আমার দীপান্বিতা,২০২২-শেষ পর্ব(১০% @shy-fox, ৫% @abb-school এর জন্য)
তারিখ-২৭.১০.২০২২
নমস্কার বন্ধুরা
নৈহাটি রেলস্টেশনের পাশের একটি মাঠের পুজো। একমাত্র এই একটা প্যান্ডেল দেখলাম যেটা সবচেয়ে বড় লেগেছে।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
ঝাড়বাতি টি পাটকাঠি দিয়ে কারুকার্য করা হয়েছে।
এখানে মায়ের পঞ্চ রূপ দেখানো হয়েছে।মা ভবানী, কালীঘাটের মা কালী, শ্যামা মা, তারা মা এবং মা চন্ডী।
এটি একটি বাড়ির পুজো।আমার বোনের অফিসের একজন স্টাফের বাড়িতে। ছেলেটির বয়স ১৮ বছর। সে নিজের একা হাত মায়ের এই মূর্তি বানিয়েছে, মন্ডপ সাজিয়েছে এবং নিজেই পুজো করেছে।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
নৈহাটি অগ্রনী ক্লাব। কোন বড় প্যান্ডেল নয়।ছিমছাম কাঠামো।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
এখানে মায়ের মূর্তিটি দুধ সাদা করা হয়েছে। তাই ব্যক্তিগত ভাবে আমার ভালো লাগে নি। মায়ের সৌন্দর্য কালোতেই।
হকার্স মার্কেটে মায়ের মূর্তি। লোক প্রচলিত আছে যে হকার্স মার্কেটে নাকি প্রত্যেক মা খুব জাগ্রত। তাই অনেকের অনেক মনস্কামনা পূরণ হয়। আর তাই অনেকে গহনা প্রণামী দেয়।দেখুন মায়ের মাথার মুকুট, গলার হার রূপো দিয়ে বানানো।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
ডাকের সাজে সাজানো মায়ের মূর্তি। সামনে লোকনাথ বাবা সমাধিস্থ।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
মা কালীকা।মাথার মুকুট, কানের দুল রূপোর। কপালে রূপোর, সোনার টিপ। হিতে খড়গ এবং চাঁদমালা দুটোই পেতলের।পাশে ডাকিনী এবং পাদদেশে মহাদেব।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
মা শান্তিময়। আশাকরি মায়ের মূর্তি দেখে বুঝতে পারছেন কতটা লম্বা। কমপক্ষে ১০ ফুট লম্বা মূর্তি।মায়ের মাথার মুকুট, গলার হার, হাতে চাঁদমালা, পায়ের বিছে, সবটাই রূপোর। কপালে সোনার টিপ, সোনার নাক ছাবি।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
আগের মায়ের মূর্তি আর এই মায়ের মূর্তির তফাৎ বুঝতেই পারছেন। লম্বায় ৬ ফুটের মত হবে।মায়ের গলায় ফলের মালা। গায়ের গহনা বেশীরভাগ রূপোর। সবটাই মানত করা।
** তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন-** https://what3words.com/discrepancy.registers.replace
এই আমাদের সকলের প্রিয় মা। আমাদের বড় মা। বড় মা সবার।বড় মায়ের জন্য একটা ট্যাগ লাইনই আছে, "ধর্ম যার যার, বড় মা সবার।এর কারণ একটাই যে সর্ব ধর্মের লোকেরা আসে বড় মায়ের কাছে মনস্কামনা নিয়ে। আর তা পূরণ হয়। মনস্কামনা কতটা পূরণ হয় আশা করি বড় মায়ের গায়ের গহনাতেই বোঝা যাচ্ছে।এবার একটা কথা জানাই। এবার বড় মায়ের ৯৯তম পুজো ছিলো। এবছর দেড় লক্ষ লোকের পুজো পড়েছে মায়ের এখানে।মা এবার ১০০ ভরি সোনা এবং ২০০ ভরি রূপোর গহনা পরেছিলেন। বাকি মানতকারীর গহনা ফেরত দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষ থেকে। বলা হয়েছে এবছর মায়ের গায়ে পরানোর মত জায়গা নেই। তাই সামনের বার পরানো হবে।পেছনের শাড়ি গুলোও মানতের।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
এটি হকার্স মায়ের মূর্তি। এখানে মায়ের মূলত নীলাভ। নৈহাটি হকার্সদের পুজো এটি।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
এখানে মা কালচে নীলাভ। মাথায় জটাধারী।এখানেও মায়ের গায়ে রূপোর গহনা আছে।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
এটি গাঁজা কালী মা। এমন নামের কারণ আমিও জানি না। তবে এই মা সব থেকে নীলাভ।একপ্রকার বলতেই পারেন শ্যামা মা।উচ্চতা প্রায় ১০-১১ ফুট।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
মেজো মায়ের মূর্তি। বড় মায়ের থেকে উচ্চতা একটু কম।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
তারা মা। মায়ের একপাশে বামাক্ষ্যাপা। মায়ের পেটের ভেতর মা পার্বতী কোলে মহাদেব।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/discrepancy.registers.replace
কাঁচড়াপাড়া রেলওয়ে স্টেশনের মায়ের ছবি।অসাধারণ সাজ মায়ের।
তারিখ-২৫.১০.২০২২
ডিভাইস-রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
লোকেশন- https://what3words.com/midwinter.radically.plankton
মায়ের মুখ দর্শন করে সকালবেলাটা যেন শুভ হয়ে গেল। বড় মায়ের মূর্তিটা দেখার খুব ইচ্ছা ছিল এইবার। তবে যেতে পারলাম না, তবে আগামী বছর অবশ্যই যাবো। নিয়মিত পুজো নিয়ে পোস্ট করতে থাকেন। তাহলে যে প্যান্ডেল গুলো দেখা হয়নি আপনার মাধ্যমে সেগুলো দেখে নিতে পারব।
এই তো ছবির মাধ্যমে হয়ে গেলো। আসবেন। বড় মা সকলের জন্য।
প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই মায়ের এত অপরূপ মুখখানা নানান প্যান্ডেল থেকে ঘুরে দর্শন করানোর জন্য। অনেক আগে ফেসবুকে বড় মায়ের ব্যাপারে আমি একটি ভিডিও দেখেছিলাম। আর ঠিক তখন থেকেই একটা মনস্কামনা আছে যে মায়ের পুজোতে একবার হলেও যাব। এবছর নৈহাটির কাছেই কাকিনাড়াতে গিয়েছিলাম কিছুদিন আগে। শুনলাম ওখান থেকে নাকি বেশ কাছে এই পুজোটা। দেখা যাক মা কবে কৃপা করে তার এই ছেলেকে তার কাছে নিয়ে যান। ভক্তি ভরে পুরো পোস্টটা দেখলাম। অসম্ভব ভালো লাগলো।
জয় মা 🙏
কাঁকিনাড়া আর নৈহাটি পাশাপাশি। কখনও আসবেন আমাদের বড় মা কে দেখে যাবেন।