নাটক রিভিউ:- খেয়াল

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"নাটক রিভিউ:-খেয়াল"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

1714401766465.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে চলে আসলাম।আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-খেয়াল আমি সময় পেলে বাংলা রোমান্টিক নাটক গুলো দেখি।তবে বেশির ভাগ আমি মুশফিক আর ফারহানের নাটক বেশি দেখ।জানি না তার নাটক ও অভিনয় গুলো আমার কাছে কেনো এতো ভালো লাগে। যাইহোক যারা যারা মুশফিকের নাটক দেখেন তারা বুঝতে পারবে তার নাটকের অভিনয় গুলো কেমন। তো আজকে সকাল থেকে একটু অসুস্থ ছিলাম, হটাৎ করে কেন জানি খারাপ লাগা শুরু হলো।তাই আজকে সকাল থেকে বাসায় শুয়ে ছিলাম। তো বন্ধুরা দেরি না করে তাহলে শুরু করা যাক।

নাটকের গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামখেয়াল
অভিনয়মুশফিক আর ফারহান,সামিরা খান মাহি,আরো অনেকে
পরিচালকতৌফিকুল ইসলাম
মুক্তির তারিখ২৫ শে এপ্রিল ২০২৪
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
দৈর্ঘ৩৮.১৭
সংক্ষিপে কাহিনি

1714401752610.jpg

1714401735845.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

নাটকের শুরুতেই মুশফিক বিদেশে থাকে সে তার বাসায় আসছে।কিন্তু তারা ছিল ৩ ভাই, তারা সবাই সবার কাজে লিপ্ত ছিল। আর তাদের মা ছিল তাদের গ্রামে,কারণ তার মা শহরে থাকতে পারে না। তো যখন সবাই মিলে তারা ৩ ভাই একত্রিত হলো তারা সবাই অনেক খুশি হলো। মুশফিকের বড় ভাই বলে যে,আচ্ছা তুই কি মাকে যানাইছিস যে বাসায় আসছিস।মুশফিক বলে এখনো বলি নাই তবে মাকে আমি সারপ্রাইজ দিবো।কিছুক্ষণ পর তার মাকে ফোন দিলো, দিয়ে অনেক কথা বার্তা বললো।

1714401722400.jpg

1714401705358.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

কথা বলা শেষ সাথে সাথে তার মায়ের কাছে সব ভাই গুলো চলে আসলো।হটাৎ করে মুশফিক তার মাকে এই ভাবে সারপ্রাইজ দিলো।তার মা তাকে দেখতে পেয়ে অনেক খুশি ও আনন্দিত হলো।তো সব কিছু হওয়ার পর তারা ৩ ভাই তাদের পুকুরের পার ঘুরাঘুরি করলো,এবং সব জায়গা গুলো ঘুরে দেখলো।দেখার পর তারা ৩ জনে এক সাথে সিগারেট খাওয়া শুরু করলো।আসলে তাঁদের এই দৃশ্য টি দেখার পর আমিও অনেক হাসছি।এই ভাবে ৩ ভাই যদি সিগারেট খায় তাহলে তো হাসারি কথা।

1714401688374.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

তো এইদিকে মুশফিকের বড় বাবার একটা ছেলে ছিল। তার ছোট ভাই, আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন কে তার ছোট ভাই। তো এই ছোট ভাই করে কি,গ্রামের সব মেয়েদেরকে সে প্রপোজ করে।তো একদিন একটা মেয়ের ভাই তার বাবার কাছে বিচার নিয়ে আসে।কিন্তু বিচার দিয়ে কিছু হয়নি, যে যেমন সে সব সময় তেমনি। এই ছোট গিটঠুর কাহিনি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে,সে সব সময় হাস্যকর কাহিনি গুলো করবে।

1714401673253.jpg

1714401628169.jpg

1714401613618.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

তো এইদিকে মুশফিকের জন্য তার মা একটা মেয়ে দেখছে তাদের বিয়ের জন্য। মেয়ে টা হচ্ছে তার বড় বাবার মেয়ে, তো মুশফিকের সব ভাই রাজি এবং মুশফিক, সামিরা সবাই রাজি হলো।তো মুশফিকের মা বলে তার বিয়ে আমাদের এই গ্রামেই হবে।মুশফিকের বড় ভাই বলে আপনি যেখানেই আয়োজন করবেন আমরা সেখানেই আয়োজনে থাকবো।কারণ আপনার সিদ্ধান্তই আমাদের কাছে অনেক। তো মুশফিক হটাৎ করে তাদের বিষয় নিয়ে কথা বার্তা শুরু করলো।বলে যে আমি না হয় বাইরে থাকি কিন্তু তোমরা বাসায় থেকে আমার মায়ের খবর নিতে পারো না।আমি ফোন দিলেই মায়ের কাছে শুনি সে নিজে নিজে খাবার তৈরি করতেছেন।আজ আমরা এতো বড় ৩ টা সন্তান থেকে মায়ের কোন খেয়াল রাখতে পারি না। এই ভাবে বলার পর সবাই সবার ভুল বুঝতে পারলো।এবং সবাই তার মাকে জরিয়ে ধরে মাফ চেয়ে নিলো।



