\\জেনারেল রাইটিং:-ছোট বেলার সাইকেল চালানোর স্মৃতি\\

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"জেনারেল রাইটিং:-ছোট বেলার সাইকেল চালানোর স্মৃতি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

bicycle-1839005_1280.jpg

Source

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে জেনারেল রাইটিং:-ছোট বেলার সাইকেল চালানোর স্মৃতি আসলে আজকে হটাৎ করেই কেন যানি ছোট বেলার সাইকেল চালানোর স্মৃতি মনে পড়লো।মনে পড়ার কারন হচ্ছে,আমার ভাতিজা সাইকেল চালাচ্ছে,তার চালানো দেখে সব কিছু মনে পড়লো।যাইহোক বেশ কিছু দিন ধরে ব্যস্ততায় দিন যাচ্ছে। দুপুরে বড় ভাইয়ের জমিতে পানি নিতে গিয়েছি।পানি নিতে নিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যাইহোক সন্ধ্যার পর বাসায় এসে নামাজ পড়ে একটু রেস্ট নিলাম। কিন্তু ভাবতেছি কি নিয়ে পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো।তো ভাবতে ভাবতে সেই কথা টি মনে পরলো।যাইহোক দেরি না করে শুরু করা যাক।

আজকে দুপুরে যখন সাইকেল নিয়ে বাইরে জমিতে পানি নিতে গেলাম। গিয়ে দেখি আরেক জন পানি নিতেছে।তাই সেখানে বসে বসে ফোন চালাচ্ছি।তো বসে থাকতে থাকতে আমার ভাতিজা আমার কাছে আসলো।এসে বলে যে, চাচ্ছু তোমার সাইকেল টা দেও আমি চালাবো।সাইকেল ছিল বড় সাইকেল। আমি মানা করলাম যে তুই সাইকেল চালাতে পারবি না।ও আমার কথা না শুনে আমার কাছে চাবি নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো।তো পরে আমিও আর তাকে কিছু বললাম না।কারণ সে আমার ছোট ভাতিজা, তার কথা তো ফেলতে পারি না। তো সে সাইকেল নিয়ে চালানো শুরু করলো।

সে আবার ঠিক মত চালাতে পারে না। একটু দূরে গিয়ে দেখি আর চালাতে না পারে।তো পরে আবার আমার কাছে আসলো।তার পর আমি পিছনে হাত দিয়ে ধরে ধরে তাকে গাইডলাইন দিলাম। সে একটু করে চালাচ্ছে আর আমি মাঝে মাঝে ছেরে দিতেছি।তো একটু দূরে গিয়ে হাত ছেড়ে দিছি।দেওয়ার পর সে আস্তে করে মাটিতে পড়ে যায়। তার পায়ে একটু ব্যথা পেয়েছে। কিন্তু সেটা তেমন কোন ক্ষতি হয়নি।যাইহোক তার সেই সাইকেল চালানো দেখে আমার সেই ছোট বেলার স্মৃতি মনে পড়লো।

আমিও ঠিক এই ভাবে সাইকেল চালাতাম।তবে আমি কিন্তু একাই একাই চালানো শিখছি।আমার পাশে গাইডলাইন করার জন্য আমার এক ভাই ছিল, তার গাইডলাইনে সাইকেল চালাতাম। আমিও ঠিক আমার ভাতিজার মত চালাতে চালাতে পরে যায়।কিন্তু আমি তখন ছোট সাইকেল চালাতাম। সাইকেল চালাতে চালাতে পড়তাম আর উঠতাম, কিন্তু সাইকেল চালানো তখন একটা নেশা ছিল। সময় পেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম।যাইহোক আমি শুধু সাইকেল চালাতাম না।আমার বাংলা ব্লগে সবাই রয়েছে যাদের সাইকেল চালানোর স্মৃতি রয়েছে। আমার সাথে এমন কাহিনি হয়েছে আবার কারো সাথে অন্য কাহিনি হয়েছে। তবে ছোট বেলার সাইকেল চালানোর স্মৃতি কোনদিন ভুলার নয়।এগুলো কথা মনে করলেই সাথে সাথে মুখে হাসি চলে আসে।

যাইহোক ছোট বেলার সেই স্মৃতি গুলো সব সময় আমাদের মনে থাকবে।কিন্তু আমরা এখনো ভাবি যে, আবার যদি সেই শৈশব কালটি ফিরে পেতাম তাহলে কতই না ভালো হত।কিন্তু সময় আর দিন তো এক থাকে না। তো সময়ের সাথে সব কিছু বদলে যায়। যাইহোক আজকে মূলত আমার ভাতিজার সাইকেল চালানো দেখে এই পোস্ট টি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি সবার কাছে পোস্ট টি পড়ে খুবই ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আজকে আমারও সেই ছোটবেলায় সাইকেল চালানোর কিছু স্মৃতি মনে পড়ে গেল। আপনি আপনার ভাতিজার সাইকেল চালানো দেখে আপনারা ছোটবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছিল জেনে ভালো লাগলো। আসলে ছোটবেলার কিছু স্মৃতি থাকে যেগুলো মাঝে মাঝে ভেসে বেড়াই এবং সেগুলো ভাবতেও বেশ ভালো লাগে। যাই হোক ধন্যবাদ আপনার সাইকেল চালানো স্মৃতি নিয়ে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ছোটবেলায় সাইকেলে চালানোর এবং সাইকেলে চালানো শেখার খুব আগ্রহ থাকে সবার।আপনার ভাতিজার সাইকেল চালানো দেখে আপনার সাইকেল চালানোর কথা মনে পড়ে যায়।আপনি আপনার ভাতিজাকে গাইড লাইন করেছেন। আপনার বড়ো ভাই ছিলো আপনার গাইডলাইন হিসেবে জেনে ভালো লাগলো।ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61636.45
ETH 1645.65
USDT 1.00
SBD 0.42