//অরিগ্যামি পোস্ট:-রঙিন কাগজ দিয়ে চকলেটের অরিগ্যামি //
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে রঙিন কাগজ দিয়ে চকলেটের অরিগ্যামি আমি রঙিন কাগজের অরিগ্যামি গুলো দেখতে খুবই ভালো বাসি।আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু অরিগ্যামি শেয়ার করার। তো আজকে ভাবলাম কি নিয়ে পোস্ট করবো।তাই সন্ধ্যার সময় রঙিন কাগজ নিয়ে বসে পড়লাম। এবং সাথে সাথে কিছু চকলেট বানিয়ে নিলাম। আমার বাংলা ব্লগে সবাই অনেক সুন্দর সুন্দর অরিগ্যামি শেয়ার করে।সবার অরিগ্যামি পোস্ট গুলো দেখে মুগ্ধ হয় আমি।যাইহোক আমি তেমন অরিগ্যামি তৈরি করতে পারি না। কিন্তু চেষ্টা করলে তো কোনো ক্ষতি নাই। তো কি ভাবে তৈরি করছি তার ধাপ গুলো নিচে দিয়ে দিলাম।
- রঙিন কাগজ
- কাঁচি
- কলম
- গাম
𒆜ধাপ-০১ 𒆜 |
|---|
প্রথমে আমি রঙিন কাগজ সাইজ করে কেটে নিলাম। এক পাশে ছোট আরেক পাশে বড় করে কেটে নিলাম।
𒆜ধাপ-০২ 𒆜 |
|---|
এর পর আমি রঙিন কাগজের একটা মাথা দিয়ে আরেক টা মাথা গাম দিয়ে লাগিয়ে নিলাম।
𒆜ধাপ-০৩ 𒆜 |
|---|
এখন ডান পাশে আবার গাম দিয়ে একটা মাথা লাগিয়ে নিলাম।
𒆜ধাপ-০৪ 𒆜 |
|---|
এবার বাম সাইডে যে মাথা টি রয়েছে সেটাও গাম দিয়ে লাগিয়ে নিলাম। এখন পুরো কাগজ টি চকলেটের মতো দেখা যাচ্ছে।
𒆜ধাপ-০৫ 𒆜 |
|---|
এবার আমি চকলেটের মাথা গুলো কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। দুই পাশে সুন্দর ভাবে কেটে নিলাম।
𒆜ধাপ-০৬ 𒆜 |
|---|
এবার আমি কলম দিয়ে চকলেটের উপরে লাভ লিখে নিলাম। যাতে করে চকলেটের সৌন্দর্য টা বৃদ্ধি পায়। এবার তাহলে চকলেট গুলো দেখে আসা যাক।
উপস্থাপন |
তো বন্ধুরা এই ছিল আজকের রঙিন কাগজের অরিগ্যামি পোস্ট। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তবে যতটুকু পারছি আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি সবার কাছে চকলেটের অরিগ্যামি গুলো ভালো লেগেছে। তাহলে আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
কে বলল আপনি রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করতে পারেন না। এইতো আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কিছু চকলেটের অরিগ্যামি তৈরি করেছেন। আমি আগে অনেক কিছু পারতাম না কিন্তু আমার বাংলা ব্লগে জয়েন করার পর থেকে প্রতিদিনই চেষ্টা করি এবং কিছু না কিছু তৈরি করতে পারছি। আপনার অরিগ্যামিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। সবশেষে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর চকলেটের কিছু অরিগ্যামী আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে আমাকে সাপোর্ট করার জন্য।
https://x.com/Polashislam681/status/1795502812786217416?t=9q5yFhhQM4Q9lt95on5CfA&s=19
বাহ ভাইয়া দারুণ হয়েছে তো রঙিন কাগজ দিয়ে চকলেটের অরিগ্যামি। দেখতে একদম সত্যি সত্যি মনে হচ্ছে। এমন ভাবে তৈরি করে ছোট বাচচাদের দিলে কিন্তু অনেক খুশি হবে। অনেক বেশি কালারফুল হয়েছে দেখতে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আমি নিজেও কয়েকদিন যাবৎ ভাবছি যে, চকলেটের অরিগ্যামি করবো। কিন্তু সময়ের জন্য আর করা হয়ে উঠে না। আপনি কিন্তু দারুন সুন্দর করে ধাপে ধাপে চকলেটের অরিগ্যামী আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করবো এমন পোস্ট আমরা সামনে আরও দেখতে পাবো।
চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর অরিগ্যামি আপনাদের মাঝে শেয়ার করার। ধন্যবাদ আপু।
বেশ সুন্দর দেখতে চকলেটের অরিগ্যামি তৈরি করে দেখিয়েছেন। যদিও বা ভিতরে চকলেট না থাকায় এটা শুধু মাত্র চকলেটের প্যাকেট হয়ে গিয়েছে। তবে এগুলো দেখতে কিন্তু বেশ রিয়ালিস্টিক লাগছে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে রঙিন কাগজ দিয়ে এই সুন্দর চকলেট অরিগ্যামি তৈরি করার প্রসেসটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে চকলেটের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। বিশেষ করে এটি ভিন্ন ভিন্ন কালারের হওয়াতে এটি বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর চকোলেটের অরিগামি তৈরি করেছেন। তৈরি করার পদ্ধতি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে চমৎকার কিছু চকলেটের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। চকলেটের প্যাকেট গুলো দেখতে অনেক বেশি কিউট লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর বর্ণনার মাধ্যমে চকলেটের অরিগ্যামি গুলো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজ খুব সুন্দর একটি চকলেট এর অরিগামি বানিয়েছেন। দেখতে অনেক সুন্দর লাগছে আপনার বানানো অরিগামি টা প্রতিটি ধাপ সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।