//লাইফস্টাইল পোস্ট:-হারভেস্টার দিয়ে ধান কাটানো দেখার অনুভূতি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"লাইফস্টাইল পোস্ট:-হারভেস্টার দিয়ে ধান কাটা দেখার অনুভূতি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG_20240531_184633_711.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে লাইফস্টাইল পোস্ট:-হারভেস্টার দিয়ে ধান কাটা দেখার অনুভূতি বেশ কিছু দিন ধরে অনেক ব্যস্ততায় দিন কাটাচ্ছি। কিন্তু তার পরেও দিনের কাজ দিনে করতেছি।কথায় রয়েছে যে দিনের কাজ দিনে করো।আজকের কাম কালকে রাখিও না।যাইহোক সব সময় এক্টিভ থাকার চেষ্টা করি। তো আমি আজকে সারাদিন কাজ করে কেবল ফ্রী হয়ে আপনাদের মাঝে পোস্ট নিয়ে উপস্থিত হলাম। তাহলে দেরি না করে শুরু করা যাক।

IMG_20240531_184643_189.jpg

আপনারা হয়তো সবাই টাইটেল দেখেই বুঝতে পারছেন। বর্তমান আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করি।তবে জানি না সামনে আরো কি যে নিত্য নতুন দেখতে হবে।দিন যতই যাচ্ছে ততই দিন যেনো পাল্টে যাচ্ছে। একদিকে সব জিনিস দাম বাড়তেছে আবার এই দিকে নতুন নতুন ডিজিটাল জিনিস বের হচ্ছে। আমি মনে করি সব কিছু চায়না থেকে এখানে আসতেছে।কারণ বাংলাদেশ এতো কিছু করতে পারবে না। যদিও করে সেটা চায়নার সাথে হাত মিলিয়ে করে।আমি আমার দেশকে খারাপ কিছু না বলি।একদিক দিয়ে এই মেশিন আমাদের অনেক উপকার হয়েছে। বর্তমান কম বেশি সবাই এই হারবেস্টার মেশিনে ধান কাটে।

IMG_20240531_184648_871.jpg

আমরা হয়তো সবাই জানি না যে,কেমন করে ধান কাটানো হয়।এই মেশিনে ধান কাটে,আবার সেই ধান মাড়াই করে।এবং সেগুলো একেবারে বস্তা করে রাখা যায়। আর যদি অন্য কারো হাতে কেটে নেন।যেমন কিছু কিছু দিনমজুরি রয়েছে তাদের হাতে।তারা ধান কাটবে আবার নিয়ে এসে অন্য একটা মেশিনে মাড়াই করবে।তার পর সেখান থেকে ধান বস্তুা করানো হবে।আসলে আমাদের যুগে দিনমজুরি অনেক লোক রয়েছে যারা দিনের টাকা দিনে খায়।যদি সব জায়গায় এই মেশিনের প্রচলন থাকে তাহলে দিনমজুরিদের অনেক সমস্যা হতে পারে। কারন তারা অপেক্ষায় থাকে যে বছরে দুই মৌসুমে তারা ইনকাম করবে।যদি তাদের বছরের দুই মৌসুম ইনকাম না হয় তাহলে তারা অনেক কষ্ট ও দুঃখ পাবে।

IMG_20240531_184704_357.jpg
IMG_20240531_184655_590.jpg

এভাবে যদি ডিজিটাল বাংলাদেশে অনেক ডিজিটাল ডিজিটাল জিনিস আসে তাহলে অনেক দিন মজুরদের সমস্যা হবে। তবে যাইহোক আল্লাহ তাআলা কোন বান্দার কোন ক্ষতি চায় না। যদি তাদের এগুলো মৌসুম হারিয়ে যায় বা ইনকাম করা বন্ধ হয় আল্লাহ তাআলা এক দিক না আরেক দিক তাদের ইনকামের পথ বের করে দিবে। তবে হারভেস্টারের ধান কাটতে ভালো লাগে।যদি তাদের অনেক জমি জমা থাকে তাহলে তারা হারভেস্টার দিয়ে ধান কাটতে পারে।কারণ কেউ কেউ খড় নিতে চায়না এজন্য। কিন্তু যারা অল্প কিছু জমি আবাদ করে তারা সব সময় কষ্ট করে ৫-১০ টাকা বের করার চেষ্টা করে।কষ্টের ফল আল্লাহ তায়ালা সব সময় দিয়ে থাকে।

