নাটক রিভিউ:- "জানরে"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মতো আজকেও আপনাদের মাঝে আবারো হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ পোস্ট। আমি সপ্তাহে একটা করে নাটক রিভিউ পোস্ট উপস্থাপন করার চেষ্টা করি। আমি মাঝে মাঝে বাংলা নাটক গুলো দেখি।তবে কিছু দিন ধরে ইয়াশ রোহানের নাটক গুলো আমি বেশি দেখতেছি।তার নাটক গুলো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। আজকে একটু শরীর খারাপ ছিল।অনেক দিন যাবত আমার বাবা অসুস্থ। বাবাকে নিয়ে সব সময় চিন্তায় থাকতে হয়।যাইহোক অনেক সময় পার করে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক।
| নাটকের নাম | "জানরে" |
|---|---|
| অভিনয় | ইয়াশ রোহান,পারসা ইভানা |
| পরিচালক | প্রীতি দত্ত |
| মুক্তির তারিখ | ৫ অক্টোবর |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ | ৪৩.২১ |
নাটকের শুরুতেই ইয়াশ রোহান এবং ইভানার সুন্দর বন্ধুত্ব দেখা যায়।তাদের অনেক সুন্দর একটা বন্ধুত্ব।তারা কলেজে পড়া শুনা করে তারা তখন থেকে অনেক কাছের বন্ধুত্ব।সে যদি কিছু করে তাকে জানিয়ে সব কিছু করে।যাইহোক তাদের বন্ধুত্ব আমার কাছেও ভীষণ ভালো লেগেছে।একজন যদি কোথাও যাই তাকে নিয়ে যাবে।একদিন ইভানা বৃষ্টিতে গোসল করছিল তার পরের দিন থেকে সে অসুস্থ।
একদিন বৃষ্টির মধ্যে ইয়াশ রোহানের ভাইকে দেখতে পায় ইভানা।ইভানা তাকে দেখার পর থেকে পছন্দ করে।ওইদিন বৃষ্টির মধ্যে ইভানাকে তার ভাই হেল্প করেছিল তখন থেকে সে আরো তার উপর মুগ্ধ।একদিন ইভানা ইয়াশ রোহান কে বলে দোস্ত আমি তো ক্রাশ খাইছি।তার প্রেমে পড়ে গেছি আমি।ইয়াশ রোহান বলে কে সে? তার পর কি হলো ইয়াশ রোহানের ভাই ফোন দেয়। আর ওই সময় তার ফোনে তার ছবি দেখতে পায়।তখন ইভানা বলে দোস্ত আমি তো তারে পেয়ে গেছি। ইয়াশ বলে কে।তখন বলতেছে তোর ফোনে ওইটা কার পিক।সে বলে এটা আমার বড় ভাই। ইভানা বলে তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার। আমার যা কিছু হেল্প লাগবে তুই করে দিবি।ইয়াশ বলে দেখ আমি আমার বড় ভাইকে অনেক ভয় পায় এগুলো আমার দারায় হবে না।তার পর ইভানা অনেক কষ্ট করে তার ভাইয়ের নাম্বার নিলো।
ইয়াশ রোহান তাকে যে নাম্বার দিছিল সেটা তার বাসার পড়ে থাকা একটি নাম্বার দিছিল। কারণ সে চায় না সে বিপদে পড়ুক।অনেক দিন ধরে ইয়াশ এবং ইভানা ফোনে কথা বলে।কিন্তু ইভানা এখানে জানে যে সে তার ভাইয়ের সঙ্গে কথা বলে।কিন্তু প্রতি দিন তার সাথে ইয়াশ রোহান কথা বলে।একদিন কফিশপে ইভানা উপস্থিত হলো সেখানে ইয়াশের ভাই এবং তার গার্লফ্রেন্ড ছিল। সে তাকে প্রপোজ করছিল আর ওই সময় ইভানা দেখতে পায়।এটা দেখার পর অনেক ঝগড়া লেগে গেলো। তার পর ইয়াশ সেখানে আসলো।পরে ইভানা সব জানতে পারে যে প্রতি দিন ইয়াশ রোহান তার সাথে কথা বলছে।
তার পর থেকে তাদের দুইজনের বন্ধুত্বের ঝামেলা শুরু হলো।ইভানা যেখানে থাকে ইয়াশ সেখানে গেলে সে সঙ্গে সঙ্গে চলে যায়। তার উপর সে অনেক রেগে আছে।এই ভাবে তাদের কিছু দিন গেলো।তার পর ইয়াশ কি করলো বাকি যে ফ্রেন্ড গুলো ছিল তাদের সঙ্গে কথা বলা শুরু করলো।সব সময় তাদের সাথে পড়া শুনা করে।একদিন ইভানা এগুলো দেখতে পায় তখন সে এগুলো মানতে পারে না।
তার পর একদিন ইভানা তাকে ডাক দিলো। ইভানা বলে দেখ দোস্ত যা হবের হয়ে গেছে ওগুলো কথা বাদ দে।আমি আগের কথা এখানে টানতে না চাই না।পরে ইয়াশ তাকে তার মনের কথা বলে দেই। আগে থেকে ইয়াশ তাকে পছন্দ করতো।ইভানা সেটা মেনে নেই। তাদের আবার দুইজনের সুন্দর একটা মিল হলো।
