//ফটোগ্রাফি পোস্ট:-আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"আমার তোলা সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG_20240602_114742_861.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি আমি ফটোগ্রাফি করতে ভীষণ ভালো বাসি।তাই আপনাদের মাঝে নতুন নতুন ফটোগ্রাফি নিয়ে আসার চেষ্টা করি। জানি না আমার ফটোগ্রাফি গুলো কেমন হয়।তবে আপনাদের উৎসাহ পেয়ে ফটোগ্রাফি করার আগ্রহ বেড়ে যায়। আমার বাংলা ব্লগে সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে।সবার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। যাইহোক তাহলে দেরি না করে শুরু করা যাক।

IMG_20240603_122841_316.jpg

প্রথমে আপনাদের মাঝে যে ফুলটি উপস্থাপন করলাম। এই ফুলটি হচ্ছে আমার কাছে নাম না জানা একটি ফুল। তবে অনেকেই এই ফুলের নাম জেনে থাকতে পারেন। আমি গুগলে সার্চ দিয়ে ফুলটির নাম জানতে পারলাম।এটা হচ্ছে মাধবীলতা ফুল। তবে এই ফুলের নাম সঠিক আমার জানা নেই। কিন্তু সবুজ পাতার মধ্যে লাল পাপড়ি দিয়ে ফুলটি দেখতে বেশ ভালো লাগছিল। বিশেষ করে সন্ধ্যার সময় ফুলটি অনেক আকর্ষণীয়ভাবে ফুটে।আপনাদের কাছে কেমন লেগেছে ফটোগ্রাফি টা অবশ্যই কমেন্ট করে জানাবেন।

IMG_20240602_114821_481.jpg

এবার আপনাদের মাঝে যে ফটোগ্রাফিটি উপস্থাপন করলাম। এই ফুল হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে কদম ফুল। কদম ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। কদম দিয়ে চারপাশে যখন সাদা সাদা পাপড়ি বের হয়। এবং সাদা সাদা আটা বের হয়,এটা আমার কাছে অনেক ভালো লাগে। ছোটবেলায় এই কদম ফুল নিয়ে অনেক খেলা খেলছি। কদম ফুল হচ্ছে বছরে একবার করে আসো। আম, লিচু, জাম, যেমন বছরে একবার আসে ঠিক তেমনি কদম ফুল একবার আসে। কারণ কদম হচ্ছে এক পর্যায়ে ফল বলা যায়। যাইহোক ফটোগ্রাফি টি
কেমন হয়েছে জানাবেন।

IMG_20240513_104545_577.jpg

তৃতীয় ক্যাপচারে যে ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা ফটোগ্রাফি দেখে হয়তো অনেক মন্তব্য করতেছেন। তবে এটা হচ্ছে আমার কাছের প্রিয় বন্ধু। আমরা বাসায় যা কিছু করি দুজনে একসঙ্গে মিলে করি। কিছুদিন আগে ওর ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে আমি তার ফটোগ্রাফি করে রাখি। প্রচন্ড রোদের মধ্যে সে ঘাস কাটছিল। বন্ধুর যখন ফটোগ্রাফি করি বন্ধু তখন অনেক খুশি হয়েছিল।তো আপনাদের কাছে এই ফটোগ্রাফিটি কেমন হয়েছে জানাবেন।

IMG_20240423_172751_792.jpg

এবার আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ট্রেনের রেলওয়ে স্টেশনের রাস্তা। আমি কিছুদিন আগে ঢাকায় গেছিলাম। তখন আমি ওভারব্রিজ থেকে এই ফটোগ্রাফিটি করে রাখছি। সামনাসামনি রাস্তাটি দেখতে বেশ ভালো লাগছিল। বাট উপর থেকে যখন রাস্তাটি দেখলাম তখন আমার কাছে অনেক ভালো লেগেছে। উপর থেকে অনেক সুন্দর ভাবে ছবিটি ফোনে ক্যাপচার করেছি। আশা করছি এটাও মন্দ হয়নি।