IMG_20240531_184755_231.jpg
IMG_20240531_184714_111.jpg

তো কিছু দিন আগে আমাদের এলাকায় হারভেস্টার দিয়ে একজন ধান কাটবে।আমি এবং আমার বন্ধু মিলে দুইজনে সেই হারভেস্টারের কাছে গেলাম।সেই মেশিনের ধান কাটা দেখে খুবই ভালো লাগছিল। যেখানে ধান কাটতে ৪ ঘন্টা লাগবে সেখানে তারা ২০ মিনিটে কাজ শেষ করে দিচ্ছে। আসলে আমরা এখন সবাই আধুনিক যুগে বসবাস করি।আধুনিকতার ছোঁয়ায় সব কিছু দিন দিন হারিয়ে যাচ্ছে। যাইহোক আমাদের সবার উচিত, আমাদের বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখা।দিনমজুরি দিয়ে ধান কাটা এটা হচ্ছে বাংলার ঐতিহ্য। যানি না কবে যে এই ঐতিহ্য গুলো হারায় ফেলবো।কারণ ডিজিটাল যুগে সব ডিজিটাল হচ্ছে। যাইহোক হারভেস্টার দিয়ে ধান কাটতে দেখে খুবই ভালো লাগছিল। সব মিলিয়ে সুন্দর একটা সময় উপভোগ করছিলাম।তাহলে আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

এই মেশিন আমি প্রায় সময় চোখের সামনে দিয়ে যেতে দেখি কিন্তু কখনোই এটা দিয়ে ধান কাটা দেখিনি। আগে দিনমজুর দিয়ে ধান কাটা হতো যেটা অনেক কষ্টসাধ্য। এখন এই মেশিনের বদৌলতে অনেকের অনেক উপকার হয়েছে। আবার দিনমজুরদের ক্ষতিও হয়েছে। তবে রিজিকের মালিক যেহেতু আল্লাহ তায়ালা নিজেই তাই নিশ্চয়ই দিনমজুরদের কোনো না কোনো দিক দিয়ে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। যাইহোক ধন্যবাদ ভাই এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বর্তমান সময়ে সব কিছুর সাথে তাল মিলিয়ে কৃষি প্রযুক্তি ও ডিজিটালে পরিণত হয়েছে। এটা আমাদের জন্য খুবই উপকারী। এখন আর আগের মতো পরিশ্রম করতে হয় না। এবছর বাংলাদেশের প্রায় জমির ধান হারভেস্টার দিয়ে ধান কাটানো হয়েছে। আজকে আপনি হারভেস্টার দিয়ে ধান কাটানো দেখার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনুভূতি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

হারভেস্টার এসে আমাদের অনেক ভালো হয়েছে কিন্তু দিনমজুরি যারা রয়েছে তাদের কি হবে।কিছু কিছু মানুষ এই ধান কাটার সিজন এর জন্য অপেক্ষায় থাকে।

 2 years ago 

এই মেশিন আমার আগে দেখা গিয়েছে তবে ধান কাটা হয় এটা জানতাম না।ভালো লাগলো আপনার পোস্টটি।তবে মেশিনটি অনেকের জন্য উপকারী আবার দিনমজুর যারা অন্যের জমিতে কাজ করেন তাদের বেশ ক্ষতি হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এই মেশিন দিয়ে ধান কাটার মুহূর্তগুলো অনেকবার টিভিতে দেখেছিলাম। তবে একটা সময় আমাদের এখানেও এই মেশিন দিয়ে ধান কাটা হয়েছিল৷ যা দেখে খুবই ভালো লেগেছিল৷ আজকে আপনিও সেরকম একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই খুশি হলাম৷ খুব সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আপনি বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

হারভেস্টার খুব শক্তিশালী একটি মেশিন। কৃষকের কাজকে সহজ করে দেওয়ার জন্য হারভেস্টারের ভূমিকা অনেক বেশি। যদিও হারভেস্টার এখনো সর্বত্রই এভেলেবেল হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

হারভেস্টার দিয়ে আমি কখনো সামনাসামনি ধান কাটতে দেখিনি ভাই। তবে আধুনিক পদ্ধতিতে এইভাবে ধান কাটার ফলে যে কিছুটা সময় বেঁচে যাচ্ছে, এটা স্বীকার করতে হবে। যদিও এর ফলে সব থেকে বড় ক্ষতি হয়ে যাচ্ছে দিনমজুরদের। অর্থাৎ যারা দিন আনে দিন খায় তাদের আসলে ইনকামের সোর্স বন্ধ হয়ে যেতে পারে এসব আধুনিক মেশিন যদি নিয়মিত ব্যবহার করা হয়। তবে আমিও এটাই মনে করি যে, যতই দেশ ডিজিটাল হোক না কেন, ঐতিহ্য ধরে রাখা কিন্তু আমাদের একান্ত কর্তব্য।

 2 years ago 

আপনি ঠিক বলছেন, ডিজিটাল যুগে এসে সব কিছু ডিজিটাল হচ্ছে। কিন্তু এই হারভেস্টারের জন্য দিনমজুরিদের ক্ষতি হচ্ছে। কিন্তু আমাদের সবার উচিত ঐতিহ্য গুলো টিকেট রাখার।ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রযুক্তি মানুষের জীবনকে কতটা সহজ করেছে তা এই ধরনের জিনিসগুলো না দেখলে বুঝা যেত না। হারভেস্টার দিয়ে ধান কাটা দেখার অনুভূতি আজকে আপনি আমাদের শেয়ার করেছেন। হারভেস্টার দিয়ে ধান কাটা দেখতে বেশ ভালো লাগে কত সুন্দর করে ধানগুলো কেটে গেলে। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

সু স্বাগতম ভাই ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38