//নাটক রিভিউ :-গাঁইয়া//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"নাটক রিভিউ:-গাঁইয়া"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

1716820003363.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ :-গাঁইয়া আমি আপনাদের মাঝে প্রতি সপ্তাহে একটা করে নাটক রিভিউ পোস্ট শেয়ার করি।তো তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকেও আপনাদের মাঝে নাটক রিভিউ নিয়ে চলে আসলাম। আমি সময় পেলে বাংলা রোমান্টিক নাটক গুলো দেখে থাকি।তবে আমার কাছে মুশফিক আর ফারহানের নাটক খুবই বেশি ভালো লাগে। তার যত গুলো নাটক রয়েছে কম বেশি সব দেখছি।যাইহোক বেশি দেরি না করে শুরু করা যাক।

নাটকের গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামগাঁইয়া
অভিনয়জাহের আলভি,ইফফাত আরা তিথি,আরো অনেকে
পরিচালকশেখ সেলিম
মুক্তির তারিখ১৩ই এপ্রিল ২০২৪
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
দৈর্ঘ৪৪.২৩
সংক্ষিপে কাহিনি

1716802772927.jpg

1716802806235.jpg

1716802790125.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

নাটকের শুরুতেই নায়ক তার চাচার বাসায় ঢাকাতে বেড়াতে আসে।নায়কের বাসা হচ্ছে গ্রামে,সে গ্রাম থেকেই বড় হয়েছে। তো যখন নতুন ঢাকাতে আসে,কিন্তু ঢাকার ব্যাপারে তেমন কিছু জানে না। তো তার চাচার বাসায় যাবে, কিন্তু জায়গা চিনে না। অনেক কষ্টের পর সে তাদের বাসা পেয়েছে।কিন্তু বাসায় উঠতে তাকে লিফট দিয়ে যেতে হবে।কিন্তু নায়ক সেটা বুঝতে না পারি,কারণ সে হচ্ছে গ্রামের মানুষ। তো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে।কিন্তু সকাল বেলা যখন তার চাপ পেয়েছে তখন কোথায় কি করবে সেটা বুঝতে না পারে।আমাকে তো এখানে খুবই ভালো লাগছিল। কারণ ওখানে সব কিছু ছিল বাট সে ওগুলো বুঝতে না পেরে অনেক ছুটাছুটি করলো।যাইহোক পরে তার চাচাতো বোন এসে সব কিছু করে দিয়েছে।

1716802832926.jpg

1716802819896.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

এখন এইদিকে তার চাচাতো বোন তার ব্যবহার,কথা বার্তা এগুলো নিতে পারতেছে না। তারা তার চাচাতো বোন হচ্ছে শহরের মেয়ে, আর ও হচ্ছে গ্রামের ছেলে তাই। নায়িকা এসে তার বাবা মাকে বলে,যত তাড়াতাড়ি পারো ওকে বিদায় করো।আমি ওকে নিতে পারতেছি না।তার বাবা বলে, এতো দিন পর আসছে কিছু দিন থেকে যাক।তার বাবা তাকে বলে,তুই তাকে বাইরে নিয়ে গিয়ে ঘোরাঘুরি করে আসো।তাহলে তোর ওর সবার মন ভালো হয়ে যাবে।সে যাইতে চায়না কিন্তু জোর করে সে গেছে।

1716802846239.jpg

1716802869259.jpg

1716802858371.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

নায়কের চাচাতো বোন একটা ছেলের সঙ্গে প্রেম করে।তো একদিন তারা দেখা করতে গিয়ে তার ভাইয়ের কাছে ধরা খায়।কিন্তু কোনমতে তাকে বুঝিয়ে পার করে দেয়। তো ওই দিন ওই রাতে তাদের পার্টি ছিল, সেখানে নায়ক এবং তার চাচাতো ভাই সবাই গেলো।যাওয়ার কারণ হচ্ছে, নায়ক কে তারা সেখানে অপমান করবে।তো তারা সবাই ড্রিংক করে নাচানাচি শুরু করলো।শেষে নায়িকার বয়ফ্রেন্ড তার চাচাতো ভাইকে অপমান করা শুরু করলো। নায়ক সাথে সাথে বের হয়ে আসছে সেখান থেকে। কিন্তু নায়িকার বয়ফ্রেন্ড তার উপর কু নজর দিয়েছে এটা সে বুঝতে পারে নাই।যখন তাকে সুযোগ পেয়ে তার কাছে গেলো,ওই সময় তার চাচাতো ভাই এসে সব কিছু ঠিক করে দেয়।

1716802881692.jpg

1716802898773.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

এগুলো বিষয় তার বাসায় সবাই জানা জানি করে।তার বাবা তাকে অনেক বকাবকি করলো।কারণ তারাও এক সময় গ্রামে বসবাস করতো।এবং নায়কের বাবা তার বাবাকে ছোট থেকে মানুষ করছে।এগুলো যখন সব কিছু তাকে বলে,সে সাথে সাথে তার ভুল বুঝতে পারে।এবং সেই সময় নায়িকা তাকে খুঁজতে লাগে।আর খুঁজতে খুঁজতে তাকে রাস্তার পাশে দেখা পেলো।এবং সব গুলো বিষয়ের জন্য মাফ চেয়ে নিলো। আর তারা দুইজনে এক সঙ্গে হয়ে গেলো।



ব্যাক্তিগত মতামত

আমার কাছে নাটকটি ভীষণ ভালো লেগেছে। কিছু কিছু নাটক থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি।যেমন এই নাটক থেকে বোঝা গেলো যে,কাউকে অসম্মান ও মনে কষ্ট দেওয়া যাবে না। এবং গ্রামের মানুষকে মানুষ বলে পরিচিত হবো।যদি ওই সময় গ্রামের সেই ছেলেটা না থাকতো তাহলে তার বয়ফ্রেন্ড অনেক কিছু করে ফেলতো।যাইহোক এতো সুন্দর সুন্দর নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনারা যারা এখনো নাটকটি দেখেন নাই আপনারা দেখে নিতে পারেন। আশা করছি নাটক টি সবার কাছে ভালো লাগবে।তাহলে আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



নাটকের লিংক ও রেটিং :-১০/৯



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

খুবই নতুন একটি নাটক রিভিউ করেছেন আজ।এখনক নাটক টা দেখা হয়নি তবে আপনার রিভিউ পরে বেশ ভালো করে বুঝতে পারলাম সুন্দর উপস্থাপন এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সেরা নাটকগুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ সুন্দর নাটকের রিভিউ করেছেন ভাই। গাঁইয়া নাটকটি আমি দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে । বিশেষ করে নাটকে কাহিনী এবং সংলাপ বেশ দারুণ। এই ধরনের নাটক গুলো দেখতে সত্যি বেশ ভালো লাগে। আপনার নাটক রিভিউ দুর্দান্ত হয়েছে। সত্যি বেশ অসাধারণ একটি নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আলভি ও তিথির নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রায় সময়ই তাদের নাটকগুলো দেখা হয়। কিন্তু এই নাটক এখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে খুব ভালো লেগেছে। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ এই নাটকের রিভিউ আপনার কাছ থেকে পড়ে খুবই ভালো লাগছে৷ এই নাটকটির নাম দেখে এই নাটক দেখার প্রতি আমার অনেক ইচ্ছা জাগ্রত হলো৷ আপনার কাছ থেকে এই নাটক সম্পর্কে অনেক কিছুই জেনে নিলাম এবং অবশ্যই সময় করে এই নাটকটি আমি দেখে নেওয়ার চেষ্টা করবো ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59724.80
ETH 1572.98
USDT 1.00
SBD 0.42