IMG_20240423_172354_427.jpg

আপনারা এবার যে ফটোগ্রাফিটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। ফটোগ্রাফিটি দেখে আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে বিমানের ফটোগ্রাফি। ঢাকায় যখন ভাইয়ের বাসায় গেছিলাম তখন দেখি আকাশ দিয়ে বিমান যাচ্ছে। ওই সময় আমি বিমানবন্দরেই ছিলাম। বিমানটি যখন যাচ্ছে তাই ভাবলাম ফটোগ্রাফি টি করে রাখি।হয়তো ফটোগ্রাফিটি সুন্দরভাবে করতে পারি নাই। কিন্তু অনেক চেষ্টা করছি সুন্দরভাবে করার জন্য। তো এটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন।

IMG_20240423_172413_415.jpg

সবার শেষে যে ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা ফটোগ্রাফিটি দেখেই বুঝতে পারতেছেন। এটা হচ্ছে ঢাকার একটি বিল্ডিং এর ফটোগ্রাফি। আসলে ঢাকায় যখন অনেক বিল্ডিং দেখা যায় বড় বড় তখন দেখতে বেশ ভালোই লাগে। আমি ঢাকায় গিয়ে অনেক বিল্ডিং দেখছিলাম বেশ ভালো লাগছিল তাই একটা বিল্ডিং এর ফটোগ্রাফি করে রাখছি। আশা করছি বিল্ডিং টি আপনাদের কাছেও ভালো লেগেছে।

এই ছিল আজকের এলোমেলো ফটোগ্রাফি। আমি এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করতে ভীষণ ভালোবাসি। কারণ এলোমেলো ফটোগ্রাফির মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি উপভোগ করতে পারি। আশা করছি আমার প্রতিটা ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি যতটুকু পারছি আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার কোন ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মত এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি। তবে ঘাস কাটার মুহূর্তের চিত্রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার। খুব সুন্দরভাবে ভাইজান তাকিয়ে রয়েছে। এমন প্রাকৃতিক পরিবেশে কর্মব্যস্ততা দেখতে খুবই ভালো লাগে কারণ এগুলো আমাদের জীবনে মিশে রয়েছে।

 2 years ago 

জি ভাই এগুলো আমাদের জীবনে মিশে রয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। বিশেষ করে আপনার বন্ধু যে ছাগলের জন্য ঘাস কাটছে এই ছবিটা আমার খুব ভালো লেগেছে। আসলে এই ছবিটি দেখে আবার আমার হাসি পাচ্ছিল। যাইহোক দুই বন্ধু মিলে তো দেখছি খুব মজা করছিলেন। এছাড়া অন্যান্য ছবিগুলোর বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কতগুলো ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দাদা এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল কারণ প্রতিটা ফটোগ্রাফি একদম স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লেগেছে। ফুলের ছবিগুলোর মধ্য আপনার নাম না জানা ফুলের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেকদিন পর আপনার পোষ্টের মাধ্যমে কদমফুল দেখতে পেলাম ভাইয়া। আমাদের এলাকাতে এখনো কদম ফুল ফোটেনি তাই দেখতে পাচ্ছি না। আপনার ফটোগ্রাফি ধারণ করার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সব সময় এতো সুন্দর উৎসাহিত করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর দৃশ্যের চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে এবং বর্ণনাগুলো পড়ে বেশ ভালো লেগেছে আমার। আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফির মধ্যে কদম ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কদম ফুলের ফটোগ্রাফি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি ভালো লাগলো দেখে। প্রথম ফটোগ্রাফিটা হচ্ছে মাধবীলতা ফুল যা আমার বেশ ভালো লাগে। বিশেষ করে সুগন্ধি টা খুবই ভালো। আর কদম ফুল তো দেখে খুবই ভালো লাগলো গ্রামে থাকতে কদম ফুল অনেক বেশি দেখতাম। এছাড়াও অন্যান্য ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি দেখছি আমাদের সাথে আজকে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর ভিতরে আমার কাছে মাধবীলতা ফুল ও কদম ফুলটা বেশ ভালো লেগেছে। আগে প্রায় সময় স্কুল থেকে বাসায় আসার পথে মাধবী লতা ফুল নিয়ে বাসায় এসে মালা বানাতাম। কদম ফুলও আমার কাছে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো সত্যি অনেক ভালো লাগলো। বিশেষ করে কদমফুল দেখে ছোট কালের কথা মনে পড়ে গেল। এই ফুলগুলোর জন্য অনেক বড় বড় গাছের মধ্যে উঠে যেতাম। এবং আপনার অন্যান্য ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সুন্দর এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39