You are viewing a single comment's thread from:
RE: বাগানের জন্য প্রস্তুতি পর্বঃ ২, সাথে কিছু ফটোগ্রাফি
আহা কত বাহারি গাছ রয়েছে আপনার বাগানে দিদি। দেখেই বোঝা যাচ্ছে বাগান করার জন্য আপনার ঝোঁক যথেষ্ট বেশি।বাগান করতে আমারও খুব ভালো লাগে। বিশেষ করে একদম বীজ থেকে চারা গাছ হয়ে সেখান থেকে পরিণত গাছ হতে দেখা, যেন মনে হয় নিজের সন্তানকে লালন পালন করে বড় করছি।আমার বাড়িতে উঠোন বলে কিছুই নেই।যেটুকু আছে পুরোটাই ছাদ। সেই কারণে বিশেষ কিছু গাছ করে উঠতে পারি না। তবে কাউকে করতে দেখলে বেশ ভালো লাগে। কিছুদিন আগে একটা ইনডোর প্লান্ট কিনেছিলাম। যথেষ্ট যত্ন করছিলাম। ঠিক যেমন ভাবে দোকান থেকে বলেছিল।তা সত্ত্বেও গাছটা এত গরমে বাঁচলো না।সকালবেলা ঘুম থেকে উঠে এত কেঁদেছিলাম গাছটার জন্য বলে বোঝাতে পারবো না।