ব্যাক্তিগত মতামত

নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমাদের সমাজে এইরকম অনেক কাহিনি রয়েছে যেগুলো এই নাটকের মধ্যে তুরে ধরা হয়েছে। আমাদের নিজের মা বাসায় পরে থাকে আর আমরা বউ বাচ্চা নিয়ে শহরে গিয়ে অনেক আনন্দ করি।এটা আমাদের জন্য একদম ঠিক না,আমাদের সবার উচিত মাকে সব সময় খেয়াল রাখার।শুধু মাকে নয় বাবারো খেয়াল রাখতে হবে।যাইহোক আপনারা যারা এখনো নাটকটি দেখেন নাই আপনারা দেখে নিতে পারেন। আশা করছি সবার কাছে নাটক টি ভীষণ ভালো লাগবে।তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



নাটকের লিংক ও রেটিং:-৯/১০



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আমাদের এই প্রজন্মের প্রায় ৬০% এর বেশি এরকম ভাই।খুব সুন্দর একটা নাটক রিভিউ করেছেন আপনি খুব ভাল লাগলো। নাটকটা একসময় দেখে নিব ধন্যবাদ আবারো আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

সেভাবে নাটক দেখা হয় না। তবে আপনার নাটক রিভিউটি দারুন হয়েছে। আপনার নাটক সম্পর্কে জানতে পারলাম। বেশ শিক্ষণীয় একটি গল্প। আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আমি ইদানিং অনেক বেশি পরিমাণে নাটক দেখি তবে নাটক রিভিউ পোস্টগুলো আমার খুব একটা দেওয়া হয় না । আগে কয়েকটা দিয়েছি তবে ইদানিং দিতে ভালো লাগেনা । আপনার এই নাটকটি আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে । এই ধরনের পারিবারিক নাটক গুলো দেখতে ভালো লাগে । আজকালকার বউদের যে ব্যবহার শাশুড়িদের একেবারে দেখতেই পারে না । তারপরও সব মিলিয়ে নাটকটি ভালোই লেগেছে ।

 2 years ago 

ঠিক বলছেন এখনকার বউ গুলো শাশুড়ীদের দেখতে পারে না। যাইহোক এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কাছে নাটক দেখতে এবং নাটকের রিভিউ পোস্ট পড়তে দুটোই অনেক বেশি ভালো লাগে। আসলে সন্তানরা নিজেদের কাজকর্মের জন্য বাবা মায়ের খেয়াল রাখতে পারে না। কিন্তু তাদের সবারই উচিত কাজের ফাঁকে ফাঁকে হলেও বাবা মাকে সময় দেওয়া। ফারহানের ভাইয়েরা শেষ পর্যন্ত নিজেদের ভুল বুঝতে পেরেছিল দেখে খুব ভালো লেগেছে। সবাই হয়তো নিজের ফ্যামিলিকে নিয়ে ভালোই আনন্দে থাকে অন্য জায়গাগুলোতে। কিন্তু বাবা-মাকে কিরকম আছে এবং কিভাবে দিন কাটাচ্ছে এটার কিউই খোঁজখবর নেয় না। এই নাটকের পুরো কাহিনী আমার কাছে অনেক দারুন লেগেছে।

 2 years ago 

এখন সবাই সবার কাজে ব্যস্ত তাই তাদের বাবা মায়ের খেয়াল রাখতে পারে না, তবে আমাদের সবার উচিত হাজার ব্যস্ততার মধ্যেও বাবা মায়ের খোঁজ খবর নেওয়া। ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনার নাটকের রিভিউগুলো আমার অনেক ভালো লাগে। সবসময় আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু নাটক এর রিভিউ শেয়ার করে যাচ্ছেন। আজকেও বেশ অসাধারণ একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন৷ এই নাটকটি আমার এখনো দেখা হয়নি৷ তবে অবশ্যই এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো৷

 2 years ago 

ধন্যবাদ ভাই সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38