//লাইফস্টাইল:-হঠাৎ করে বন্ধু-বান্ধবের সাথে পিকনিক//
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে লাইফস্টাইল:-হঠাৎ করে পিকনিক খাওয়া আজকে যেহেতু শুক্রবার। আর শুক্রবার মানে পবিত্র দিন।এই শুক্রবার আমাদের সব কিছু বন্ধ থাকে।তবে এই দিনে একটু কাজ করতে অলসতা লাগে।যাইহোক কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক।
পিকনিক এমন একটা জিনিস যেটা আমরা যখন তখন এবং যেখানে সেখানেই খেতে পারি। তবে পিকনিক যখন আমরা বন্ধুবান্ধব মিলে খাই তখন সেটা খেতে খুবই মজা লাগে। আর বিশেষ করে বাড়ির থেকে কিছু দূরে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে পিকনিকটা খেতে মজাই আলাদা।।এক পাশে পিকনিকের আয়োজন এক পাশে প্রকৃতির সুন্দর আবহাওয়া,এগুলো আমাদের মনকে হালকা করে।আসলে আমাদের যদি মন খারাপ বা কোন কিছু টেনশন হয়। তখন পিকনিকের আয়োজন করবেন,দেখবেন সবকিছু চিন্তা এবং টেনশন সব দূর হয়ে গেছে।পিকনিক খাওয়া মানে হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা, ঠাট্টা করা, মজা সবকিছুই ইত্যাদি ইত্যাদি। পিকনিকে যে এমন কিছু উল্লেখ আছে যে,এটা খেতে হবে বা ওটা খেতে হবে এমন না।আমাদের যখন যেটা মন চাইবে আমরা সেটা দিয়েই পিকনিকের আয়োজন করতে পারবো।
তবে বিশেষ করে শীতকালে পিকনিকের আয়োজনটা বেশি হয়।এবং গরম সিজনে জুন থেকে জুলাই মাসে, এই এক মাসে পিকনিকের আয়োজন বেশি করে।তবে যখন শীতকাল আসে তখন আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গিয়ে পিকনিকের আয়োজন করি। এখন বাইরের প্রকৃতির মাঝে পিকনিক খেতে খুবই মজা লাগে। আর পিকনিকের অর্থই হচ্ছে যে,কোন উদ্দেশ্য ছাড়া মানুষ যখন বাইরে কোথাও খেতে যাই এটাকে পিকনিক নামে পরিচিত।এই পিকনিক জিনিসটা হচ্ছে অনেক আগে থেকে প্রচলিত। যা আমরা তার ধারাবাহিকতা ভাবে পালন করে যাচ্ছি। আসলে আমরা সবাই পিকনিক খেতে খুবই ভালো বাসি।বিশেষ করে ছোট বেলায় অনেক পিকনিক খেতাম। আর আগের দিন আর এই দিন অনেক পার্থক্য। আগে যখন যেটা পেতাম সেটা দিয়ে পিকনিকের আয়োজন করতাম। কিন্তু আগের দিন থেকে এই দিন গুলো অনেক কঠিন।
যাই হোক বেশ কিছুদিন আগে আমরা কিছু বন্ধু-বান্ধব মিলে পিকনিকের আয়োজন করি।আসলে আমরা যেহেতু গ্রামে বসবাস করি। তাই গ্রামীণ পরিবেশে আমাদের পিকনিক আয়োজন।আর আমি গ্রামীণ পরিবেশেই খুব বেশি ভালবাসি।কো আমরা যখন পিকনিক আয়োজন করি, এটা কিন্তু আমাদের কোন প্ল্যান ছিল না।হঠাৎ করেই এক বন্ধু বলে উঠে যে, আজকে পিকনিক খাবো।আসলে আমরা বন্ধু-বান্ধবরা যেটা খেতে চাই ইনশাআল্লাহ, আমরা সেটা আয়োজন করার চেষ্টা করি।তবে কিছু দিন ধরে বাজারে দেখতেছি হাঁসের আমদানি একটু বেশি।এইজন্য আমরা হাঁস খাওয়ার প্ল্যান করলাম।তবে শীতকালে হাঁস দিয়ে পিকনিক খেতে আরো বেশি মজা লাগে।
তো পরে আমরা বাজারে গিয়ে হাঁসের দামাদামি করলাম। আমি হাঁস কেনার পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। হয়তো কারো মনে আছে আবার কারো নাই। যাইহোক তো আমরা তিনটি হাঁস কিনছিলাম পিকনিক খাওয়ার জন্য।আমাদের কাছ থেকে তিনটি হাঁসের মূল্য ধরে ৮০০ টাকা।আমরা তাদেরকে টাকা পেমেন্ট করে হাঁস তিনটি নিয়ে চলে আসি। তো আমরা হাঁসের মাংস খেতে সবাই ভালোবাসি। আমার কাছেও কিন্তু হাসির মাংস খেতে খুবই ভালো লাগে। তো আমরা ঠিক রাত ১১ টার পরে পিকনিকের আয়োজনটা করি। তো সবকিছু রান্না বান্না আমাদের হয়ে যায়। আর রান্নাবান্না কিন্তু আমরা নিজেরাই করে থাকি।যাইহোক আমরাও কিন্তু বাড়ি থেকে একটু নিরিবিলি জায়গায় পিকনিক খেতে ভালবাসি। আর পিকনিকের আয়োজন যেদিন ছিলো। ওইদিন একটু প্রচুর গরম ছিলো।তো তার পরেও আমরা পিকনিক টি সুন্দর ভাবে উপভোগ করছি। বন্ধুদের সঙ্গে অনেক মজা করছি শয়তানি করছি,গল্প ইত্যাদি। সব মিলিয়ে খুব সুন্দর একটি সময় উপভোগ করছিলাম।তো আজকের মত আমি এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
https://x.com/Polashislam681/status/1824409611786690908?t=-PNcYq1E-lw1l9Sf5LAvjg&s=19
বন্ধুদের সাথে পিকনিক এর মজায় আলাদা।ছোট বেলায় বেশ পিকনিক করা হতো কিন্তু এখন আর সম্ভব হয়না।আপনি দারুন সময় কাটিয়েছেন বন্ধুদের সাথে।বন্ধু মানেই আড্ডা ,বন্ধু মানেই গল্প ইত্যাদি। হাঁস কেনার পোস্টটি মিস করে ফেলেছি ভাইয়া।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সব সময় সুন্দর ম্যাচ করে পাশে থাকার জন্য।
বন্ধু-বান্ধবদের সাথে পিকনিক হওয়া মানেই অন্যরকম একটা আনন্দ। আজ আপনি দারুন একটা মুহূর্ত শেয়ার করেছেন ভাইয়া।যদিও অনেকদিন থেকে এভাবে বন্ধু বান্ধবের সাথে পিকনিক খাওয়া হয় না। তবে আপনার শেয়ার করা মুহূর্তটি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
পিকনিকের আসল মজাই হচ্ছে বন্ধুবান্ধব। কারণ বন্ধুবান্ধবরা মিলে যদি পিকনিক করা হয় সেই পিকনিকে অনেক বেশি আনন্দ করা যায়। যাই হোক আপনারা অনেক ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
জি আপু পিকনিকের আসল মজাই আলাদা হচ্ছে বন্ধু-বান্ধব।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
সবাই মিলে পিকনিক খেতে খুবই ভালো লাগে। যখন গ্রামের বাসায় থাকতাম তখন মাঝে মাঝে পিকনিক খাওয়া হতো। এখন আর হয় না ভাইয়া। সুন্দর মুহূর্ত গুলো দেখে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।