আমার জীবনের বাস্তব গল্প:-পর্ব-২
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মতো আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। কিছু দিন আগে আপনাদের মাঝে আমার বাস্তব জীবনের গল্প শেয়ার করছিলাম। তাই আজকে তার ২য় পর্ব শেয়ার করবো।আশা করি আজকের গল্প পড়ে খুবই ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
আমার মা যখন মারা গেলো এবং আমার ৩ ভাইয়ের বিয়ে হয়ে গেলো।আর আপনাদেরকে বলছিলাম যে আমাদের ফ্যামলি একটু গরীব পরিবারের।যখন তাদের বিয়ে হয়ে গেলো তখন আমাদের খাওয়া দাওয়া নিয়ে সমস্যা শুরু হলো।আমার ৪ নাম্বার ভাই সে কি করলো। সে বাইরে গিয়ে কাজ কর্ম করে তার জীবন শুরু করলো।তবে সে কিন্তু কোন ভাবেই বিয়ে করতে রাজি না।এই জন্য সে পুরো বছর বাইরে কাটায়।এখন শুধু আমাদের বাসায় আমি আর আমার বাবা।
বাবার একটু ইনকাম ছিল,এই জন্য ৩ নাম্বার ভাই বাবাকে খাওয়ার দায়িত্ব নিলো।এইদিকে আমি পরে রইলাম। আমার বাসার কাছে আমার এক বড় আব্বুর বাসা ছিল। আমার বড় আব্বু একটু ধনী পরিবারের লোক।তখন আমার বড় আব্বু আমাকে খাওয়ার দায়িত্ব নিলো। বড় আব্বু বলেছিল যে,এ আমাদের এখানে বড় হবে।তার যত খরচ লাগবে সব আমি চালিয়ে নিবো।তখন আমি ওই বাসায় খাওয়া দাওয়া শুরু করে পড়া শুনা পর্যন্ত থেকে গেলাম।তারা আমাকে খুবই ভালো বাসা শুরু করলো।আমি এখন মনে মনে ভাবতেছি এইরকম একটা ফ্যামলি পাওয়া ভাগ্যের ব্যপার।
যাইহোক আমার পরিবার কিছু করার ছিল না। এই জন্য আমি অন্যের বাসায় বড় হয়েছি।ওই বাসায় থাকতে আমার কিছু বোঝ লাগতে শুরু হলো। যাইহোক একটা মানুষ যদি কোন কিছু না পায় তখন আল্লাহ তায়ালা সেটা ম্যনেজ করে দেয়। কথায় আছে না যার কেউ নাই তার আল্লাহ তায়ালা আছে।আল্লাহ তায়ালা চান না তার বান্দা অভাব অনটনে থাকুক।আমাদের মত প্রতি টা মানুষের পিছনে কিছু না কিছু গল্প রয়েছে।সেই গল্প গুলো আমরা প্রকাশ করতে পারি না। আপনাদের মাঝে আমার বাস্তব গল্প গুলো শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম। পরবর্তী পাঠ পড়ার জন্য অপেক্ষা করুন। আর ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ডিভাইস | Redmi 9A |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
https://twitter.com/Polashislam681/status/1731275094138454118?t=s3eiXc_t2bv-XxlkVF7MZA&s=19
আসলে ভাইয়া জীবন কিছুর জন্য ঠেকে থাকে না। সত্যিই তো যার কেউ নেই তার আল্লাহ আছে। আসলে পৃথিবীতে কয়জন সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। যাক আপনি তাহলে ভালো একটা পরিবার পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আপনার তিন ভাই তো অনেক হারামি। আপনার বাবার কিছুটা ইনকাম ছিলো বিধায়, আপনার তিন নম্বর ভাই আপনার বাবাকে খাওয়ানোর দায়িত্ব নিলো,কিন্তু আপনার দায়িত্ব কেউ নিলো না। শুনে বেশ খারাপ লাগলো। একসময় শুনতাম রক্তের সম্পর্ক নাকি অনেক মজবুত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সবই ভিন্ন রকম। যাইহোক আপনার বড় আব্বু আপনার দায়িত্ব নিয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো। আসলে রিজিকের মালিক আল্লাহ। তাই তিনি বান্দার সব ব্যবস্থা করেই রেখেছেন। কখনো মন ছোট করবেন না ভাই। বুকে সাহস রাখবেন সবসময় এবং মনটাকে বড় রাখবেন। আর আপনার বড় আব্বু কিংবা উনার পরিবারের কাউকে কখনো কষ্ট দিবেন না। উনাদের প্রতি খেয়াল রাখবেন।