//সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই :-ঈদ মোবারক //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা:-ঈদ মোবারক"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

IMG_20240617_091326_762.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে লাইফস্টাইল:-সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা,ঈদ মোবারক আমি আসলে আপনাদের মাঝে ঈদের দিন টি উপস্থাপন করবো।আমাদের বছরে দুইটি দিন আসে,যেটা আমরা সবাই অনেক আনন্দিত করি।একটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহার।এই দিনে উৎসবে মুসলিমরা খুবই আনন্দিত হয় এবং অনেক কিছু আয়োজন করে।মূলত আমি ঈদের দিনের শুভেচ্ছা আপনাদের মাঝে শেয়ার করবো।আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে আমার ব্লগ টি। তাহলে দেরি না করে শুরু করা যাক।

IMG_20240617_091205_731.jpg

ঈদের দুই দিন আগ থেকেই আমার প্রচুর জ্বর।আমি মনে মনে ভাবতেছি এবার হয়তো ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারবো না। জ্বর আসলে নিজেকে তখন খুবই খারাপ লাগে। আমি ঠিক মত খাইতে পারি না কাজ করতে পারি না। এগুলো নিয়ে মনে আমার চিন্তা ছিল। যত ওষুধ লাগে নিয়ে আসছি আর খাইছি।তার পরেও নিজেকে সুস্থ রাখতে হবে।তো সকালে একটু সুস্থ হলে রাকে আবার জ্বর চলে আসে। এইরকম দুইদিনে হয়েছে। তো আমি ঈদের আগের দিন রাতে বাজারে গিয়ে বন্ধু বান্ধব যা রয়েছে সবার সাথে মন খুলে কথা বলছি।কারণ নিজেকে যত দূর্বল হয়ে কথা বা চলাফেরা করবেন ততই নিজেকে খারাপ লাগবে।তাই ঈদের আগের দিন সবার সাথে কথা বলছি এবং রাতে ওষুধ খেয়ে ঘুম গেছি।তবে আমার একটা চিন্তা ছিল যে,ঈদের দিন বাংলাদেশের ক্রিকেট ম্যাচ ছিল। আমি এই ম্যাচ দেখার জন্য ভোর ৪ টায় উঠে নামাজ পড়ে খেলা দেখার জন্য রেডি হলাম।

IMG_20240617_091159_048.jpg

আসলে আমি ঈদের দিন বেশি খুশি ছিলাম বাংলাদেশের জয় দেখে।তো সকাল সকাল ঘুম থেকে উঠে খেলা দেখা শুরু করলাম। আসলে আজ থেকে প্রায় ১০-১১ বছর আগে ঈদের দিন বা চাঁদ রাতের দিন অনেক মজা করতাম। কিন্তু আজ সেই অনুভূতি ও আনন্দ গুলো পাওয়া যায় না। মানুষ যতই বড় হচ্ছে বা এগিয়ে যাচ্ছে জিনিস ততই পাল্টে যাচ্ছে। তো আমি ঈদের দিন বাংলাদেশের পুরো ব্যাটিং দেখে তার পর গোসল করছি।তো গোসল করে নামাজে যাওয়ার জন্য রওনা দিলাম। আমাদের ঈদের নামাজ ছিল ৮:৩০ মিনিটে। ঈদুল আজহারের নামাজ একটু তাড়াতাড়ি হয়।কারন নামাজ পড়ে এসে কোরবানি করতে হবে।এই ঈদে নামাজ পড়ার আগে না খেয়ে মাঠে যাওয়া উত্তম। তো আমরা সবাই না খেয়ে মাঠের দিকে রওনা দিলাম।

