\\রেসিপি পোস্ট :-পিকনিকের রাজহাঁস রান্নার রেসিপি \\

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"পিকনিকের রাজহাঁস রান্নার রেসিপি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1715873035968.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে পিকনিকের রাজহাঁস রান্নার রেসিপি আসলে অনেক দিন ধরে রেসিপি পোস্ট শেয়ার করা হয়নি। তার পর আবার অনেক দিন ধরে পিকনিক খাওয়া হয়নি। তো কালকে হটাৎ করেই কিছু ছেলে মিলে রাজহাঁস দিয়ে পিকনিক খাওয়ার ইচ্ছে টা জাগলো।তো বেশ কিছু দিন ধরে আমাদের এইদিকে সবাই রাজহাঁস পালন করতেছে।কম বেশি সবার বাসায় রাজহাঁস আর রাজহাঁস। আগে ছোট বেলায় এই রাজহাঁস গুলো খুবই ভয় পেতাম।কিন্তু এখন নিজের ভাই এগুলো হাস পোষতেছে।যাইহোক সবাই মিলে টাকা রেডি করে একটা রাজহাঁস নিলাম। দাম নিলো ২২০০ টাকা।এগুলো হাঁসের মাংস খেতে আমার খুবই ভালো লাগে। রান্না টাও বেশ সুস্বাদু হয়েছিল।তো দেরি না করে রান্নার ধাপ গুলো নিচে শেয়ার করা হলো।

🥣প্রয়োজনীয় উপকরণ🥣
IMG_20240515_213035_702.jpg
উপকরণপরিমাণ
পিঁয়াজহাপ কেজি
রসুন২০০ গ্রাম
আদা৬০ গ্রাম
তেজ পাতা৩-৪ টা
মসলাপরিমাণ মতো
মরিচ৫০ গ্রাম
লবণপরিমাণ মতো
তেলদেড় কেজি
মাংস৩ কেজি ২০০ গ্রাম
হলুদ৫-৬ চামচ
𒆜ধাপ-০১ 𒆜
IMG_20240515_213135_395.jpg
IMG_20240515_213227_171.jpg

প্রথমে মাংস গুলো ভালো ভাবে ধুয়ে কড়াইতে রাখা হলো।তার পর প্রয়োজনীয় কিছু উপকরণ সেখানে দেওয়া হলো।রসুন,তেজপাতা, পিয়াজ এগুলো। তার পর তেল দেওয়া হলো।

𒆜ধাপ-০২ 𒆜
IMG_20240515_213303_888.jpg

এর পর হলুদ ছিল,সেই হলুদ মাংসের মধ্যে দেওয়া হলো।

𒆜ধাপ-০৩ 𒆜
IMG_20240515_214050_437.jpg
IMG_20240515_213622_823.jpg

এখন শুকনা মরিচ পিষিয়ে মাংসে দেওয়া হলো।এবং সেগুলো সুন্দর ভাবে সব গুলো মিক্স করানো হলো।

𒆜ধাপ-০৪ 𒆜
IMG_20240515_214359_455.jpg

তার পর কড়াই টি সুন্দর একটি পাত্র দিয়ে ঢেকে নেওয়া হলো।ঢাকার পর সেই কড়াই টি মাটির চুলায় রাখা হলো।যেহেতু মাটির চুলায় রান্না হবে তাই।

𒆜ধাপ-০৫ 𒆜
IMG_20240515_221030_585.jpg
IMG_20240515_221027_446.jpg

এর পর কম পক্ষে ৩০ মিনিট পর ঢাকনা উঠিয়ে বড় চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলো।

𒆜ধাপ-০৬ 𒆜
IMG_20240515_224546_423.jpg
IMG_20240515_223120_431.jpg

আসলে হাঁসের মাংস একটু বেশি বেশি করে কষতে হয়।আমরাও সেম এই রাজহাঁস অনেক সময় নিয়ে কষাকষি করছি।যত সুন্দর ভাবে কষানো যাবে ততই মাংস গুলো খেতে ভালো হবে।তবে মাংস গুলো সাবধানে নাড়াচাড়া করতে হবে।তো সেম এগুলোও খুব সুন্দর ভাবে নাড়াচাড়া করে নিলো

𒆜ধাপ-০৭ 𒆜
IMG_20240515_232750_290.jpg
IMG_20240515_232746_700.jpg

এখন দেখন আমাদের রান্না হয়ে গেছে। আমরা মাংসে কোন পানি দেয় নি।শুধু তেল দিয়ে রান্না করা হয়েছে। তো রানে হওয়ার পর আমি সুন্দর ভাবে মাংস গুলো পরিবেশন করে নিলাম।

