খেতে অনেক ভালো লাগে। আর মাটির চুলায় যে কোন তরকারি রান্না করলেই অনেক টেস্ট হয়। হাঁসের মাংসের কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজার হয়েছিল ভাইয়া।
জি আপু মাটির চুলায় যেকোনো জিনিস রান্না করলে সেটা খুবই টেস্ট হয়।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
হাঁসের মাংস অনেক মজার। আর একটু সময় নিয়ে কষিয়ে নিলে অনেক মজা লাগে। আসলে কষাণো যতটা ভালো হবে খেতে ততোটাই মজার। রেসিপির কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
হাঁসের মাংস বরাবরই আমার একটু বেশি প্রিয়। তবে মাঝখানে কিছুদিন হাঁস খাওয়া থেকে বিরত ছিলাম এলার্জির কারণে। এখন আবার পুরোদমে সুস্থ এবং ফাটাফাটি খাওয়া চলছে ভাইয়া। যাইহোক প্রিয় একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমারো হাঁসের মাংস খুবই পছন্দ আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
হাঁসের মাংস আমার পছন্দের একটা রেসিপি হাঁসের মাংস খেতে আমি অনেক পছন্দ করি, আপনার এই রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরি করার প্রতিটা ধাপ আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগলো এমন মজাদার একটা রেসিপি দেখে ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
মাঝেমধ্যে হাসির মাংস খেতে ভালোই লাগে। আপনার তৈরি করা হাঁসের মাংস রেসিপি দেখে আমার আব্বুর কথা মনে পড়ে গেল, কারণ আব্বু হাঁসের মাংস খেতে অনেক পছন্দ করে। যাই হোক আজকে আপনার তৈরি হাঁসের মাংস রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
জি ভাই রান্না টি অনেক সুস্বাদু হয়েছে।
হাঁসের মাংস সত্যিই কমবেশি সবাই খেতে পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগে । আপনার হাঁসের মাংসের কালারটা অনেক বেশি লোভনীয় লাগছে ।আপনি তো দেখছি একসাথে সবকিছু দিয়ে মাখিয়ে তারপর মাটির চুলায় বসিয়ে মজা করে রান্না করলেন । মাটির চুলায় রান্না করা তরকারি এমনিতেই ভালো লাগে । আপনার মাংসের কালার দেখে বোঝা যাচ্ছে যে রান্নাটা মজা হয়েছিল ।
এটা ঠিক যে মাটির চুলায় যেকোনো কিছু রান্না করলে সেটা খুবই টেস্ট হয়।
https://x.com/Polashislam681/status/1825166789640425870?t=xdqSxavSEjABDQpjKvdBKw&s=19
আমি আজ পর্যন্ত যত প্রকার মাংস খেয়েছি সব থেকে বেশি ভালো লেগেছে হাসির মাংস। আমরা গ্রামে মাঝে মাঝেই হাসির মাংস দিয়ে পিকনিক করি খুবই ভালো লাগে। অনেক সুন্দর হাঁসের মাংস রেসিপি তৈরি প্রক্রিয়া আপনি আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।