//রঙিন কাগজ দিয়ে চেয়ারের অরিগ্যামি তৈরি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"রঙিন কাগজ দিয়ে চেয়ারের অরিগ্যামি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1000014084.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে রঙিন কাগজ দিয়ে চেয়ারের অরিগ্যামি তৈরি আমি বরাবরই রঙিন কাগজ দিয়ে নকশা ডিজাইন তৈরি করি।তো আজকে ভাবলাম ভিন্ন কিছু আপনাদের মাঝে শেয়ার করি।আসলে ভিন্ন কিছু শেয়ার করতে পারলে আমাকেও অনেক ভালো লাগে। আমি অরিগ্যামি তেমন একটা পারি না। তবে সব কাজ করার জন্য চেষ্টা করি।আর চেষ্টা করতে তো কোন ক্ষতি নাই। একদিন হয়তো চেষ্টা করতে করতে ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারবো।আমার বাংলা ব্লগে সবাই ভিন্ন ভিন্ন অরিগ্যামি তৈরি করে শেয়ার করে।তাদের সুন্দর অরিগ্যামি গুলো দেখেই আমারো আগ্রহ বেড়ে যায়। এই অরিগ্যামি টি করতে সহজ মনে হয়েছে,তবে আপনাদের উৎসাহ ও সুন্দর মন্তব্য পেলে সামনে আরো সুন্দর সুন্দর অরিগ্যামি নিয়ে আসবো।যাইহোক কথা না বাড়িয়ে অরিগ্যামি টি কেমন করে তৈরি করছি দেখে আসি।


  • রঙিন কাগজ
  • স্কেল
  • কাঁচি

𒆜ধাপ-০১ 𒆜
1000014063.jpg
1000014073.jpg

প্রথম আমি একটি রঙিন কাগজ নিলাম, সেটা চার পাশেই এক মাপ দিয়ে কাগজ টি কাঁচি দিয়ে কেটে নিলাম। নেওয়ার পর মাঝামাঝি করে ভাঁজ করে নিলাম। আবার ওই পাশে কাগজ টি ভাঁজ করে নিলাম।

𒆜ধাপ-০২ 𒆜
1000014074.jpg
1000014075.jpg

ওই ভাঁজ গুলো এখন খুলে নিলাম, নেওয়ার পর আমি তার সাইডের কাগজ টি দুই পাশে ধরে মাঝামাঝি করে ভাঁজ করলাম। এখন একটি ভাঁজ খুলে তার মাঝে আবার ভাঁজ করে নিলাম।

𒆜ধাপ-০৩ 𒆜
1000014076.jpg

এখন লক্ষ্য করলে দেখা যায়, দুই কোণের কাগজ তিন কোণা করে ভাঁজ করলাম।

𒆜ধাপ-০৪ 𒆜
1000014077.jpg
1000014078.jpg

এখন কোণের ভাঁজ গুলো খুলে সেই ভাঁজে সমান করে কাগজ টি উল্টে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর দেখা যাচ্ছে তার মাঝে একটি কাগজ রয়েছে। সেটা সুন্দর করে উপরের দিকে ভাঁজ করে নিলাম।

𒆜ধাপ-০৫ 𒆜
1000014079.jpg

ওই ভাঁজটি হয়ে গেলে আমি যেটা যেটা উপরের ভাঁজ টি করছি,সেটা নামিয়ে দুই পাশের কাগজ দিয়ে চেপে দিলেই চেয়ার হয়ে যাবে।আমার কাজ টি কিন্তু এখানেই শেষ, তাহলে দেখে আসি চেয়ারের অরিগ্যামি টি কেমন হয়েছে।

উপস্থাপন
1000014080.jpg
1000014079.jpg
1000014081.jpg
1000014083.jpg
1000014082.jpg
1000014084.jpg

তো বন্ধুরা এই ছিল আজকে আমার রঙিন কাগজ দিয়ে চেয়ারের অরিগামি তৈরি।আমার অরিগ্যামি টি আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আমি চেষ্টা করছি চেয়ারের অরিগ্যামি টি সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি আমার অরিগ্যামি টি আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চেয়ারের অরিগ্যামি তৈরি অসাধারণ হয়েছে, দেখে খুবই ভালো লাগলো।আপনার ডাই পোস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর চেয়ারের অরিগামী তৈরি করেছেন। আপনার চমৎকার এ চেয়ারের অরিগামী তৈরি করতে দেখে ভালো লাগলো। দারুন ভাবে আপনি কিন্তু চেয়ারের বাড়ি জামেটা আমাদের মাঝে তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। আপনার সুন্দর ক্রিটিভিটি প্রশংসার যোগ্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চেয়ারের অরিগ্যামি তৈরি খুবই সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে আপনি তৈরি করেছেন। দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

নতুন কিছু করলে প্রথম প্রথম তা ঠিক না হলেও,চর্চার মাধ্যমে এক সময় সেই বিষয়ে দক্ষ হয়ে উঠা যায়। আপনিও চেস্টা করলে অরিগ্যামি তৈরিতে দক্ষ হয়ে উঠবেন। তবে প্রথম বার বানালেও বেশ ভালই বানিয়েছেন চেয়ারের অরিগ্যামিটি। দেখতে বেশ সুন্দর হয়েছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

চেয়ারের অরিগ্যামি খুব সুন্দর হয়েছে ভাই। রঙিন কাগজ দিয়ে তৈরি করাতে দেখতে আকর্ষণীয় লাগতেছে। এধরনের কাজ গুলোর মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পায়। আমিও সময় পেলে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরণের জিনিস তৈরি করার চেষ্টা করি।

 2 years ago 

জি ভাই চেষ্টা করলাম, সামনে আরো সুন্দর কিছু যেনো নিয়ে আসতে পারি,দোয়া করবেন।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন আপনি চেষ্টা করতে ক্ষতি কি।চেষ্টা করলে এক সময় না পাওয়া জিনিসও অনেক সুন্দর করা সম্ভব। আপনি রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর চেয়ারের অরিগ্যামি করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর দুটো চেয়ারের অরিগ্যামি করেছেন এবং চেয়ার বানানো পদ্ধতি ধাপে ধাপে শেয়ার করেছেন। ভীষণ সুন্দর হয়েছে আপনার বানানো চেয়ার দুটো।ধন্যবাদ আপনাকে সুন্দর চেয়ারের অরিগ্যামি পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

ভাই এটা যদি আমি আগে বানানো দেখতাম তালে আমার বোনের ছোট ছোট পুতুল এর সংসার এর জন্য বানিয়ে দিতাম। আপনি অনেক সুন্দর করে চেয়ার তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে তৈরি করা চেয়ার অসাধারণ হয়েছে ভাই। এই ধরনের কাজগুলো করতে অনেক দক্ষতা লাগে। আপনি অনেক দক্ষতার সাথে চেয়ারগুলো তৈরি করেছেন আর শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

দোয়া করবেন যোনো আরো ভালো কিছু শেয়ার করতে পারি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38