IMG_20240617_091249_265.jpg

আমি এবং আমার বন্ধু গুলো সবাই এক সঙ্গে বসে পড়লাম।আমি প্রতি বারে এক সঙ্গে বসে নামাজ আদায় করি।তো বসে থাকতে থাকতে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য লাইভ চালু করলাম তবে আমি গুগলে লাইভ টি দেখছি।আমার একটা আশা ছিল যে বাংলাদেশ ম্যাচটি জিততে পারলে আমি অনেক খুশি হবো।যাইহোক এমন ভয়াবহ ম্যাচ ছিল যেটা নেপাল বুঝিয়ে দিয়েছে। কিন্তু নেপাল ভাবে নাই যে তারাও এই ভাবে আটকে যাবে।পিসটি ছিল হয়তো বোলিং পিস,তাই বাংলাদেশেও তাদেরকে বোলিং দিয়ে আটকে ফেলছে।যাইহোক অবশেষে বাংলাদেশ জয় লাভ করে।এবং বাংলাদেশের জয় দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং পুরো ঈদের দিন টি অনেক সুন্দর ভাবে উপভোগ করছি।

IMG_20240617_091136_063.jpg

তো ঈদের নামাজ পড়ে বাসায় রওনা দিলাম। বাসায় এসে পশু কোরবানি করলা।মুসলমানদের এই দিনটি অনেক আনন্দের। সবাই সবার সাথে হাত মিলিয়ে কোলাকুলি করি।এই ঈদের দিন কতই না ভালো লাগে।কিন্তু ঈদের দিন আমার হালকা জ্বর ছিল যার কারনে ঈদের দিন টি ভালো ভাবে উপভোগ করছি।সব মিলিয়ে সুন্দর একটি দিন ও মূহুর্ত কাটিয়েছি। তো বন্ধুরা এই ছিল আজকের পোস্ট। আশা করছি আমার ঈদের দিনের অনুভূতি পড়ে আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আসলে শরীর অসুস্থ থাকলে কোন কাজেই মন বসে না, ভালো লাগে না।আর সব কিছু অস্বস্তি বোধ হয়। ঈদের দুই দিন আগে আপনি প্রচন্ড পরিমানে অসুস্থ ছিলেন, কিন্তু ঈদের দিন সুস্থ হয়ে সকলের সাথে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন এটা দেখে বেশ ভালো লাগলো।আর আমাদের কে ঈদের দিন বাংলাদেশ টিম অনেক বেশি আনন্দ দিয়েছিলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই ভাইয়া ঈদ মোবারক। ঈদ উপলক্ষে খুব সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি ঈদের মুহূর্তটা আপনার বেশ ভালো কেটেছে। এ সময় এমনিতে মানুষের কমবেশি সর্দি জ্বর হয়ে থাকে তবে সাবধানে থাকতে হবে নিয়ম মেনে চলতে হবে।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনাকে ঈদের শুভেচ্ছা ভাই। ঈদগাহ মাঠের মধ্যে নামাজ পড়লে ভীষণ ভালো লাগে। আমরা সবাই ছোট বেলায় চান রাতে মজা করতাম। আবহাওয়া খারাপ তাই কম বেশি সবাই অসুস্থ। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

ঈদের মুহূর্তে সর্দি জ্বর হলে খুব খারাপ লাগে। কারণ এই মুহূর্তটা একটু আত্মীয়-স্বজন বন্ধুদের সাথে চলাচলের মুহূর্ত। তবে তার আগে যদি শরীর ভালো না থাকে সত্যি হয়েছে খারাপ লাগা আর কি হতে পারে। যাইহোক তারপরে আপনাদের ঈদগাহে উপস্থিতি বন্ধুদের সাথে কিছুটা সময় অতিবাহিত করা এগুলো দেখে ভালো লাগলো। আশা করি বেশ সুন্দরভাবে ঈদের দিনগুলো অতিবাহিত করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সব সময় সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক ভাইয়া। ঈদের মুহূর্তে ঠান্ডা জ্বর আসলে খুবই খারাপ লাগে। ঈদের দুদিন আগে আপনি প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলেন জেনে অনেক খারাপ লাগলো। কিন্তু আপনি ঈদের দিন সুস্থ ছিলেন এবং ঈদের নামাজ আদায় করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার অনুভূতিগুলো পড়ে ভীষণ ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

স্বাদুবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62848.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38