🥗পরিবেশন🥗
1715873035968.jpg
IMG_20240515_233822_328.jpg

তো এই ছিল আজকের রেসিপি পোস্ট। রাজহাঁসের মাংস গুলো খেতে খুবই দারুণ ছিল। আমরা যারা পিকনিক খেয়েছি সবাই অনেক ভালো মন্তব্য করছেন।তো সবাই বিভিন্ন ধরনের আইটেমে রাজহাঁস রান্না করে। এটা হচ্ছে একটি ধরনের আইটেম রেসিপি। তো রেসিপি টি কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আমরা ও বেশ কয়েকবার বন্ধু বান্ধব সহ রাজ হাঁস দিয়ে পিকনিক করেছিলাম। আপনি ও দেখছি আপনার বন্ধুদের সাথে রাজহাঁস দিয়ে পিকনিক করেছেন।আর আপনি আমাদের মাঝে রাজ হাঁস রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাদের তৈরি করা রেসিপি টি বেশ দারুন হয়েছে। খুবই সুন্দর করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রাজহাঁসের মাংস গুলো দেখে তো মনে হচ্ছে বেশ বড় সাইজের ছিল। যেহেতু একটি হাঁসের মূল্য ২২০০ টাকা তাহলে তো মনে হচ্ছে বড় সাইজের হাঁস। এত বড় একটি রাজহাঁস দিয়ে আপনারা সবাই মিলে পিকনিক খেলেন বেশ ভালোই লাগবে খেতে। একদিকে পিকনিক হয়ে গেল আবার রেসিপিও নিলেন। অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা রেসিপি এবং পিকনিকের মুহূর্তটি।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পিকনিকের রাজহাঁসের মাংস রান্নার রেসিপি। আপনারা পিকনিকের জন্য যেই রাজহাঁসটি কিনেছিলেন দাম নিয়েছিল ২২০০ টাকা। আমাদের এলাকার রাজহাঁসের তুলনায় আপনাদের ওইদিকে অনেক বেশি দাম ভাই। আসলে রাজহাঁসের মাংস খেতে আমার কাছে কিন্তু বেশ টেস্ট লাগে ভাই। ধন্যবাদ সহপাঠীদের সাথে এত সুন্দর ভাবে পিকনিকের আয়োজন করে বেশ মজা করে খেয়েছিলেন হয়তো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও ভীষণ ভালো লাগে ভাই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমরা মাঝে মাঝেই হাঁসের মাংস দিয়ে পিকনিক করি বিষয়টা দারুন লাগে আপনার এই পোস্টে আপনি পিকনিকের বিষয়গুলো তুলে ধরেছেন। তাছাড়া হাঁসের মাংসের রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রাজ হাঁসের মাংস সত্যি ভীষণ সুস্বাদু একটি মাংস।অনেক খেয়েছি এই হাঁসের মাংস কারণ আমাদের বাড়িতে পুষতেন এই হাঁস এক সময়।আপনি কিছু ছেলে মিলে চমৎকার পিকনিকের আয়োজন করেছেন রাজহাঁসের মাংস দিয়ে। রান্না পদ্ধতি চমৎকার ভাবে ভাগ করে নিয়েছেন। দেখে মনে হচ্ছে ভূীষন সুস্বাদু হয়েছে রেসিপিটি। ধন্যবাদ সুন্দর রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রাজহাঁসের মাংস খেতে আমার খুবই ভালো লাগে।আজকে আপনি পিকনিকে করা একটি রেসিপি শেয়ার করেছেন।আপনার তৈরি রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে ভীষণ মজাদার হয়েছে। দুর্দান্ত একটি কালার হয়েছে ভাইয়া।দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)

মাঝেমধ্যে পিকনিক করে খাওয়া দাওয়া করলে অনেকের কাছেও খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে রাজহাঁস এর রান্নার রেসিপি করেছেন। তবে ছোটকালে রাজহাঁস দেখলে আমি নিজেও ভয় পেতাম। তবে আপনার রেসিপিটি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। এবং রেসিপিটি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমিও ছোট বেলায় রাজহাঁস দেখলে খুবই ভয় পেতাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার রাজহাঁসের রেসিপি দেখে আমার খেতে মন চাইতেছে। মন চাইতেছে আপনার মত আমি নিজেও পিকনিক করতে। ছোটকালে রাজহাঁসের অনেক তাড়া খেয়েছি। তবে রাজহাঁসের মাংস একটু শক্ত খেতে বেশ ভালোই লাগে। খুব মজাদার রেসিপি তৈরি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 58315.44
ETH 1569.20
USDT 1.00
SBD 0.38