//ভিডিওগ্রাফি:-মোহনপুর ব্রিজের সুন্দর একটি ভিডিওগ্রাফি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"ভিডিওগ্রাফি:-মোহনপুর ব্রিজের সুন্দর ভিডিওগ্রাফি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1000010597.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে ভিডিওগ্রাফি:-মোহনপুর ব্রিজের সুন্দর ভিডিওগ্রাফি আমি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে ভিডিওগ্রাফি শেয়ার করি।ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি এগুলো ধৈর্য ধরে করতে হয়।আমি ভিডিওগ্রাফি টি খুব ধৈর্য নিয়ে করেছি কারণ একটু সমস্যা হলে পুরো ভিডিও টি নষ্ট হয়ে যায়। তাই এগুলো নিজের ধৈর্য ও সময় নিয়ে করছি।আমার কাছে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করতে ও উপভোগ করতে ভীষণ ভালো লাগে। তাই তো প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে ভিডিওগ্রাফি শেয়ার করি।

1000010596.jpg

আপনারা হয়তো সবাই জানেন যে, কিছু দিন আগে মোহনপুর নিয়ে একটি পোস্ট শেয়ার করছি।আমার বাসা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হবে।আমি কিন্তু প্রায় মোহনপুর ব্রিজে ঘুরতে যাই।কারণ আমাদের কাছাকাছি দেখার মতো ওই একটি জায়গায়। তাই ওখানে বিভিন্ন এলাকার মানুষ এসে ভ্রমণ করে।তো কিছু দিন আগে আমার কয়েকটি ফ্রেন্ড মিলে সেই জায়গায় ভ্রমণ করি।সেখানকার ব্রিজ ও পানির দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগে। যদি কারো মন খারাপ থাকে বা কিছু ভালো না লাগে, সেই জায়গায় ভ্রমণ করলে একেবারে মনটা জুড়ে যাবে।আমি প্রায় লক্ষ করে দেখছি সেখানে বিভিন্ন এলাকার মানুষ এসে ভ্রমণ করে এবং সেখানে গোসল করে।তবে পানি বেশি থাকলে সেখানে কেউ নামতে পারে না। কারণ পানি দেখেই ভয় পেয়ে যাবে সবাই।

1000010594.jpg

আমি একবার প্রচুর বৃষ্টি হওয়ার সময় সেই ব্রিজে গেছিলাম। সেখানে গিয়ে দেখি নদীর পানি থৈ থৈ করে। আর ওই পানি গুলো দেখেই ভয় লাগে আমার। কারণ সেখানে করে পরে গেলে ফেরত আসার কোন সম্ভবনা নেই। ওই ব্রিজটা হচ্ছে রাবার ড্রাম,সেখানে রাবার ফুলিয়ে পানি আটকে রাখে।ওই সময়ের পানি গুলো দেখতে আরো বেশি ভালো লাগে। যাইহোক আমি কিছু দিন গিয়ে দেখি পানি কম ছিলো।আর সময় সেখানকার ব্রিজের ও পানির দৃশ্যের ভিডিওগ্রাফি করে নিলাম। পানির এতো স্পিড ছিলো সেখানে একজন দাঁড়িয়ে থাকলে সেই পানির স্পিড বুঝতে পারবে।তো আমার কাছে সেই সময় টি খুবই সুন্দর লাগছিল, এবং সেখানকার সুন্দর ভাবে পুরো দৃশ্যের ভিডিওগ্রাফি করে নিলাম। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওগ্রাফি টি ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



👇ভিডিওগ্রাফির লিংক👇



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

এই ধরনের দৃশ্য গুলো দেখতে অনেক ভালো লাগে। আর আপনি খুবই সুন্দর করে ভিডিও করেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফি পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মোহনপুর ব্রিজের সুন্দর ভিডিও ধারণ করেছেন আপনি। ভিডিওটা বেশ ভালো লেগেছে। সাথে সাউন্ড সিস্টেম যুক্ত করেছেন তাই আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ভিডিওটা। এত সুন্দর ভাবে ভিডিওটা আমাদের মাঝে প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি ভিডিও শেয়ার করলেন আপনি বেশ ভালো লেগেছে দেখে।। বিশেষ করে ব্রিজের উপর থেকে করার কারণে খুবই চমৎকার হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার ভিডিওগ্রাফি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ভাইয়া আপনি মোহনপুর ব্রিজের খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার এত সুন্দর ভিডিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ব্রিজের চারপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে তা দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এমন সুন্দর জায়গায় ঘুরতে যেতে খুব ভালো লাগে। ব্রিজের নিচে নদীর পানি গুলো দেখে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনাদের মোহনপুর ব্রিজের সুন্দর ভিডিওগ্রাফি দেখে চমৎকার লাগছে। বিশেষ করে পানির কালারটা দারুন। কত সুন্দর ভাবে পানি গুলো নেমে আসতেছে। এই দৃশ্যটা সবাইকে মুগ্ধ করবে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64784.50
ETH 1877.78
USDT 1.00
SBD 0.38