//আমার জীবনের বাস্তব গল্প:-শেষ পর্ব//
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে আমার জীবনের বাস্তব গল্প:-শেষ পর্ব আমি ইতি মধ্যে আপনাদের মাঝে কয়েকটি পর্ব শেয়ার করছি।আজকে আপনাদের মাঝে আমি শেষ পর্ব নিয়ে উপস্থিত হলাম।আশা করছি সবার কাছে ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
তো এর আগে আমি বলছিলাম তারা আমার বাসায় এসে মাফ চেয়েছে।তো মাফ চাওয়ার পরে কিন্তু খুব সুন্দর ভাবে আমাদের জীবনযাপন টা শুরু হয়। মানুষ ভুল করলে সেটা মানুষকে ক্ষমা করে দিতে হয়।তো তারপরেও বাবার যেটা লাগতো আমি কিন্তু নিজে নিয়ে আসতাম।তো এইভাবে অনেক কয়েক দিন চলে গেলো আমাদের।বাবার কিন্তু প্রায় রাতে তার খিদা লাগে, কিন্তু রাতে কাউকে না ডাকার কারণে সে সহ্য করে থাকে।তো আমার বাসা থেকে কিন্তু আমার ভাইয়ের বাসায দুই মিনিটের রাস্তা। আমি কিন্তু প্রত্যেক দিন সকাল দশটার দিকে বাবার সঙ্গে দেখা করে আসি।আর মানুষের বেশি বয়স হলে কিন্তু চিন্তা ভাবনা এবং খেয়াল বুদ্ধি সবকিছু হারিয়ে যায়।ঠিক তেমনি আমার বাবারও কিন্তু লাস্ট পর্যায়ে অনেক কিছু মনে রাখতে পারতো না।আমি বাবার সঙ্গে প্রতিদিন দেখা করে আসতাম। কিন্তু বাবা মনে করতো আমি তার সাথে দেখা করি না।আসলে আমি কিন্তু প্রত্যেকদিন বাবার সঙ্গে দেখা করি কিন্তু বাবার সেটা মনে থাকে না ।
আচ্ছা যাই হোক আমি কিন্তু বাবার এই কথা গুলো কিছু মনে করতাম না।তো আমি সকালে গেলে কিন্তু দুপুরে বাবার সঙ্গে কথাবার্তা বলি তারপর বাসায় আসি। তো একদিন সকালে আমি বাবার সঙ্গে বসে ছিলাম। তো বাবার কিন্তু বেশ কিছুদিন আগে তার অসুস্থতা বেড়ে যায়। তো আমি বাবার সামনে গিয়ে বসলাম এবং বললাম যে কি কি লাগবে সেটা আমি নিয়ে আসি। তো বাবার কিন্তু অনেক কাশ ছিল, এবং কানে সমস্যা ছিল সেটার কারণে কান দিয়ে একটু পানি বের হচ্ছিল।তো বাবাকে কিন্তু আমি বললাম যে ওষুধ লাগলে আমাকে বল আমি নিয়ে আসতেছি। তো বাবা কিন্তু আমাকে না করে দিলো,বলল যে কোন ওষুধ লাগবেনা।আমি যতক্ষণ বাবার সাথে ছিলাম তখন কিন্তু বাবাকে অন্যরকম লাগছিলো। কিন্তু বাবাকে কেমন লাগতেছে সেটা কিন্তু বলতে না পারে।
তো পরের দিন সকালে গিয়ে বাবাকে ডাকতেছি ওষুধ খেতে। কিন্তু ভাবি বললো যে,বাবা নাকি রাতে দেরি করে ঘুম গেছে তাই আর ডাকলাম না।তো সেখানে ওষুধ রেখে আমি বাহিরে গেলাম। বাইরে যাওয়ার ৩০ মিনিট পর শুনি বাবা নাকি আর বেঁচে নেই। এই কথা শোনার পর সাথে সাথে বাসায় গেলাম। গিয়ে দেখি বাবা আর কথা বলতেছে না।আসলে আমার জীবনের এটাই সব থেকে কষ্টের দিন ছিলো।যেটা কোনদিন বা কোন সময় ভুলতে পারবো না।আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, কেউ এই দুনিয়ায় থাকবে না।তো পরে ভাবলাম বাবা কেনো ওষুধ আনতে মানা করছে আমাকে।যাইহোক বাবা কিন্তু আমাকে একটা কথা বলছিল এবং সেটা আগের পর্ব গুলোতে বলছি।
বাবা বলছিল যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোকে তোর ভাই ডাকবে।আমি চলে যাওয়ার পর কোন ভাই তোর খবর নিবে না আসলে বাবা যেটা বলছে সেটা হারে হারে প্রমাণ পাচ্ছি। এখনো পর্যন্ত কেন ভাই ভাবি বাসায় ডাকে নাই। আমি নিজে তাদের সাথে কথা বলি এবং দেখা করি। বাবা মারা যাওয়ার প্রায় ১০ মাস হলো।আমি সব সময় চাই তাদের সাথে মিলেমিশে থাকতে।আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন,যেনো আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। যাইহোক এটাই আজকে আমার জীবনের বাস্তব কাহিনীর শেষ পর্ব।আমি সব গুলো কাহিনি সংক্ষিপে উপস্থাপন করছি।আপনাদের যাদের বাবা মা আছেন,তাদের কে সব সময় যত্ন সহকারে খেয়াল রাখবেন।তারা হারিয়ে গেলে পুরো পৃথিবী অন্ধকার। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
https://x.com/Polashislam681/status/1849462367412961715?t=CPfJThiXRQi5iZ3gWMB1xw&s=19
আপনার জীবনের আগের পর্বগুলো আমি দেখেছি আমি দেখেছিলাম যে কিভাবে আপনার ভাবীরা আপনার উপরে হিংসে করে তবুও আপনি কত সুন্দরভাবে টিকিয়ে রয়েছেন। আসলে জীবনযুদ্ধে ধৈর্যটাই আসল আর যার কপালে যা লেখা রয়েছে অর্থাৎ কপালে যার ভালো কিছু লেখা রয়েছে সেটা অবশ্যই সে পাবে। এভাবেই পরিশ্রম করে যান আশা করি অনেক ভাল কিছু হবে ভাই।
দোয়া করবেন যেনো সব কিছু সুন্দর ভাবে চলে,ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।