নাটকটি আমার কাছে দারুণ লেগেছে। কিছু দিন ধরে ইয়াশ রোহানের নাটক গুলো বেশি দেখা হচ্ছে। এই নাটকটির অভিনয় আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপারা যারা এখনো এই নাটকটি দেখেন নাই।তারা সবাই নাটকটি দেখবেন।আশা করি সবার কাছে ভালো লাগবে।তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ডিভাইস | Redmi 9A |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
বাংলাদেশের নাটকগুলো বরাবরই সুন্দর হয়ে থাকে। যদিও বর্তমান সময়ে নাটকগুলো আমি তেমন দেখি না। সত্যি বলতে এসব নাটক গুলো আমার কাছে ভালো লাগে না। কিন্তু পুরনো দিনের যেসব নাটক আছে ওই নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে। মাঝেমধ্যে ওইসব নাটক আপনাদের মাঝে শেয়ার করেও থাকি। নাটকের রিভিউ পড়ে মনে হল নাটকটি বেশ সুন্দর। নাটক তুই আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া
চমৎকার একটি নাটক রিভিউ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লেগেছে আপনার এই সুন্দর নাটকের ভ
রিভিউ টা দেখতে পেরে। আসলে এ জাতীয় নাটক গুলো আমার খুবই প্রিয়। আমি সুযোগ পেলেই সময় সাপেক্ষে এ জাতীয় নাটকগুলোর বেশি দেখে থাকি কিন্তু এই নাটকটি এখনো দেখা হয়নি। যে কোন মুহূর্তে চেষ্টা করব নাটকটা দেখার জন্য। অসাধারণ নাটক আমাদের মাঝে রিভিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য
আপনি আমার খুবই পছন্দের একটি জুটির নাটকের কভার করেছেন। এই নাটকটার রিভিউ পোস্ট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি এই নাটকটার রিভিউ পোস্ট যখন পড়ছিলাম তখন খুব ভালো লাগছিল, তবে সময়ের কারণে এখন নাটক দেখা হয় না একেবারে। কিন্তু সময় পেলে অবশ্যই চেষ্টা করব এই নাটকটা দেখে নেওয়ার। আশা করছি নাটকটা দেখার ফলে ও খুব ভালো লাগবে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ৷ আপনার রিভিউ পড়ে আবারও বেশ ভালো লাগলো নাটকটি ৷ বেশ মজার একটি নাটক সময় পেলে দেখার চেষ্টা করবো ৷ অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটি নাটকের সুন্দর রিভিউ করার জন্য ৷
ধন্যবাদ ভাই
ইয়াস রোহানের নাটক আমার বেশ ভালো লাগে। আপনার করা আজকের নাটকের রিভিউটি আমার বেশ ভালো লেগেছে। মনে হয় একবার নাটকটি দেখতে হবে। আসলে মাঝে মাঝে নাটক দেখলে কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায়।
আমার কাছেও ইয়াশ রোহানের নাটক গুলো ভালো লাগে। যাইহোক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু
https://twitter.com/Polashislam681/status/1726618137448366466?t=mPBhRawSjZmiTaVK4hkwyA&s=19
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। এই নাটকটি আমি অনেক আগেই দেখে নিয়েছি৷ আর আজকে আপনার কাছ থেকে এই নাটক এর রিভিউ দেখতে পেরে খুবই ভালো লাগলো। একদম অসাধারণ ভাবে আপনি এই নাটকের সকল বিষয়বস্তু তুলে ধরেছেন এবং এই নাটক অনেক সুন্দর হয়েছিল যা দেখে আমি অনেক মজা পেয়েছিলাম।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
আসলে কারো উপর রাগ করে থাকলে তাকে সামনে দেখলে বিরক্ত লাগে। এজন্যই তো ইভানা ইয়াসকে দেখেই উঠে না চলে যায়। যাইহোক পরবর্তীতে তাদের ভুল বোঝাবুঝি সমাপ্তি ঘটে এবং একজন একজনকে পছন্দের কথা জানাতে পারে দেখে ভালো লাগলো না। নাটকটি বেশি ভালো ছিল। সময় পেলে দেখতে হবে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য
আসলে আমি নিজেও এখন ইয়াস রোহানের নাটকগুলো একটু বেশি দেখি। আর এখন ইয়াস রোহানের নাটকের রিভিউ ও অনেক বেশি দেখতে পাচ্ছি। আপনিও অনেক সুন্দর ভাবে ইয়াস রোহানের একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন। এই নাটকটা আমি যখন দেখেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল । আর তেমনি রিভিউটা পড়তেও দারুণ লেগেছে। পুরো রিভিউ টা খুব দারুন ছিল এটা বলতে হয়।
আমার কাছে তার নাটক গুলো খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য